০২:৩৫ পি.এম
চলমান ঢাকা লিগে দুর্দান্ত পারফর্ম করেও হাই পারফরম্যান্স দলের জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে স্থান পাইনি মাহফিজুল ইসলাম রবিন। নির্বাচকদের ব্যাখ্যা হলো, যারা দলে জায়গা পেয়েছে তাদের প্রাধান্য পাওয়ার যোগ্যতা রবিনের চেয়ে বেশি। তবে নির্বাচক নাইম ইসলাম জানান, রবিন তাদের রাডারে রয়েছেন।
জাতীয় দলের পাইপলাইনকে মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। উঠতি ক্রিকেটারদের এই দলের মাধ্যমে জাতীয় দলের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু গত কয়েক বছর ধরে ঘরোয়া লিগে ভালো পারফর্ম করলেও রবিন সুযোগ পাচ্ছেন না এইচপি দলে।
বর্তমানে চলমান ঢাকা লিগে রবিন ৮ ম্যাচে ৪০৬ রান করেছেন। যা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। গত বছরের প্রিমিয়ার লিগে রবিন ৪৭ গড়ে ৫১২ রান করেছেন। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৪১ গড়ে ১২৩ রানও করেন। ৫০ ওভারের বিসিএলেও রবিন ৫৫ গড়ে ১৬৩ রান সংগ্রহ করেছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
ওয়ানডে ফরম্যাটে এত ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে এইচপির সিরিজে সুযোগ পাননি রবিন। নির্বাচকদের এমন সিদ্ধান্তে সংশ্লিষ্টদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি হয়েছে।
রবিনের পরিস্থিতি ব্যাখ্যা করে নির্বাচক নাইম ইসলাম বলেন, 'সামনে অনেক খেলা আছে, তাকে দেখতে পারবেন। এই সিরিজে যাদেরকে নিয়েছি, তাদের প্রাধান্য বেশি দেয়া হয়েছে রবিনের থেকে। সে ভালো খেলছে, প্রিমিয়ার লিগটা শেষ করুক।'
তিনি আরও বলেন, 'অবশ্যই সে সুযোগ পাবে। জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলে তার সুযোগ রয়েছে। আমাদের চিন্তা ভাবনায় সে রয়েছে। সামনের জন্য যে খেলা রয়েছে, সেই চিন্তায় রবিন রয়েছে।'
জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ওয়ানডের এইচপি দলের সদস্যবৃন্দ হলেন- জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, মোঃ আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ এবং রকিবুল হাসান।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তৃতীয় ওয়ানডে দলের সদস্যরা হলেন- জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল হক, আবু হাশিম, মঈন Khan, রোহানাত দৌলা বর্ষণ, খালেদের আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন