মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:৫৮ এম
কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের ব্যালন ডি’অর অর্জন করলেন ইংল্যান্ড এবং বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইন।
নিজ শহর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবারের (২৬ অক্টোবর) জমকালো রাতে ব্যালন ডি’অরের এলিট ক্লাবে নিজের নাম অন্তর্ভুক্ত করলেন ইংলিশ অধিনায়ক।
এটি শুধুমাত্র তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করে না, বরং ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন ব্যালন ডি’অর জিতে একজন ফুটবলার অমরত্ব লাভ করেন। কিংবদন্তিরা এই ১২ কেজি ওজনের সোনায় মোড়ানো ট্রফিটি স্পর্শ করতে পারেন। সেই এলিট ক্লাবে নিজের নাম অন্তর্ভুক্ত করলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। অসাধারণ এই অর্জনের মাধ্যমে নিজেকে আরও পরিপূর্ণ করলেন বায়ার্ন মিউনিখের তারকা।
১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জয় করে অমরত্ব লাভ করেছিলেন স্যার স্ট্যানলি ম্যাথিউস। এই ইংলিশ কিংবদন্তিকে বিশেষ শ্রদ্ধা জানাতে, চিরাচরিত প্রথা ভেঙে প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারের পরিবর্তে প্রথমবার ব্যালন ডি’অর আয়োজন করা হলো লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। নিজ শহরের ঝলমলে রাতের সব আলো নিজের করে নিয়েছেন হ্যারি কেইন।
ব্যালন ডি’অরের দৌড়ে কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালের কথার লড়াই থেকে নিজেকে অনেকটা দূরে রেখেছেন হ্যারি কেইন। তবে শীর্ষ দশের মধ্যে লড়াইটি যে এই তিনজনের মধ্যে হবে, তা ছিল অনুমেয়। এল ফেনোমেনোন রোনালদো নাজারিওর হাত থেকে ব্যালনের ট্রফি নিয়ে এমবাপে-ইয়ামেলের কথার লড়াইয়ের ইতি টানলেন ইংলিশ তারকা।
পেশাদার ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন বরাবরই। তবে ব্যালন ডি’অরের মঞ্চে উঠে বাকরুদ্ধ হয়ে যান। দীর্ঘ বক্তব্যে সাবেক ক্লাব ও সতীর্থদের পাশাপাশি বর্তমানদের ধন্যবাদ জানান। প্যালাডিয়াম থিয়েটারে হ্যারি কেইনের জন্য এই দিনটি আরও বিশেষ হয়ে উঠে নিজ দেশের মাটিতে পুরস্কার পাওয়ার কারণে। সেই সঙ্গে পুরো পরিবারের উপস্থিতি। ছেলের অসামান্য অর্জন খুব কাছ থেকে দেখলেন কেইনের বাবা-মা।
২০০১ সালে মাইকেল ওয়েনের পর এই প্রথম কোনো ইংলিশ ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি’অরের ট্রফি। আর পাক্কা ৪৫ বছর পর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যাচ্ছে ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কার।
শুধু ব্যালন নয়, ২০২৫-২৬ মৌসুমে ৯০ গোল করে সেরা স্ট্রাইকারের পুরস্কারটিও জিতে নিয়েছেন ইংলিশ অধিনায়ক কেইন। লন্ডন থেকে এমবাপে খালি হাতে ফিরলেও সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন লামিন ইয়ামাল। এতে কিছুটা হলেও আক্ষেপ কমবে এই স্প্যানিশ ফুটবলারের। টানা তৃতীয়বার উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছেন কেইন।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন কেইন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। এর মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে করেন ৬১ গোল, যা এক মৌসুমে ক্লাবটির কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। তার পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নেয়, আর বায়ার্ন পৌঁছায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরাকের আল-ফাও উপকূল থেকে ৬৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণ কেন্দ্র ইউকেএমটিও এই তথ্য প্রকাশ করেছে। খবরটি আলজাজিরার মাধ্যমে জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের কাছে জাহাজটিতে আগুন লাগার খবর পৌঁছেছে।
তবে, জাহাজটির নাবিকদের অবস্থা, ক্ষতির পরিমাণ, কিংবা পরিবেশের ওপর এর প্রভাব সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সংগঠনটি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া-মোনাজাত, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, আলোচনাসভা, র্যালি ও সমাবেশ। পাশাপাশি, দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটির নেতাকর্মীরা।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন আজ সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
একই দিন দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনাসভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি পালন করা হবে। সংশ্লিষ্ট ইউনিটগুলো নিজেদের নির্ধারিত সময়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।
ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিন ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে এসব কর্মসূচি পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজকের দিনটি মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮।
ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—
জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৪৫ মিনিটে।
আসরের নামাজ শুরু হবে ৩টা ৪৬ মিনিটে।
মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৫টা ২৬ মিনিটে।
এশার নামাজ শুরু হবে ৬টা ৪০ মিনিটে।
আগামীকাল ফজর শুরু ৪টা ৪৯ মিনিটে
আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ২৬ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৬টা ২ মিনিটে হবে।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ায় ৪৫ দিনের এক নবজাতককে কোলে নিয়ে বিশেষ কৌশলে হাঁটুর নিচে অ্যাংলেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৭৫০ গ্রাম।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের দক্ষিণ চরনারান্দিয়া গ্রামের জাফর সরদার ও রেখা পারভীনের মেয়ে সারমিন খানম (২৫) এবং একই উপজেলার টোনাপাড়া গ্রামের রুস্তম মৃধার ছেলে সোহাগ মৃধা (৩১)। সারমিনের স্বামী সোহাগের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তাঁরা বর্তমানে ঢাকার মিরপুর-১-এর আহম্মদনগর এলাকায় বসবাস করছিলেন।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তর জানতে পারে, এক দম্পতি কোলে থাকা নবজাতককে সঙ্গে নিয়ে বিশেষ কৌশলে মাদকের একটি বড় চালান পরিবহন করছেন। এ তথ্যের ভিত্তিতে উপপরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে ডিএনসির একটি দল শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় অবস্থান নেয়।
পরে ঢাকা থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির এফ-১ ও এফ-২ নম্বর আসনে বসে থাকা ওই দম্পতিকে আটক করা হয়। পরে সারমিনের দুই পায়ের হাঁটুর নিচে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো অ্যাংলেটের ভেতর থেকে ৩৯টি পলিপ্যাকেটে রাখা ৭ হাজার ৮০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাঃ শামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
ডিএনসি জানিয়েছে, ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