ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আদমজী ইপিজেডের ভেতরে আগুন


আদমজী ইপিজেডের ভেতরে আগুন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ভিতরের অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার, ১৫ জুলাই ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় ফায়ার সার্ভিসের কাছে।

তারা খবর পেয়ে ৪টা ১৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ এম


আজকের নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩, ৩০ মহররম, ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো—

জোহরের নামাজের সময় শুরু হচ্ছে ১২টা ৮ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ৪৩ মিনিটে।

মাগরিব নামাজ অনুষ্ঠিত হবে ৬টা ৫৩ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হচ্ছে ৮টা ১৭ মিনিটে।

আগামীকাল ফজরের সময় শুরু হবে ৩টা ৫৮ মিনিটে।

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ১৯ মিনিটে।

সূত্র: ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ এম


আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

প্রতিদিনের ব্যস্ত জীবনে প্রতিটি খেলা তো আর আপনি সম্ভবত দেখতে পারবেন না। এজন্য কিছুটা বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ অন্যান্যদের মতোই বেশি। তাই কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। তারপর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় আপনার চোখ থাকবে।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ আজ থেকেই শুরু হচ্ছে। এর পাশাপাশি, বিশ্বকাপ সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল, আর্জেন্টিনা-ইংল্যান্ড রাত ১টা, টি স্পোর্টস, সময় টিভি ও বিটিভিতে।

ক্রিকেটের প্রথম টি-টোয়েন্টি, জিম্বাবুয়ে-বাংলাদেশ বিকাল ৪-৩০ মিনিট, টি স্পোর্টসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের কফি হাউসে হঠাৎ ‘স্পাইডার ম্যান’সহ হলিউডের তিন তারকা, তারপর যা ঘটল...

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ এম


ভারতের কফি হাউসে হঠাৎ ‘স্পাইডার ম্যান’সহ হলিউডের তিন তারকা, তারপর যা ঘটল...

হলিউডের নতুন সিনেমা ‘দ্য অডিসি’-এর প্রচারে ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার–ম্যান’ তারকা টম হল্যান্ড এবং ম্যাট ডেমন ভারত সফর করছেন। হলিউডের এই আন্তর্জাতিক তারকাদের অনাড়ম্বর সফর ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের মাটিতে পদার্পনের পর হলিউডের জনপ্রিয় সেলিব্রিটিরা বিলাসবহুল কোনো রেস্তোরাঁ নয়, বরং মুম্বাইয়ের এক শতাব্দীপ্রাচীন কফি হাউসে সময় কাটাতে চেয়েছিলেন। মুম্বাইয়ের ১০৮ বছরের পুরনো অলিম্পিয়া কফি হাউসে এসে হলিউডের তিন তারকা বসে আড্ডা দেওয়ার জন্য চা, বান-মাস্কা ও হালকা নাশতা অর্ডার করেন। সেই মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়ে গেছে। ভারতের ক্যাফে-সংস্কৃতি এবং আন্তরিক আতিথেয়তার প্রতি ভালোবাসা থেকেই ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার–ম্যান’ তারকা টম হল্যান্ড এবং ম্যাট ডেমন ভারতের অলিম্পিয়া কফি হাউসে ঢুঁ মারেন। প্রতিদিনের মতো সেদিনও ক্যাফেতে আসা লোকজনের চলছিল চায়ের সাথে জমপেশ আড্ডা। হঠাৎ সেখানে হাজির হন হলিউডের তিন তারকা অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার-ম্যান’ খ্যাত টম হল্যান্ড এবং ম্যাট ডেমন। মজার বিষয় হলো, ক্যাফের কর্মীরা তাদের কাউকেই প্রথমে চিনতে পারেননি। বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তিন ব্যক্তিত্বের অলিম্পিয়া কফি হাউস সফরে ক্যাফের ব্যবস্থাপক জানান, তিন তারকা একেবারে সাধারণ অতিথির মতো বসে চা, বান-মাস্কা ও হালকা নাশতা উপভোগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হলে গুগলে খুঁজে অতিথিদের আসল পরিচয় জানতে পারেন কর্মীরা। কিন্তু বাইরে দ্রুত ভিড় জমে যাওয়ার কারণে নিরাপত্তার জন্য মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তারা ক্যাফে ছাড়েন। এরপর ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া ওই মুহূর্তের ছবি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘দ্য অডিসি’ সিনেমার আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে মুম্বাই সফর শেষে ক্রিস্টোফার নোলান জানান, মুম্বাইয়ের দর্শকদের সিনেমার প্রতি গভীর ভালোবাসা তাকে মুগ্ধ করে। এই কারণেই তিনি আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে মুম্বাই সফর করেছেন। প্রাচীন গ্রিক মহাকবি জন্মান্ধ হোমারের লেখা প্রধান দুটি মহাকাব্য হলো 'ইলিয়াড' ও 'ওডিসি'। 'ইলিয়াড' মহাকাব্যে হোমার ট্রয় যুদ্ধের নয় বছর পর গ্রিক বীর একিলিস ও তার প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসকে নিয়ে কাহিনি বর্ণনা করেছেন। ট্রয় যুদ্ধ জয়ের পর ইথাকার রাজা গ্রিক বীর ওডিসিউসের নিজ রাজ্যে ফিরে আসার ১০ বছরের রোমাঞ্চকর ও বিপদসংকুল দীর্ঘ যাত্রার কাহিনি নিয়ে তৈরি হয় 'ওডিসি' মহাকাব্য। এই হোমারের লেখা 'ওডিসি' মহাকাব্যকেই রূপালি পর্দায় তুলে এনেছেন অস্কারজয়ী মুখার্জি ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর বিশ্বজোড়া সাফল্যের পর নতুন এ সিনেমাটিও বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের মনে ঝড় তুলবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, ‘দ্য অডিসি’ সিনেমায় টম হল্যান্ড ও ম্যাট ডেমনের পাশাপাশি অভিনয়ে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়াসহ একঝাঁক তারকা। সিনেমাটি আগামী ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি বনাম ইয়ামাল: স্পেন-আর্জেন্টিনা ফাইনাল হলে কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ এম


