ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ


ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী।

আজ সোমবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাবি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত আছেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

সাক্ষাৎকালে তারা ঢাবি এবং ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী ঢাবি’র তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন ও সিলেবাস আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাবিতে আসার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানিয়েছেন। ঢাবি’র শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে একাধিক দই-মিষ্টির দোকানে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

​নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


নন্দীগ্রামে একাধিক দই-মিষ্টির দোকানে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে দুটি দই-মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে দোকান দুটি হলো, উপজেলার সদর ইউনিয়নের শিমলা এলাকায় অবস্থিত 'সাকিব হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার' এবং 'ভাই-বোন হোটেল এন্ড রেস্টুরেন্ট।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উক্ত অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান চলাকালে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা থাকায় এবং দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখসহ মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না থাকার অপরাধে 'বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' এর বিভিন্ন ধারায় দুজন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মো, জামিল উদ্দিন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড: চীনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চট্টগ্রামে চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আজ চট্টগ্রামে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ঢাকায় চীনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টির উল্লেখ রয়েছে।

ইয়াও ওয়েন বলেন, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে আরো শক্তিশালী করতে, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

চট্টগ্রামের অঞ্চলটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইয়াও ওয়েন বলেন, সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরো বলেন, এ অঞ্চলের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে, বেশি মানসম্পন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় সিইআইজেড-কে একটি মাইলফলক প্রকল্পে পরিণত করতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চীন প্রস্তুত।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ চট্টগ্রাম সফর করেন রাষ্ট্রদূত ইয়াও। এ সময় তিনি সিইআইজেডে কার্যক্রম শুরু করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সাধারণ জনগণ, চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও।

বাংলাদেশি কর্মকর্তারা সিইআইজেড-কে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে অভিহিত করেন।

তাদের প্রত্যাশা, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবমুখী সহযোগিতা আরো সম্প্রসারণে সহায়তা করবে, উন্নয়নের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করবে এবং স্থানীয় জনগণের জন্য প্রকৃত সুফল বয়ে আনবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ১১ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


নারায়ণগঞ্জে ১১ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সদর থানার বরফকল এলাকায় আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন। শ্রমিকদের অবরোধের ফলে কেল্লারপুল থেকে খানপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলমান ছিল।

এ সড়কটিতে শ্রমিকরা অবস্থান নেওয়ার কারণে নগরীর যানবাহন চলাচল বিকল্প পথ ব্যবহার করে। এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। আজ তারা ১১ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— পরিপূর্ণ বাৎসরিক ছুটির টাকা পরিশোধ, শতভাগ বোনাস প্রদান, হাজিরা বোনাস চালু, অর্ধবেলা ছুটির জন্য বেতন কর্তন না করা, স্টাফদের শোভন আচরণ নিশ্চিত করা, ঈদের ছুটিতে বেতনভুক্ত ছুটির সুবিধা যুক্ত করা, চাকরির সার্ভিস-সংক্রান্ত সব পাওনা পরিশোধ, পিস রেট কত শতাংশ বৃদ্ধি করা হবে তা প্রকাশ, অস্ত্রধারী অ্যাডমিন জাকিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাকে কর্মস্থল থেকে বহিষ্কার, শ্রম আইন অনুযায়ী সকল ন্যায্য পাওনা পরিশোধ এবং আন্দোলনে অংশ নেয়া কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।

শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান এই বিষয়ে জানান, দাবিগুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, কয়েকটি দাবি মালিকপক্ষ মেনেও নিয়েছে। বাকি দাবিগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে শ্রমিকরা সড়কটি বন্ধ করে রাখায় আমরা বিকল্প সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। আন্দোলনের কারণে যানজট বা ভোগান্তির কোনো খবর নেই। পরে বিকেল সাড়ে ৪টায় তারা কর্মসূচি স্থগিত করে সড়কটি ছেড়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আমেনা বেগম (৭৫) নামের একজন বৃদ্ধা অটোভ্যানের চাকায় তার ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছেন। আমেনা বেগম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।

সোমবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৫টার সময় উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সঙ্গে রামদিয়া-বহরপুর পাকা সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজনের জানিয়েছে, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে অবস্থানরত তার ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে নিজ বাড়ি গোবিন্দপুরে ফেরার পথে যান। যেই ব্যাটারিচালিত অটোভ্যানে তিনি যাত্রা করছিলেন, সেটির চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এর ফলে তিনি চলন্ত অটোভ্যান থেকে সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যান নিজ বাড়িতে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%