ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীতে শুরু সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান


ফেনীতে শুরু সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে উৎসবমুখর পরিবেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জেলা প্রশাসক মনিরা হক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরআগে, বেলা সাড়ে ১১টায় শহরের মিজান রোডস্থ মিজান ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ জহির রায়হান হল মাঠে এসে শেষ হয়। মেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে। সেখানে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা প্রদর্শন এবং বিক্রির জন্য রাখা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

র‌্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল আমিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, ফেনী সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, জেলা করাত কল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী ও নার্সারি মালিক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক সংগঠক মাহতাব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক গাছ লাগানোর ওপর পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, গাছ শুধু আমাদের পরিবেশই রক্ষা করে না, মানুষের দৈনন্দিন জীবনের সাথেও এটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে বায়ুমন্ডলে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে আমাদের বেশি করে গাছ রোপণ করতে হবে। তবে গাছ লাগানোই শেষ নয়, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি গাছ যখন সঠিকভাবে বেড়ে ওঠে, তখন তা পুরো দেশের পরিবেশ ও প্রকৃতিকে সমৃদ্ধ করে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বললেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দু’টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তার একটি হচ্ছে ব্যাপকহারে বৃক্ষরোপণ, অপরটি খাদ্য উৎপাদন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে এই কার্যক্রম চলমান। বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি খালি জায়গায় পরিকল্পিতভাবে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানালেন, শহীদ জহির রায়হান হল মাঠে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চত্বরে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চারার পাশাপাশি দর্শনার্থীদের গাছের পরিচর্যা বিষয়ক পরামর্শের সুবিধাও রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জেলার পায়রা বন্দর এলাকায় ৩০ হাজার বৃক্ষরোপণ মহাপরিকল্পনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পায়রা বন্দরের প্রশাসনিক ক্যাম্পাসে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।

চেয়ারম্যান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব এবং সবুজ বাংলাদেশ গড়ার জাতীয় অঙ্গীকার বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি টমেটায় উল্লেখ করেন যে, ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুধু বন্দর এলাকাকে সবুজায়িত করবে না, বরং উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিকভাবে মাটির ক্ষয়রোধ এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পায়রা বন্দর সূত্র জানায়, বন্দরের প্রশাসনিক ও আবাসিক এলাকা, বিভিন্ন প্রকল্প এলাকা এবং সংযোগ সড়কের দুই পাশে এসব গাছের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে। উপকূলীয় পরিবেশের উপযোগী, দীর্ঘস্থায়ী এবং লবণাক্ততা সহনশীল বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ জানায়, রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষায়িত দল সার্বক্ষণিক তদারকি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন শুরু

জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬ ১৫:৩৮

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বিকেল ৩টায় শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

এ অধিবেশন পবিত্র কোরআনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার সাথে সাথে সকল সদস্য উপস্থিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের বিক্ষোভ শেষে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও অবরোধ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টায় বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বরিশালের অধিকাংশ কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি, সোমবার এইচএসসি পরীক্ষা গ্রহণ করা সম্পূর্ণ একটি স্বৈরাচারী সিদ্ধান্ত, কারণ টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া, অভিন্ন প্রশ্নপত্র আগের চেয়ে কঠিন করা হয়েছে এবং সেই সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন নেওয়া হয়েছে।

এর কারণেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন। অবরোধের কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।

সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সৈয়দ এজাজ বলেন, ‘বৈরি পরিবেশের মধ্যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। আর কঠিন পরীক্ষার আগেও পর্যাপ্ত বন্ধ দেওয়া হয়নি।

এদিকে, অতীতের চেয়ে এবারের প্রশ্নপত্র কঠিন হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। যদিও অভিন্ন প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা হয়েছে, তবে এক বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়, কিন্তু অন্যান্য বোর্ডে তা করা হয়নি। এসব সমস্যা সমাধান না করেই শিক্ষামন্ত্রী আমাদের কটুক্তি করেছেন। এজন্য আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রবেশদ্বারে এসে বিক্ষোভ করেছে। আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ আন্ত শিক্ষা বোর্ডের। এ বিষয়ে আমাদের কিছু করণীয় নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা মন্ত্রণালয়মুখী কর্মসূচি ঘোষণা, বুধবার ‘মার্চ টু’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


শিক্ষা মন্ত্রণালয়মুখী কর্মসূচি ঘোষণা, বুধবার ‘মার্চ টু’

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের জন্য আলটিমেটাম প্রদান করেন। পরে, বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দেওয়ার পর তারা উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান।

এদিকে, একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সর্বশেষ খবর অনুযায়ী, শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশের অবস্থানও রয়েছে। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি অবস্থানের সাথে এক পাশে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।

এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। দুপুর সোয়া ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%