প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা আদালত চত্বরে বুধবার (৫ আগস্ট) দুপুরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামি এখন স্থানীয়দের হাতে আটক হয়েছেন।
আটক হওয়া আসামির নাম মো. আজমাইন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, পুলিশ হেফাজতে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়ার সময়, হাতকড়া পরা অবস্থাতেই আজমাইন কৌশলে পালিয়ে যান। পরে দৌড়ে তিনি শহরের পলাশপোল বউবাজার এলাকায় পৌঁছালে, স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে মাসুদ রায়হান বলেন, হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তি বউবাজার দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে আটক করি এবং ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করি।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দীন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশাশুনি থানা থেকে আদালতে আনা এক আসামী পালিয়ে গিয়েছিলেন। পরে বউবাজার এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়। আদালতের আইনি কার্যক্রম শেষে, তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন