ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা


২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উক্ত অবস্থায় উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি মাঝারি অবস্থায় রয়েছে। অগ্রসর হওয়ার প্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কর্তৃক প্রদান করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকাতে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য নেমে আসতে পারে।

আরও পড়ুন: ‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’: রিজভী

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ভবিষ্যৎ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য কোথাও কোথাও মাঝারি বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু অঞ্চলেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সব জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই অবস্থায় থাকতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের রাজধানী এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক অংশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: সউদীতে ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, কারাদণ্ড ২৫ বছর বাড়ানো হয়েছে

এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুয়েজ খালের বিকল্প হিসেবে আর্কটিক রুট কার্যকরভাবে কাজ করছে না কেন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


সুয়েজ খালের বিকল্প হিসেবে আর্কটিক রুট কার্যকরভাবে কাজ করছে না কেন!

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের লাগাতার হামলার কারণে সুয়েজ খালের সামুদ্রিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে, এশিয়া ও ইউরোপের মধ্যে দ্রুত পণ্য পরিবহনের বিকল্প হিসেবে উত্তর মেরু (আর্কটিক) রুটের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে শিপিং কোম্পানিগুলোর মধ্যে।

জলবায়ু পরিবর্তনের কারণে বছরের একটি নির্দিষ্ট সময়ে বরফমুক্ত থাকার সুযোগে, অনেকেই এই পথ দিয়ে যাতায়াতের পরীক্ষা চালাচ্ছেন। তবে শিল্প বিশেষজ্ঞরা এই রুটের বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্দিহান। তাদের মতে, বিভিন্ন দেশের কৌশলগত উচ্চাশা এবং রাজনৈতিক উচ্চাভিলাষের সঙ্গে এই রুটের প্রকৃত বাণিজ্যিক উপযোগিতার মধ্যে  ফারাক রয়েছে।

চীন ও দক্ষিণ কোরিয়ার কন্টেইনারবাহী জাহাজগুলো, রুশ জলসীমায় অবস্থিত উত্তর সমুদ্রপথ (নর্দার্ন সি রুট বা এনএসআর) ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চলাচল করার উদ্যোগ নিয়েছে। ক্রেডিট ইন্স্যুরেন্স গ্রুপ কোফাসের গত এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, সুয়েজ খালের তুলনায় এই রুটের দূরত্ব ৩০ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনতে পারে এবং আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে আসার দীর্ঘ পথচলার তুলনায় তা প্রায় অর্ধেকে নামিয়ে আনতে পারে। কিন্তু স্প্রেডশিটে বা কাগজে-কলমে এই হিসাব যতটা চমৎকার দেখাক না কেন, মাঠপর্যায়ে এর বাস্তবায়নে রয়েছে বিশাল সব প্রতিবন্ধকতা।

ফরাসি ইনস্টিটিউট অফ মেরিটাইম ইকোনমিকস-এর পরিচালক পল টুরেট জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের যোগাযোগ কেবল বছরের একটি নির্দিষ্ট ঋতুতে, অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত সচল রাখা সম্ভব। তাছাড়া, এই রুটের জন্য বিশেষভাবে নির্মিত আইস-ক্লাস বা বরফ প্রতিরোধী জাহাজের প্রয়োজন হয়, যেগুলোর পরিচালনা খরচ সাধারণ জাহাজের তুলনায় অনেক বেশি। এর ফলে, বিশ্ব বাণিজ্যের বিশাল অংশ দখল করে থাকা প্রকাণ্ড আকৃতির কন্টেইনার জাহাজগুলোর পক্ষে এই পথ ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে, কারণ এই বিশাল জাহাজগুলোই অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে সেবা দিয়ে থাকে। তুলনামূলকভাবে, এই মাসে চীনের নিংবো বন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেওয়া 'দুবাই টাওয়ার' কন্টেইনার জাহাজের ধারণক্ষমতা প্রচলিত বড় জাহাজগুলোর মাত্র দশভাগের একভাগ।

