প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আমেনা বেগম (৭৫) নামের একজন বৃদ্ধা অটোভ্যানের চাকায় তার ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছেন। আমেনা বেগম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।
সোমবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৫টার সময় উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সঙ্গে রামদিয়া-বহরপুর পাকা সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজনের জানিয়েছে, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে অবস্থানরত তার ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে নিজ বাড়ি গোবিন্দপুরে ফেরার পথে যান। যেই ব্যাটারিচালিত অটোভ্যানে তিনি যাত্রা করছিলেন, সেটির চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এর ফলে তিনি চলন্ত অটোভ্যান থেকে সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যান নিজ বাড়িতে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন