ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মেসি বনাম ইয়ামাল: স্পেন-আর্জেন্টিনা ফাইনাল হলে কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?


মেসি বনাম ইয়ামাল: স্পেন-আর্জেন্টিনা ফাইনাল হলে কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

২০১৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে স্পেন, যারা হট ফেভারিট ফ্রান্সকে কাঁদিয়ে এই পর্যায়ে এসেছে। এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ দ্বিতীয় সেমিফাইনালের দিকে। সেখানে যদি ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে চলে আসে, তবে দর্শকরা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক ফাইনাল মহাকাব্যের সাক্ষী হতে যাচ্ছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের তরুণেরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। এই সম্ভাব্য ফাইনালকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটবল বিশ্বে কোটি কোটি ভিউ এবং উন্মাদনার এক ঝড় বইতে শুরু করেছে, যার মূল আকর্ষণ হল বার্সেলোনার গুরু ও শিষ্যের শ্রেষ্ঠত্বের লড়াই।

এই ফাইনালের সবথেকে বড় চমকদার বিষয় হলো লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল দ্বৈরথ। ন্যু ক্যাম্পে যার কোলে বসার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেই কিশোর ইয়ামাল এখন স্পেনের স্বপ্নসারথি হয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়ে থাকা মেসি আজও আর্জেন্টিনার ফুটবলের এক জাদুকর। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউট পর্বে চাপ সামলানোর ক্ষমতা এবং মেসিময় ফুটবলের দর্শন আর্জেন্টিনাকে কিছুটা এগিয়ে রাখছে ফাইনালের মঞ্চে। যদি আলবিসেলেস্তেরা প্রথমার্ধে স্প্যানিশ ডিফেন্স ভাঙতে সক্ষম হয় এবং লিড নিতে পারে, তাহলে আর্জেন্টিনার সোনালী ট্রফি টানা দ্বিতীয়বার তুলার সম্ভাবনাও রয়েছে।

কিন্তু মাঠে ফুটবলে মাঝমাঠের দখল জয়লাভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা ফ্রান্স ম্যাচে প্রমাণ হয়েছে। স্পেনের মাঝমাঠের জেনারেল রদ্রি ও ফ্যাবিয়ান রুইজ যদি আর্জেন্টিনার রদ্রিগো ডি পল ও এনজো ফার্নান্দেজদের নিয়ন্ত্রণে রাখেন, তাহলে ম্যাচের গতিপ্রবাহ স্পেনের দিকে রূপান্তরিত হতে পারে। এই টুর্নামেন্টের শুরু থেকেই উপেক্ষিত থাকা স্পেনের তরুণ দলটির গতির বিরুদ্ধে আর্জেন্টিনার রক্ষণভাগের ক্রিশ্চিয়ান রোমেরোদের মোকাবিলা করতে হবে। অভিজ্ঞতা এবং তারুণ্যের এই ক্ল্যাসিক লড়াইয়ে যে দল চ্যাম্পিয়ন হোক না কেন, ফুটবল বিশ্ব এক অবিশ্বাস্য রোমাঞ্চে মেতে উঠবে।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ তুলে দেবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ এম


আজ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ তুলে দেবেন প্রধানমন্ত্রী

‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এ সমস্ত প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে।

এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও গৃহীত পদক্ষেপ উপস্থাপন করা হবে। বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং’সহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-এমবাপের গোল সমান থাকলে কে জিতবেন গোল্ডেন বুট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ এম


মেসি-এমবাপের গোল সমান থাকলে কে জিতবেন গোল্ডেন বুট

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষের দিকে অগ্রসর হচ্ছে। শিরোপার দৌড়ে একধাপ সামনে চলে গেছে স্পেন। তারা সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে ফ্রান্স বিদায়ের পরেও গোল্ডেন বুটের প্রতিযোগিতায় অধিনায়ক কিলিয়ান এমবাপে এখনও টিকে আছেন। কারণ, ফরাসিরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে।

এদিকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। দুই জনের গোল সংখ্যা ৮টি করে। মেসির সামনে অন্তত দুটি ম্যাচ রয়েছে, সেমিফাইনাল এবং পরবর্তীকালে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। অন্যদিকে, এমবাপে খেলবেন শুধুমাত্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

বিশ্বকাপে গোল্ডেন বুট সাধারণত যৌথভাবে প্রদান করা হয় না। যদি দুই অথবা তার অধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করেন, তবে বিজয়ী নির্ধারণের জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করা হয়।