উত্তর সমুদ্রপথে চলাচলকারী বেশিরভাগ জাহাজকেই রাশিয়ার শক্তিশালী পারমাণবিক শক্তিচালিত আইসবেকার বা বরফ ভাঙার জাহাজের নিরাপত্তাবেষ্টনীতে চলতে হয়। বীমা প্রতিষ্ঠান অ্যালিয়ান্স কমার্শিয়ালের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, গত বছর রেকর্ড সংখ্যক মাত্র ২৩টি জাহাজ এই পথ পাড়ি দিয়েছিল, যা সুয়েজ খালের দৈনিক ট্রাফিকের তুলনায় একেবারেই নগণ্য। মধ্যপ্রাচ্যে সংঘাত চলাকালীনও চলতি বছরের প্রথমার্ধে সুয়েজ খাল দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৩৫টি জাহাজ যাতায়াত করেছে, যা হুতিদের আক্রমণ শুরুর আগের দৈনিক ৫০টিরও বেশি সংখ্যার তুলনায় কম হলেও, আর্কটিকের তুলনায় অনেক বেশি।

কোফাসের অর্থনীতিবিদ ইভ বারের মতে, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং উত্তর আমেরিকার মধ্যকার বর্তমান বাণিজ্যের মাত্র ৩.৫ শতাংশ এই আর্কটিক রুটে স্থানান্তরিত হতে পারে। আগামী ২০৩০ সাল পর্যন্ত এর কার্যকারিতা অত্যন্ত সীমিত থাকবে এবং এটি মূলত কাঁচামাল, অপরিশোধিত তেল এবং তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মতো নির্দিষ্ট পণ্যের পরিবহনেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে অতিরিক্ত সামুদ্রিক ট্রাফিক আর্কটিক অঞ্চলের পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। জাহাজ থেকে নির্গত কালচে ধোঁয়া বরফের স্তরের ওপর জমে সূর্যালোকের তাপ শোষণ বাড়িয়ে দেয়, যা বরফ গলা প্রক্রিয়াকে আরও দ্রুততর করতে পারে। এ ছাড়াও, জ্বালানি তেল সমুদ্রে ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে ফ্রান্সের সিএমএ-সিজিএম, সুইজারল্যান্ডের এমএসসি এবং জার্মানির হাপাগ-লয়্ড-এর মতো শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পশ্চিমা শিপিং কোম্পানি ইতিমধ্যেই এই রুট ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গার কৃতি সন্তান বেলায়েত হোসেন মাস্টার নৌযান শ্রমিক দলের ঢাকা বিভাগীয় কমিটিতে প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


আলফাডাঙ্গার কৃতি সন্তান বেলায়েত হোসেন মাস্টার নৌযান শ্রমিক দলের ঢাকা বিভাগীয় কমিটিতে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ঢাকা বিভাগীয় কমিটিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার কৃতি সন্তান মো. বেলায়েত হোসেন মাস্টার। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভুঁইয়া।

বেলায়েত হোসেন মাস্টার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতবাড়িয়া-পানাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি নৌযান শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ ও সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় ঢাকা বিভাগীয় কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন শক্তিশালী হবে।

বেলায়েত হোসেন মাস্টার বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে নৌযান শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাব। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাকে ঢাকা বিভাগের প্রধান উপদেষ্টা নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেলায়েত হোসেন মাস্টার।

তার এ পদপ্রাপ্তিতে টগরবন্দ ইউনিয়নসহ আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে আলফাডাঙ্গার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শপিং মলে রুশ হামলার পরদিনই ইউক্রেনের পাল্টা আঘাতে নিহত ২ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


শপিং মলে রুশ হামলার পরদিনই ইউক্রেনের পাল্টা আঘাতে নিহত ২ শিশু

ইউক্রেনের একটি জনবহুল বিপণিবিতানে ভয়াবহ ড্রোন হামলার পর, কিয়েভের পাল্টা আঘাতে প্রাণ হারাল দুই নিষ্পাপ রুশ শিশু।

