ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অসহায় এতিম ফাতেমার পাশে বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অরগানাইজেশান, উপহার পেল মা ছাগল


অসহায় এতিম ফাতেমার পাশে বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অরগানাইজেশান, উপহার পেল মা ছাগল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কুশালডাঙ্গী গ্রামের অসহায় এতিম শিশু ফাতেমার হাতে একটি মা ছাগল তুলে দিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অরগানাইজেশান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এতিম ও অসহায় শিশুদের স্বাবলম্বী করে তুলতে এবং তাদের পরিবারের আর্থিক সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফাতেমাকে একটি মা ছাগল উপহার দেওয়া হয়েছে।
সংগঠনের প্রতিনিধিরা জানান, প্রতিমাসে একজন করে এতিম শিশুকে একটি করে মা ছাগল প্রদান করা হবে, ইনশাআল্লাহ। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এ ধরনের উদ্যোগে সহযোগিতারও আহ্বান জানান তারা।
উল্লেখ্য, এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রয়েছে বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অরগানাইজেশান।
কাউন্সিল বাজার, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
মোবাইল: ০১৭৯৪-৮৫৯১৯৩

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার চর কোমরপুর এলাকায় সরকারি বিএডিসির সেচ প্রকল্প সংলগ্ন পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত আন্ত জেলা চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনার সময় তাদের কাছে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ এবং এই চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার ছুফি উল্লাহ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. উজ্জল (৩৮), মো. আরমান ফকির (৩৮), মো. জহুরুল ইসলাম (৩০), মো. দুলাল ফকির (৩৫), মো. রফিকুল ইসলাম (৩০) এবং মো. জীবন (২৮)।

পুলিশ সুপার জানান, গত ১০ জুলাই রাতে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর কোমরপুর এলাকায় সরকারি বিএডিসির সেচ প্রকল্পের পাশে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর একটি খুঁটিতে স্থাপিত প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি হয়েছিল। এ ঘটনায় সেচ প্রকল্পের দায়িত্বে থাকা কৃষক মো. শাহিনুর রহমান সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার পর ডিবি পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রান্সফরমার চুরি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া জীবন নামের এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কোর, ট্রান্সফরমারের ভেতরে ব্যবহৃত প্রায় ৯ দশমিক ২ কেজি চিকন তামার তার, ৭ দশমিক ২ কেজি মোটা ও চ্যাপ্টা তামার তার এবং ৩৩ কেজি ওজনের টিনের কোর প্লেট।

এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তিনটি হাতুড়ি, সাতটি ছেনি, দুটি রেঞ্চ, দুটি কাটার প্লাস, একটি প্লাস, দুটি হ্যাকসো ব্লেড ও একটি ফ্রেম, একটি লম্বা রশি, একটি শাবল, একটি লোহার রড, দুইটি ডাবল রেঞ্চ এবং একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মামলার বাদী শাহিনুর রহমান ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'গত বছরও আমার দুটি ট্রান্সফরমার চুরি হয়েছিল। তখন সেগুলো উদ্ধার হয়নি। তবে এবার ১৫ দিন আগে চুরি হওয়া ট্রান্সফরমার জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় ফিরে পেয়েছি।'

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী।

আজ সোমবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাবি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত আছেন।

সাক্ষাৎকালে তারা ঢাবি এবং ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী ঢাবি’র তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন ও সিলেবাস আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাবিতে আসার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানিয়েছেন। ঢাবি’র শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে একাধিক দই-মিষ্টির দোকানে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

​নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


নন্দীগ্রামে একাধিক দই-মিষ্টির দোকানে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে দুটি দই-মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে দোকান দুটি হলো, উপজেলার সদর ইউনিয়নের শিমলা এলাকায় অবস্থিত 'সাকিব হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার' এবং 'ভাই-বোন হোটেল এন্ড রেস্টুরেন্ট।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উক্ত অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান চলাকালে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা থাকায় এবং দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখসহ মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না থাকার অপরাধে 'বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' এর বিভিন্ন ধারায় দুজন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মো, জামিল উদ্দিন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড: চীনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চট্টগ্রামে চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আজ চট্টগ্রামে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ঢাকায় চীনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টির উল্লেখ রয়েছে।

ইয়াও ওয়েন বলেন, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে আরো শক্তিশালী করতে, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

চট্টগ্রামের অঞ্চলটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইয়াও ওয়েন বলেন, সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরো বলেন, এ অঞ্চলের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে, বেশি মানসম্পন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় সিইআইজেড-কে একটি মাইলফলক প্রকল্পে পরিণত করতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চীন প্রস্তুত।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ চট্টগ্রাম সফর করেন রাষ্ট্রদূত ইয়াও। এ সময় তিনি সিইআইজেডে কার্যক্রম শুরু করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সাধারণ জনগণ, চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও।

বাংলাদেশি কর্মকর্তারা সিইআইজেড-কে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে অভিহিত করেন।

তাদের প্রত্যাশা, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবমুখী সহযোগিতা আরো সম্প্রসারণে সহায়তা করবে, উন্নয়নের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করবে এবং স্থানীয় জনগণের জন্য প্রকৃত সুফল বয়ে আনবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%