ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’কে যেভাবে ধরল পুলিশ


ঢাকায় শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’কে যেভাবে ধরল পুলিশ

চাপাতি, সামুরাই এবং দেশীয় ধারালো অস্ত্র হাতে গভীর রাতে অপরাধ সংগঠনের প্রস্তুতি চলছিল। টার্গেট ছিল ডাকাতি এবং পুলিশের সোর্সের ওপর হামলার পরিকল্পনা। তবে তাদের পরিকল্পনার বাস্তবায়নের আগেই অভিযান চালিয়ে পুলিশ শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে। এসময় বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ। পুলিশ জানায়, মধ্যরাতের একটি মুরগির ফার্মে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল ফারুক নেতৃত্বাধীন চক্রটি।

এছাড়া, কিছুদিন আগে আদাবর এলাকার ‘কিশোর গ্যাং নেতা’ বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেলকে গ্রেপ্তারের প্রতিশোধ নিতে পুলিশের সোর্সের ওপর হামলার জন্য স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভারাটে সন্ত্রাসী এনেছিল তারা।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

এসময় ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।

ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এ সময় তারা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন। তবে পুলিশ যখন অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে, তখন আসামিরা কিছুদিন পরই জামিনে মুক্তি পেয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে বলে স্থানীয়দের মধ্যে আক্ষেপ লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনায় আহত ব্যক্তির কাটা পা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০১ পি.এম


হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনায় আহত ব্যক্তির কাটা পা

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার শিকার হাসেম আলী (৬০) নামে ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন।

বুধবার (৮ জুলাই) বিকেলে হাসপাতালটির অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করেও ওই পায়ের সন্ধান পাওয়া যায়নি। হাসেম আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে, তার ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বেরিয়ে যান নিহতের পরিবারের সদস্যরা।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক এবং ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর অপারেশন থিয়েটারে তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি বলেও অভিযোগ করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার রহস্য উদঘাটন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন তারা।

বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করার সময় নিহত হাসেম ইবি থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং এলাকায় কৃষিকাজ করতেন। আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন গনমাধ্যমকে জানান, হাসেম তার প্রতিবেশী চাচাতো ভাই। তিনি অভিযোগ করেছেন যে হাসপাতালে সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে। এর পাশাপাশি, তিনি বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্তে খতিয়ে দেখবেন। তিনি গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে ভর্তি হলে হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের কাছে বিচ্ছিন্ন পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছে বলেছেন এবং এরপর কী হয়েছে জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই। তবে নিহতের পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ক্ষেত্রে যদি কারো গাফিলতি দেখা যায় তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগ ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


তুরাগ ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ জন

রাজধানীর তুরাগ ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে মাদক, জুয়ার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

পুলিশের সূত্র অনুযায়ী, বুধবার (৮ জুলাই) তুরাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং আইনগত কারণে সংঘাতে জড়িত দুটি শিশু মত রয়েছে। এই অভিযানের সময় তাদের কাছ থেকে ১৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

এছাড়া বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ১টা ১০ মিনিটের সময় ধলপুরের বাদল সরদার গলিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার তাস এবং নগদ ২ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

শিল্প, পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড (সহজ) করবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব আমরা বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে পাঠ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, সরকার যখনই কোন ব্যবসা পরিচালনা করতে গিয়েছে সেখানে আমরা ইনএফিশিয়েন্সি (অদক্ষতা) দেখেছি।

সে তুলনায় ব্যক্তি যখন এগিয়ে আসে ব্যবসার ক্ষেত্রে তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি। তাই বেসরকারি খাতকে ফ্যাসিলেটেড করলে নিশ্চয়ই কর্মসংস্থান বাড়বে।

বাংলাদেশের জুট মিল কর্পোরেশন এবং বাংলাদেশ জুট এয়ারলাইন্স লিমিটেড তথা টিকে গ্রুপের মধ্যে নরসিংদীতে ৩৪.৫০ একর জমির লিজ প্রদানের চুক্তি সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড.খায়রুজ্জামান চৌধুরী, পাঠ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। সে লক্ষ্যে বিজেএমসি’র বন্ধ মিলসমূহে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি মিল লিজ প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে।

এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দৈনিক প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ জুট মিলস লিমিটেড, নরসিংদী এর ৭৭.০২ একর জমির মাঝে পূর্বে প্রায় ৩৪.৫০ একর জমি জুট এলায়েন্স লিমিটেড-কে লিজ প্রদান করা হয়েছে। সেখানে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে, দৈনিক প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী শরিফুল আলম জানান, পণ্য উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আজ অতিরিক্ত ১৪.৮০ একর জমির লিজ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে।

এর ফলে বার্ষিক প্রায় ৩ হাজার কোটি টাকার উৎপাদন এবং নতুন করে প্রায় ৩ হাজার জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস, এই বিনিয়োগ শুধু একটি শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়; এটি দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের মন্তব্যে বড় ধাক্কা খেল ভারতের শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১০ পি.এম


ট্রাম্পের মন্তব্যে বড় ধাক্কা খেল ভারতের শেয়ারবাজার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি কার্যত শেষ হওয়ার কথা ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পায়।

এই প্রভাবে বুধবার (৮ জুলাই) অবেশে ভারতের শেয়ারবাজারে দেখা গেছে গত তিন মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন।

দিন শেষে, ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি-৫০ ২ দশমিক ১২ শতাংশ কমে ২৩ হাজার ৮৮২ দশমিক ৫ পয়েন্টে এবং বিএসই সেনসেক্স ২ দশমিক ১৫ শতাংশ কমে ৭৬ হাজার ৫০৩ দশমিক ৬ পয়েন্টে নেমে এসেছে। উভয় সূচকের জন্য এটি তিন মাসেরও বেশি সময়ের মধ্যে বৃহত্তম দৈনিক পতন।

ইরান এর আগে জানিয়েছে, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এই পরিস্থিতিতে নতুন করে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, ভারতীয় রুপির মান ০ দশমিক ৬২ শতাংশ কমে প্রতি ডলারে ৯৫ দশমিক ৫৫৫০ রুপিতে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারি বন্ডের দামও কমতির দিকে রয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হওয়ার কারণে, তেলের দাম বৃদ্ধি হলে ভারতরে আমদানি ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করে।

ওয়েলথমিলস সিকিউরিটিজের ইক্যুইটি কৌশল বিভাগের পরিচালক ক্রান্তি বাথিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন উদ্বেগ সৃষ্টি করেছে যা জ্বালানি সরবরাহ এবং তেলের দাম নিয়ে। এতে ভারতের বাজার ও অর্থনীতির ওপর বাড়তি চাপ পড়তে পারে। বিদেশি বিনিয়োগও কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, দিনের শেষের দিকে বিদেশি বিনিয়োগকারীদের বড় ধরনের শেয়ার বিক্রির কারণে বাজারের পতন আরও তীব্র হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আর্থিক, তথ্যপ্রযুক্তি, তেল ও গ্যাস, অটোমোবাইল এবং এফএমসিজি খাত। এছাড়া তেলের দাম বৃদ্ধির ফলে তেল বিপণন কোম্পানি, রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিমান পরিবহন এবং টায়ার নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%