ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়েতে যুক্তরাষ্ট্রের ২টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান


কুয়েতে যুক্তরাষ্ট্রের ২টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ : রোববার ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুইটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে খবর দিচ্ছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর একটি বিবৃতিতে উল্লিখিত হয়েছে, ‘কুয়েতের ক্যাম্প উদাইরিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদ সংরক্ষণাগার এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও আকাশ নজরদারি রাডার লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে।’

আরও পড়ুন: ডা. জুবাইদা রহমান টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংককের বারে আগুনে আহত নারীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০২ পি.এম


ব্যাংককের বারে আগুনে আহত নারীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক সপ্তাহের পর রোববার ২০ বছর বয়সী একজন নারী মারা গেছেন। এই ঘটনাটির ফলে ওই অগ্নিকাণ্ডের কারণে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

গত ১২ জুলাই রাতে, জনপ্রিয় রং বিয়ার না লাত ফ্রাও বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং লাইভ মিউজিক অনুষ্ঠানের জন্য পরিচিত সেই ভেন্যুটি মুহূর্তের মধ্যে আগুনে গ্রাস হয়ে যায়।

বার্তা সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, পুলিশ এএফপিকে জানিয়েছিল, নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। এছাড়া, কয়েকজন গুরুতর দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অগ্নিকাণ্ডের কারণ এবং এত বেশি প্রাণহানির পেছনের কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট তদন্তকারীরা। কারণ, অনেক মরদেহ বাথরুমের কাছে পাওয়া যাওয়ায়, তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে জরুরি বাহিরে বের হওয়ার পথ বাধাগ্রস্ত ছিল কি না।

এফপিকে এক ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ মারফত জানা গেছে, রং বিয়ার না লাত ফ্রাও বারে বিপুল সংখ্যক দর্শক এবং লাইভ মিউজিক অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই মনে হচ্ছে।

ব্যাংকক নগর কর্তৃপক্ষ পরিচালিত এরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, ২০ বছর বয়সী আপিনিয়া সুখথংসা রোববার ভোরে হাসপাতালে মৃত্যুবরণ করেন।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৭০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

থাইল্যান্ডে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি, বিশেষ করে বার ও নাইটক্লাবগুলোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ দেখা দিয়েছে। ২০০৯ সালে নববর্ষ উদযাপনকালে ব্যাংককের সান্তিকা ক্লাবে সংঘটিত অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন অভিযোগ করেছেন, গত শেখ হাসিনা সরকারের সময়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, সেই সময়ে ফিফাকে চুক্তির সম্পূর্ণ টাকা পরিশোধ করেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি ঘটে।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়ালও উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বিগত এবং বর্তমান সরকারের খরচের একটি তুলনায় উল্লেখ করেন। তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কিনলেও বিশাল অঙ্কের দুর্নীতি হয়েছে, তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে সরকারের সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে, খেলা দেখানোর জন্য কোনোভাবেই জনগণের টাকা খরচ করা যাবে না।

এ নির্দেশনা মেনেই এবারের ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখানোর ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন জানান, ‘ফিফার কাছ থেকে এবার ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে। চারটি গণমাধ্যমে ফুটবল ম্যাচটি সফলভাবে সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে ৩ থেকে ৪ কোটি টাকার একটি ঘাটতি হতে পারে, যা বিজ্ঞাপনের আয় থেকে পূরণ হয়ে যাবে। ফলে বলা যায়, এবার সরকারি তহবিল থেকে খরচ হয়েছে প্রায় শূন্যের কোঠায়।'

মন্ত্রী সাবেক সরকারের আমলে দুর্নীতির ব্যাপারে আরও জানিয়েছেন, বিটিভির মাধ্যমে ঘটানো এই ১৪০ কোটি টাকার দুর্নীতির ব্যাপারে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরবর্তী আইনি পর্যালোচনার জন্য পাঠানো হবে। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলবে বলে মন্ত্রী সতর্ক করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনা এবং ৪১ জন আসামি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনা এবং ৪১ জন আসামি