মেসি বনাম ইয়ামাল: স্পেন-আর্জেন্টিনা ফাইনাল হলে কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

২০১৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে স্পেন, যারা হট ফেভারিট ফ্রান্সকে কাঁদিয়ে এই পর্যায়ে এসেছে। এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ দ্বিতীয় সেমিফাইনালের দিকে। সেখানে যদি ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে চলে আসে, তবে দর্শকরা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক ফাইনাল মহাকাব্যের সাক্ষী হতে যাচ্ছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের তরুণেরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। এই সম্ভাব্য ফাইনালকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটবল বিশ্বে কোটি কোটি ভিউ এবং উন্মাদনার এক ঝড় বইতে শুরু করেছে, যার মূল আকর্ষণ হল বার্সেলোনার গুরু ও শিষ্যের শ্রেষ্ঠত্বের লড়াই।

এই ফাইনালের সবথেকে বড় চমকদার বিষয় হলো লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল দ্বৈরথ। ন্যু ক্যাম্পে যার কোলে বসার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেই কিশোর ইয়ামাল এখন স্পেনের স্বপ্নসারথি হয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়ে থাকা মেসি আজও আর্জেন্টিনার ফুটবলের এক জাদুকর। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউট পর্বে চাপ সামলানোর ক্ষমতা এবং মেসিময় ফুটবলের দর্শন আর্জেন্টিনাকে কিছুটা এগিয়ে রাখছে ফাইনালের মঞ্চে। যদি আলবিসেলেস্তেরা প্রথমার্ধে স্প্যানিশ ডিফেন্স ভাঙতে সক্ষম হয় এবং লিড নিতে পারে, তাহলে আর্জেন্টিনার সোনালী ট্রফি টানা দ্বিতীয়বার তুলার সম্ভাবনাও রয়েছে।

কিন্তু মাঠে ফুটবলে মাঝমাঠের দখল জয়লাভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা ফ্রান্স ম্যাচে প্রমাণ হয়েছে। স্পেনের মাঝমাঠের জেনারেল রদ্রি ও ফ্যাবিয়ান রুইজ যদি আর্জেন্টিনার রদ্রিগো ডি পল ও এনজো ফার্নান্দেজদের নিয়ন্ত্রণে রাখেন, তাহলে ম্যাচের গতিপ্রবাহ স্পেনের দিকে রূপান্তরিত হতে পারে। এই টুর্নামেন্টের শুরু থেকেই উপেক্ষিত থাকা স্পেনের তরুণ দলটির গতির বিরুদ্ধে আর্জেন্টিনার রক্ষণভাগের ক্রিশ্চিয়ান রোমেরোদের মোকাবিলা করতে হবে। অভিজ্ঞতা এবং তারুণ্যের এই ক্ল্যাসিক লড়াইয়ে যে দল চ্যাম্পিয়ন হোক না কেন, ফুটবল বিশ্ব এক অবিশ্বাস্য রোমাঞ্চে মেতে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%