মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
০১:২৬ পি.এম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা বাজারে সমিতির কার্যালয়ে এসব ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে আগ্রহী করতে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেয়া হয়। অনুষ্ঠানে পলশা উচ্চ বিদ্যালয়, পলশা আলিম মাদরাসা, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা গাছের চারা রোপন ও যত্নে পরামর্শ দেন অতিথিবৃন্দ।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলে রাব্বী, সম্পাদক মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. আমিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। সমবায় সমিতি এলাকার কৃষিখাত ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তেমনিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসস্থল সৃষ্টিতেও ভূমিকা রাখতেই শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গতকাল তুলারাম কলেজ নারায়ণগঞ্জে, ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে, ছাত্রদলের নেতা তুহিন মারাত্মকভাবে আহত হন, এমন অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালে তাকে চিকিৎসা জন্য ভর্তি করা হয়,
খবর পেয়ে সাবেক জেলা বিএনপির ছাত্রদলের সভাপতি মোঃ জাকির খান তাহার খোঁজখবর নেওয়ার জন্য ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে যান, এবং কর্মরত ডাক্তারদেরকে সুচিকিৎসা প্রদান করার জন্যে পরামর্শ প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সারাদেশে *'নৌযান শুমারি-২০২৬'* সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলায় নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট *মিজ নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সিভিল সার্জন **ডা. নূয়েন খীসা* এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) *মো. ইকবাল হোসাইন, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) **মোহাম্মদ রুহুল আমিন*।
সভায় নৌযান শুমারি-২০২৬-এর উদ্দেশ্য, আওতাভুক্ত ও আওতাবহির্ভূত নৌযানের সংজ্ঞা, তথ্য সংগ্রহের পদ্ধতি, গণসচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।
উপস্থাপনায় জানানো হয়, বাংলাদেশের সমুদ্র উপকূল, নদ-নদী, হাওর-বাঁওড়, বিল, জলাশয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান, ছোট-বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান এবং ডাম্ব বার্জসহ নির্ধারিত নৌযান এ শুমারির আওতায় থাকবে। তবে সাধারণ বৈঠাচালিত নৌকা এবং আন্তর্জাতিকভাবে নিবন্ধিত বিদেশি মালিকানাধীন নৌযান এ শুমারির আওতাভুক্ত হবে না।
সভায় আরও জানানো হয়, নৌযান শুমারির প্রচারে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, লিফলেট, ব্যানার, মোবাইল এসএমএস এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
উপস্থাপিত তথ্যানুযায়ী, রাঙামাটি জেলায় শুমারির প্রস্তুতির অংশ হিসেবে *কুইক কাউন্ট অপারেশন* পরিচালনা করা হয়েছে। এতে জেলার ১০টি উপজেলায় মোট *৪২২টি ঘাট* এবং *৪ হাজার ২৯৬টি নৌযান* চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরকল উপজেলায় সর্বোচ্চ *১ হাজার ২৩৩টি, লংগদুতে **১ হাজার ৯১টি, রাঙামাটি সদর উপজেলায় **৬৫৭টি, কাপ্তাইয়ে **৪৫০টি* এবং বিলাইছড়িতে *২৭১টি* নৌযান শনাক্ত হয়েছে।
এছাড়া *লিস্টিং অপারেশন* পরিচালনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সুপারভাইজার ও লিস্টার নিয়োগের বিষয়েও সভায় বিস্তারিত তুলে ধরা হয়। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন শ্রেণির ইঞ্জিনচালিত, যাত্রীবাহী, পণ্যবাহী, কার্গো, ট্রলার, ফেরিসহ বিভিন্ন ধরনের নৌযানের একটি হালনাগাদ তথ্যভাণ্ডার প্রস্তুত করা হবে বলে জানানো হয়।
বক্তারা বলেন, দেশের নৌপরিবহন খাতের কার্যকর পরিকল্পনা, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নৌযান শুমারিতে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নৌযান মালিক ও অংশীজনদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ঢাকায় সফরের শেষ দিনে ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। এর সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।
বার্তায় বলা হয়েছে, লালবাগ কেল্লা পরিদর্শনের সময় অ্যাডমিরাল স্টিভ কেলার পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন। সেই সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে মার্কিন দূতাবেসের অবদান সম্পর্কেও অবগত হন।
তিন দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।
উল্লেখ্য, রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম ঐতিহাসিক স্থাপনা এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা আদালত চত্বরে বুধবার (৫ আগস্ট) দুপুরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামি এখন স্থানীয়দের হাতে আটক হয়েছেন।
আটক হওয়া আসামির নাম মো. আজমাইন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, পুলিশ হেফাজতে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়ার সময়, হাতকড়া পরা অবস্থাতেই আজমাইন কৌশলে পালিয়ে যান। পরে দৌড়ে তিনি শহরের পলাশপোল বউবাজার এলাকায় পৌঁছালে, স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে মাসুদ রায়হান বলেন, হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তি বউবাজার দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে আটক করি এবং ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করি।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দীন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশাশুনি থানা থেকে আদালতে আনা এক আসামী পালিয়ে গিয়েছিলেন। পরে বউবাজার এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়। আদালতের আইনি কার্যক্রম শেষে, তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