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জমা দিয়েছে। এই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালবেলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাটি এই প্রতিবেদনের নথিপত্র প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে নথিপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। এ পর্যন্ত তদন্তে ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।

তবে, তদন্তের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাই প্রকৃত নিহতের সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রসিকিউশন।

মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়াও তৎকালীন পুলিশ প্রধান, র‍্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারকে আসামি করা হয়েছে।

এছাড়া, আসামির তালিকায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও সাংবাদিক শাহরিয়ার কবিরসহ বেশ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীও রয়েছেন।

আগামী ২১ জুলাই নির্ধারিত সময়ে এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ামিতে গ্রেফতার অ্যান্ড্রু টেট ও তার ভাই যৌন নিপীড়ন ও মানবপাচারের অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


মিয়ামিতে গ্রেফতার অ্যান্ড্রু টেট ও তার ভাই যৌন নিপীড়ন ও মানবপাচারের অভিযোগে

সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট এবং তার ভাই ট্রিস্টান টেটকে শনিবার যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাজ্য তাদের বিরুদ্ধে নতুন করে ধারাবাহিক ধর্ষণ, যৌন নিপীড়নের উদ্দেশ্যে মানবপাচার এবং হামলার অভিযোগে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের আবেদন করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের মার্শালস সার্ভিস এএফপিকে জানিয়েছে, ৩৯ বছর বয়সী অ্যান্ড্রু টেট এবং তার ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা গোপনীয় থাকার কারণে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই ভাইকে হাতকড়া পরিয়ে অপেক্ষমাণ গাড়িতে নিয়ে যাচ্ছেন। ভিডিওর মধ্যে দেখা যায়, এক ব্যক্তি ট্রিস্টান টেটকে কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যে অভিযোগের মুখোমুখি থাকা টেট ভাইদের গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের মার্শালরা।

ব্রিটিশ প্রসিকিউটররা এখন তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের আবেদন করবেন।

সিপিএসের বিশেষ অপরাধ বিভাগের প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি উল্লেখ করেছেন, ‘আমরা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের বিরুদ্ধে আরও কিছু অপরাধের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন নিপীড়নের উদ্দেশ্যে মানবপাচারের ব্যবস্থা বা সহায়তা করা এবং শিশুর অশ্লীল ছবি সংক্রান্ত অপরাধ।’

তিনি আরও বলেন, ‘সিপিএস যুক্তরাষ্ট্র থেকে টেট ভাইদের প্রত্যর্পণের জন্য আবেদন করেছে। তিনি আরও জানান,  ‘বেডফোর্ডশায়ার পুলিশের কাছ থেকে পাওয়া নতুন প্রমাণের ভিত্তিতেই সর্বশেষ অভিযোগগুলো আনা হয়েছে। এর ফলে টেট ভাইদের মামলায় অভিযোগকারী ভুক্তভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।’

চলতি বছরের শুরুতে লন্ডনের উত্তরে অবস্থিত হার্টফোর্ডশায়ার পুলিশ জানায়, ২০১৪ ও ২০১৫ সালে অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে নারীদের করা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত পুনরায় শুরু হয়েছে।

এছাড়াও, বিভিন্ন নারীর করা পৃথক ধর্ষণ ও মানবপাচারের অভিযোগের মুখোমুখি রয়েছেন তারা। লন্ডনের উত্তরে অবস্থিত তাদের নিজ শহর লুটন যে এলাকার আওতাভুক্ত, সেই বেডফোর্ডশায়ার পুলিশ এসব অভিযোগের তদন্ত করছে।

যুক্তরাজ্যে টেট ভাইদের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগও রয়েছে।

তবে, টেট ভাইরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট ব্রিটিশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।

ফ্লোরিডা অঙ্গরাজ্য ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে। কিন্তু, ওই তদন্তের বর্তমান অবস্থা স্পষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%