ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ


নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সম্পর্কে পুলিশ ‘মিথ্যা ও বানোয়াট’ মন্তব্য করেছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো আসলে পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদারের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়। লিখিত বার্তায় পুলিশ সুপার উল্লেখ করেন, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসতি নেই এবং সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। এই হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি বাড়ছে

এ ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পর ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ এম


সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া ৩৮০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে এসেছেন। আজ শনিবার সকালে সার্ভিস ট্রলারে করে তাঁরা দ্বীপ ত্যাগ করেন। তবে, এখনো বেশ কয়েক শ পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন।

শনিবার সকাল থেকে মোট ১০টি সার্ভিস ট্রলার দ্বীপ থেকে শাহপরীর দ্বীপের দিকে যাত্রা করে। এর মধ্যে নয়টি ট্রলার গন্তব্যে পৌঁছেছে, অন্য একটি ট্রলার এখনও পথে রয়েছে। ফিরে আসা ব্যক্তিদের মধ্যে পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়েই অন্তর্ভুক্ত রয়েছেন।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানিয়েছেন, সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সকালে ট্রলার চলাচল শুরু হয়েছে। জরুরি প্রয়োজন রয়েছে, এমন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এসব ট্রলারে করে টেকনাফে ফিরছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে যাঁরা দ্রুত ফিরতে চেয়েছেন, তাঁদের সার্ভিস ট্রলারে করে শাহপরীর দ্বীপে পাঠানো হয়েছে। এখনো কিছু পর্যটক দ্বীপে রয়েছেন। আবহাওয়া অনুকূলে এলে এবং পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে তাঁরা নিরাপদে ফিরতে পারবেন।

টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি প্রশাসন নজরদারিতে রেখেছে। সাগরের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেত থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।

শনিবার সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় জরুরি প্রয়োজনে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হয়। তবে নিয়মিত পর্যটকবাহী জাহাজের চলাচল এখনও শুরু হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খেলে মিলবে নানা উপকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ এম


প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খেলে মিলবে নানা উপকার

কুমড়োর বীজ একটি পুষ্টিসমৃদ্ধ খাদ্য, যা সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে স্বাস্থ্যের জন্য উপকারী। এই বীজে উদ্ভিজ্জ প্রোটিন, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য উপকারিতা

- ম্যাগনেশিয়াম পেশী ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

- জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা প্রদান করে।

- অসম্পৃক্ত ফ্যাট হৃদ্‌স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের একটি অংশ।

- প্রোটিন ও ফাইবার তৃপ্তি বাড়াতে সহায়ক।

কারা খেতে পারবেন?

সুস্থ প্রাপ্তবয়স্করা, যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ওজন নিয়ন্ত্রণে আগ্রহী, তারা এটি পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারেন।

কতটুকু খাবেন?

প্রতিদিন ১৫ গ্রাম (১ টেবিল চামচ) কুমড়োর বীজ খাওয়া যেতে পারে।

কীভাবে খাবেন?

হালকা শুকনো ভাজা বা কাঁচা বীজ ওটস, সালাদ, দই অথবা নাশতার সঙ্গে খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত লবণ ও তেল এড়িয়ে চলা উচিত।

সতর্কতা

কিডনি রোগীদের পটাশিয়াম ও ফসফরাসের সীমাবদ্ধতা থাকলে ডায়েটিশিয়ানের পরামর্শ গ্রহণ করা উচিত। বীজে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলা উচিত।

লেখক: ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, বাংলাদেশ ডায়বেটিক নেটওয়ার্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%