০৬:০৪ পি.এম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৮ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ২৮ আগস্ট (শুক্রবার) দিবসটিতে বেতনসহ ছুটি ভোগ করবেন দেশটির সরকারি ফেডারেল সরকার ও বেসরকারি খাতে কর্মরত কর্মীরা।
আমিরাতের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ২৮ আগস্ট ফেডারেল সরকার এবং বেসরকারি খাতের কর্মীদের জন্য সরকারি ছুটি আসছে।
যেহেতু ছুটির দিন শুক্রবার, তাই ফেডারেল সরকার এবং বেসরকারি খাতের কর্মীরা যারা সাধারণত শনিবার এবং রবিবার তাদের সাপ্তাহিক ছুটি পালন করেন, তারা টানা তিন দিনের ছুটি পাবেন।
আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত
এই ছুটি শুরু হবে ২৮ আগস্ট শুক্রবার থেকে এবং চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এরপর ৩১ আগস্ট (সোমবার) থেকে কাজের জন্য কর্মীদের ফিরতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন