ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জেলার পায়রা বন্দর এলাকায় ৩০ হাজার বৃক্ষরোপণ মহাপরিকল্পনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পায়রা বন্দরের প্রশাসনিক ক্যাম্পাসে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।

চেয়ারম্যান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব এবং সবুজ বাংলাদেশ গড়ার জাতীয় অঙ্গীকার বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি টমেটায় উল্লেখ করেন যে, ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুধু বন্দর এলাকাকে সবুজায়িত করবে না, বরং উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিকভাবে মাটির ক্ষয়রোধ এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পায়রা বন্দর সূত্র জানায়, বন্দরের প্রশাসনিক ও আবাসিক এলাকা, বিভিন্ন প্রকল্প এলাকা এবং সংযোগ সড়কের দুই পাশে এসব গাছের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে। উপকূলীয় পরিবেশের উপযোগী, দীর্ঘস্থায়ী এবং লবণাক্ততা সহনশীল বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

পায়রা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ জানায়, রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষায়িত দল সার্বক্ষণিক তদারকি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন শুরু

জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬ ১৫:৩৮

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বিকেল ৩টায় শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

এ অধিবেশন পবিত্র কোরআনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার সাথে সাথে সকল সদস্য উপস্থিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের বিক্ষোভ শেষে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও অবরোধ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টায় বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বরিশালের অধিকাংশ কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি, সোমবার এইচএসসি পরীক্ষা গ্রহণ করা সম্পূর্ণ একটি স্বৈরাচারী সিদ্ধান্ত, কারণ টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া, অভিন্ন প্রশ্নপত্র আগের চেয়ে কঠিন করা হয়েছে এবং সেই সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন নেওয়া হয়েছে।

এর কারণেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন। অবরোধের কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।

সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সৈয়দ এজাজ বলেন, ‘বৈরি পরিবেশের মধ্যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। আর কঠিন পরীক্ষার আগেও পর্যাপ্ত বন্ধ দেওয়া হয়নি।

এদিকে, অতীতের চেয়ে এবারের প্রশ্নপত্র কঠিন হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। যদিও অভিন্ন প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা হয়েছে, তবে এক বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়, কিন্তু অন্যান্য বোর্ডে তা করা হয়নি। এসব সমস্যা সমাধান না করেই শিক্ষামন্ত্রী আমাদের কটুক্তি করেছেন। এজন্য আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রবেশদ্বারে এসে বিক্ষোভ করেছে। আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ আন্ত শিক্ষা বোর্ডের। এ বিষয়ে আমাদের কিছু করণীয় নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা মন্ত্রণালয়মুখী কর্মসূচি ঘোষণা, বুধবার ‘মার্চ টু’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


শিক্ষা মন্ত্রণালয়মুখী কর্মসূচি ঘোষণা, বুধবার ‘মার্চ টু’

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের জন্য আলটিমেটাম প্রদান করেন। পরে, বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দেওয়ার পর তারা উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান।

এদিকে, একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সর্বশেষ খবর অনুযায়ী, শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশের অবস্থানও রয়েছে। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি অবস্থানের সাথে এক পাশে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।

এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। দুপুর সোয়া ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ সদস্য

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় বনদস্যু বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং উপকূলীয় অঞ্চলে দস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানে কোস্ট গার্ডের ধারাবাহিক কঠোর অবস্থানের ফলে সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলো ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্য আনুষ্ঠানিকভাবে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের সময় তারা নিজেদের ব্যবহৃত ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা গুলি কোস্ট গার্ডের কাছে জমা দেন।

কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারী দস্যুদের মধ্যে বাহিনী প্রধান জাহাঙ্গীর শেখসহ ১৮ জন খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। এছাড়া ৮ জন বাগেরহাটের বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং একজন পিরোজপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। এর আগে কোস্ট গার্ডের অভিযানের মুখে বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর সাত সদস্য এবং ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সদস্য আত্মসমর্পণ করেন।

সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, ‘চলমান বিশেষ অভিযানে এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সময়ে দস্যুদের জিম্মিদশা থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সুন্দরবনে এখনও সক্রিয় থাকা বনদস্যুদের দ্রুত আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে। যারা আত্মসমর্পণ করবেন, তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার এবং তাদের পুনর্বাসনের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%