শনিবার ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ইয়েস্ক জেলায় একটি আবাসিক ভবনে ড্রোন আছড়ে পড়ে। ওই এলাকার আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, এই হামলায় ঘুমন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং তাদের বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে ওই অঞ্চলের একটি বড় ই-কমার্স প্রতিষ্ঠানের গুদামেও আক্রমণ করা হয়েছে। এর বাইরে সামারা অঞ্চলে ড্রোনের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এর আগের দিন ইউক্রেনের ক্রাইভি রিগ শহরের একটি শপিং মলে ড্রোন হামলা চালানো হয়। সেখানে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও নয়জন নিখোঁজ রয়েছেন। প্রথম আঘাতের আধা ঘণ্টা পর উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয়বার হামলা করা হয়। এছাড়া কিয়েভ ও ফ্রন্টলাইনের কাছে রাতের হামলায় আরও দুজন প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে বেসামরিক মানুষের প্রাণহানি যুদ্ধের শুরুর সময়ের মতো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে আকাশপথে সুরক্ষা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মিত্রদের কাছে জরুরি সহায়তা চেয়েছে কিয়েভ। পরিস্থিতি পর্যালোচনায় মিত্র দেশগুলোর নেতারাও দ্রুত একটি বিশেষ বৈঠকে বসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলার মাঠের সংকটেও প্রাণবন্ত ‘হাওলাদার কাপ’ ফুটবল টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


খেলার মাঠের সংকটেও প্রাণবন্ত ‘হাওলাদার কাপ’ ফুটবল টুর্নামেন্ট

গ্রামাঞ্চলে দিন দিন কমে যাচ্ছে খেলার মাঠ। পর্যাপ্ত মাঠ ও খেলাধুলার সুযোগ না থাকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে তরুণ ও যুবসমাজের ওপর। মাদক ও মোবাইল আসক্তিসহ নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের বিকল্প নেই—এমন প্রত্যাশা থেকেই মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়েছে ‘হাওলাদার কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট’।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয় ‘টিম বন্ড’ ও ‘টিম ডেমনস’। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি ও স্থানীয় শিক্ষকরা।

বক্তারা খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই। তবে প্রতিযোগিতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতা। বর্তমান সময়ে তরুণদের একটি বড় অংশ যখন মোবাইল ফোন ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের দিকে ঝুঁকে পড়ছে, তখন খেলাধুলা তাদের সুস্থ ও ইতিবাচক জীবনধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি এর পৃষ্ঠপোষক দুবাইপ্রবাসী ও ব্যবসায়ী মিরাজ হাওলাদারকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

এদিকে, খেলা শুরুর আগে স্থানীয় খেলোয়াড় ও তরুণরা তাদের দীর্ঘদিনের একটি সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, শিকারমঙ্গল ইউনিয়নে উপযুক্ত ও স্থায়ী কোনো খেলার মাঠ নেই। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক তরুণ নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় খেলোয়াড়দের ভাষ্য, একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমানে তরুণদের মধ্যে মাদক ও মোবাইল ফোনের আসক্তি বাড়ছে। তাদের এসব আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। এ জন্য ইউনিয়নে একটি বড় ও উপযুক্ত খেলার মাঠ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ‘হাওলাদার কাপ’ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শিকারমঙ্গল ইউনিয়নে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। তরুণদের অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

স্থানীয়দের মতে, শুধু একটি টুর্নামেন্ট আয়োজন করলেই হবে না; তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তির অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে প্রয়োজন নিয়মিত খেলাধুলার সুযোগ। আর সে জন্য একটি স্থায়ী ও মানসম্মত খেলার মাঠ এখন সময়ের দাবি।

স্থানীয় তরুণদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে একটি উপযুক্ত খেলার মাঠের ব্যবস্থা করবে—যেখানে নিয়মিত খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, মাদকমুক্ত ও প্রাণবন্ত যুবসমাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%