ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ সার্কেল এএসপি মুনতাসির মামুন, শ্রেষ্ঠ ওসি আজিম


কুড়িগ্রামে ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ সার্কেল এএসপি মুনতাসির মামুন, শ্রেষ্ঠ ওসি আজিম

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সার্বিক কর্মমূল্যায়নে ভূরুঙ্গামারী সার্কেল ও ভূরুঙ্গামারী থানা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন শ্রেষ্ঠ সার্কেল এএসপি, ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মাসিক সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করেন।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন বলেন, এ সম্মান শুধু তাঁর একার নয়; এটি ভূরুঙ্গামারী থানার প্রতিটি পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ফল। পাশাপাশি জনপ্রতিনিধি এবং থানার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা, আস্থা ও ভালোবাসার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

তিনি বলেন, “ভূরুঙ্গামারীবাসীর আস্থা ও দোয়া আমাদের কাজের প্রধান অনুপ্রেরণা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

ভূরুঙ্গামারী থানার এই সাফল্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, পুলিশের পেশাদারিত্ব, জনবান্ধব কার্যক্রম এবং জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পুলিশের কর্মমূল্যায়নে একই সঙ্গে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি হিসেবে ভূরুঙ্গামারীর এই স্বীকৃতি স্থানীয় পুলিশ প্রশাসনের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভবিষ্যতেও জনগণের সহযোগিতা নিয়ে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ ভূরুঙ্গামারী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎মন্ত্রীর প্রোগ্রামে প্রশিক্ষণে উপস্থিত না থেকে প্রশিক্ষণ ভাতা উত্তোলন করেন চাঁদপুরের কৃষি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

‎চাঁদপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ এম


‎মন্ত্রীর প্রোগ্রামে প্রশিক্ষণে উপস্থিত না থেকে প্রশিক্ষণ ভাতা উত্তোলন করেন চাঁদপুরের কৃষি কর্মকর্তা

প্রশিক্ষণে অংশ না নিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রশিক্ষণ ভাতা উত্তোলন করেছেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের।গত ৭ আগষ্ট চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে মিনি কোল্ড স্টোরেজ বিতরণ ও উদ্বোধন করা হয়।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।কিন্তু উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের ও জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন উপস্থিত না থেকেও প্রশিক্ষণ ভাতা উত্তোলন করেছেন।এমনকি গত ১৬ মে চাঁদপুরে বিশ্বখাল খননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।ওই প্রোগ্রামেও তিনি উপস্থিত ছিলেন না।

‎নাম প্রকাশে অনিচ্ছুক দু'তিন জন উপজেলা কৃষি কর্মকর্তা জানান,উপজেলা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠানে উনি অংশগ্রহন না করে ভাতা উত্তোলন করে নেন।

‎এছাড়াও জেলার প্রশিক্ষণ কেন্দ্রটিতে এক বছরের অধিক সময় তিনি বসবাস করছেন।প্রশিক্ষণ কেন্দ্রটিতে তিনি বসবাস করার কারনে প্রশিক্ষণে ব্যাঘাত হচ্ছে অন্যদিকে সরকার রাজস্ব হারাচ্ছে।

‎এছাড়াও কিছুদিন পূর্বে অব্যবহৃত একটি গাড়ির যন্ত্রাংশ বিক্রির অভিযোগ উঠার সাথে সাথে যন্ত্রাংশটি ফেরত নিয়ে আসেন।

‎

‎এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন,ওইদিন শুক্রবার ছিল বিধায় কচুয়ার প্রশিক্ষণে উপস্থিত হতে পারি নি,তবে ভাতা নিয়েছি। প্রশিক্ষণ কেন্দ্রে বসবাস করার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের বিনয়ী হয়ে ক্যামেরা বন্ধ রাখতে বলেন।

‎

‎

‎এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান মুঠোফোনে জানান,প্রশিক্ষণে অংশগ্রহন না করে ভাতা তোলার কোনো  বৈধতা নেই। এটি সরকারি বিধিমালা ও আইনের পরিপন্থী। প্রশিক্ষণ কেন্দ্রে বসবাসের বিষয়ে বলেন,যদি ডরমিটরি হিসেবে ব্যবহার করেন তাহলে ভাড়া দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করছে বিএনপি: আমানউল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৫ এম


জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করছে বিএনপি: আমানউল্লাহ আমান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপি জনগণের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার মর্যাদা রক্ষায় সরকার কাজ করছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের মানুষের কল্যাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিএনপি তাদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিচ্ছে।

তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে যে দায়িত্ব পাওয়া যায়, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণকে সামনে রেখে দলটি কাজ করে যাবে।

বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে আমানউল্লাহ আমান বলেছেন, বৃক্ষরোপণের মাধ্যমে দেশে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনায় প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের স্কুলে হামলায় ব্যবহৃত টমাহক উৎপাদনে যুক্তরাষ্ট্রের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ এম


ইরানের স্কুলে হামলায় ব্যবহৃত টমাহক উৎপাদনে যুক্তরাষ্ট্রের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবরের মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর জন্য রেথিয়নের সঙ্গে ২২ দশমিক ৯ বিলিয়ন ডলারের (২ হাজার ২৯০ কোটি ডলার) একটি চুক্তি করেছে পেন্টাগন। এই সাত বছর মেয়াদী চুক্তির আওতায় টমাহক উৎপাদন ১ হাজারের বেশি ক্ষেপণাস্ত্রে বারানোর পরিকল্পনা রয়েছে।

ইরানে যুদ্ধের শুরুর প্রথম দিন মার্কিন বাহিনী একটি বালিকা বিদ্যালয়ে যে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাতে ১৭০ জন শিক্ষার্থী মারা যায়।

সোমবার মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানিয়েছেন, এই চুক্তিটি বর্তমান অভিযানিক চাহিদা মেটাতে ‘অভূতপূর্ব গতিতে’ সরবরাহকে ত্বরান্বিত করবে।

মার্কিন সামরিক বাহিনী ইরান যুদ্ধে বিপুল পরিমাণ দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক বিশ্লেষণের ভিত্তিতে জানা গেছে, সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী মজুতও প্রায় অর্ধেক বা তার বেশি কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ক উদ্বেগ সৃষ্টি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসার খবর অস্বীকার করেছেন।

টমাহক হলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম প্রধান দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা মূলত যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং ১ হাজার ৬০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

নতুন এই বিশাল চুক্তিটি এই ইঙ্গিত দিচ্ছে যে, ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র শুধু তাৎক্ষণিক অস্ত্রের চাহিদা পূরণ নয়, বরং দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠন ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছে।

ইরানের স্কুলে আমেরিকা-ইসরাইলের হামলায় মৃত শিক্ষার্থীদের গণকবরের ছবি প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারে তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় শিক্ষার্থীসহ ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। প্রাথমিক তদন্ত ও ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হয়েছে যে, হামলাটি মার্কিন সামরিক বাহিনীর নিশানাগত ভুলের ফল ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ এম


মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার

পাবনার ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’ মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঈশ্বরদী শহরে আতঙ্ক সৃষ্টি করেছে এবং বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার, ১৭ আগস্ট সোমবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহর ও ঈশ্বরদী থানার প্রধান ফটক এলাকায় এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। পরে বাপ্পীর অস্ত্র প্রকাশ্যে প্রদর্শনের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় পুলিশ অস্ত্রটি জব্দ করে এবং বাপ্পীকে পুলিশি হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাপ্পী মাথায় ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শর্টগান নিয়ে শহরে বের হন। তার সঙ্গী ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা এবং আরও কয়েকজন। শহরের রেলগেট এলাকায় পৌঁছলে বাপ্পী লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মেহেদী হাসানকে হত্যার জন্য হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি তার সহযোগীরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। ভিডিওটির কারণে শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাপ্পী অস্ত্র হাতে ঈশ্বরদী থানায় প্রবেশ করলে থানার সামনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেদী হাসান এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা থানার প্রধান ফটকের সামনে জমায়েত হন। তারা বাপ্পী ও সুলভ মালিথার গ্রেপ্তার দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এবং সুলভ মালিথার বিরুদ্ধেও স্লোগান দেন। থানার সামনে অবস্থান নিয়ে মেহেদী হাসান বলেন, ‘রাজনৈতিক ক্ষোভের কারণে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে বাপ্পী বারবার হত্যার হুমকি দিয়ে আসছেন। আজ প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে তিনি শহরে আতঙ্ক সৃষ্টি করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের প্রাণনাশের উদ্দেশ্যে এই অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাকে হত্যার হুমকি ও হত্যাচেষ্টার অভিযোগে বাপ্পী এবং সুলভ মালিথার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, বাপ্পী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দলীয় গ্রুপিং এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের কারণে বিরোধটি আরও তীব্র হয়েছে। তবে বাপ্পীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতেই মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে থানার কাছে অবস্থান নিয়েছিলেন। কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য তার ছিল না। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ‘জোবায়ের হোসেন বাপ্পীর কাছে থাকা অস্ত্রটি তাঁর লাইসেন্সকৃত। কিন্তু তিনি আইন ভঙ্গ করে শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন এবং এতে জনসাধারণের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। এজন্য অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, মেহেদী হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও হত্যার হুমকির ঘটনায় ঈশ্বরদী শহরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দারা নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%