প্রথম মানদণ্ড হলো: সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা খেলোয়াড় এগিয়ে থাকবেন। কিলিয়ান এমবাপে: ৮ গোল ও ৩ অ্যাসিস্ট, আর লিওনেল মেসি: ৮ গোল ও ২ অ্যাসিস্ট। এই তুলনায় আপাতত এমবাপে এগিয়ে রয়েছেন।

দ্বিতীয় মানদণ্ড হচ্ছে: যদি গোল ও অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই সমতা থাকে, তবে যে খেলোয়াড় কম সময় মাঠে খেলেছেন, তিনিই গোল্ডেন বুট জিতবেন।

তৃতীয় মানদণ্ডের ক্ষেত্রে: যদি তা সত্ত্বেও সমতা থাকে, তাহলে বিবেচনায় আসবে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা, অর্থাৎ পেনাল্টি ছাড়া করা গোলের সংখ্যা।

এই ক্ষেত্রেও মেসি কিছুটা এগিয়ে রয়েছেন। কারণ, তিনি দুটি পেনাল্টি পেয়েও অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে গোল করতে পারেননি, কেননা প্রতিপক্ষ গোলরক্ষক তাঁর দুটি শট প্রতিহত করেছেন। অন্যদিকে, এমবাপে দুটি পেনাল্টির মধ্যে একটি গোল করেছেন, প্যারাগুয়ের বিপক্ষে।

গোল্ডেন বুটের বর্তমান প্রতিযোগিতামূলক অবস্থান:

লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ৮ গোল

কিলিয়ান এমবাপে (ফ্রান্স)- ৮ গোল

আর্লিং হালান্ড (নরওয়ে)- ৭ গোল (দল বিদায়ের কারণে আর সুযোগ নেই)

হ্যারি কেইন (ইংল্যান্ড)- ৬ গোল

জুড বেলিংহাম (ইংল্যান্ড)- ৬ গোল

উসমান দেম্বেলে (ফ্রান্স)- ৫ গোল

মিকেল ওয়ারসাবাল (স্পেন)- ৫ গোল।

বিশ্বকাপের শেষ কয়েকটি ম্যাচে নির্ধারিত হবে, ২০২৬ আসরের গোল্ডেন বুট কে জিতবেন। গোলসংখ্যা সমান হলে অ্যাসিস্ট, খেলার সময় এবং ওপেন প্লে থেকে করা গোল এই তিনটি মানদণ্ড শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের ভাগ্য নির্ধারণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা, উচ্ছ্বাসে ভাসল নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ এম


দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা, উচ্ছ্বাসে ভাসল নরওয়ে

বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড সহ নরওয়ে জাতীয় ফুটবল দলের সদস্যরা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে দেশের ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

জাতীয় দলকে স্বাগত জানাতে রাজধানী অসলোর রাস্তায় লাখো সমর্থক নেমে আসেন। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়কজুড়ে উৎসবের আমেজ ছিল।

দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে খেলোয়াড়দের স্বাগত জানান রাজপরিবারের সদস্যরা এবং হাজারো সমর্থক।

বিমান থেকে নামার সময় আর্লিং হালান্ডের হাতে একটি খালি বোতল ধরে থাকা একটি স্টাফ করা র‍্যাকুন দেখা যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।

অসলোর সংবর্ধনা অনুষ্ঠানে নরওয়ের রাজপরিবারের সদস্যরাও অংশ নেন। বিশ্বকাপজুড়ে আলোচিত ‘ভাইকিং রো’ উদযাপনে সমর্থকদের সঙ্গে যোগ দেন যুবরাজ হাকোন। ঢোল বাজিয়ে তিনি এই উদযাপনের নেতৃত্ব দেন। বিশ্বকাপে জয় পাওয়ার পর হালান্ড ও মার্টিন ওডেগার্ড যেভাবে উদযাপন করেছিলেন, সেই একই দৃশ্য আবারও রাজধানীর অনুষ্ঠানে দেখা যায়।

এছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে খেলোয়াড়রা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন এবং সমর্থকরাও করতালি ও উল্লাসে অভিনন্দন জানান দলের ঐতিহাসিক সাফল্যের জন্য।

নরওয়ের স্বপ্নযাত্রার ইতি ঘটে মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় হালান্ডরা। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় চাচি পলাতক, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ এম


৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় চাচি পলাতক, আটক ৩

নরসিংদী জেলার সদর উপজেলায় তিন মাস বয়সী একটি শিশুর পা মোচড় দেওয়ার অভিযোগে অভিযুক্ত চাচি লতা বেগম (৩২) পলাতক অবস্থায় রয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং তদন্তের স্বার্থে অভিযুক্তের স্বামীসহ পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

এই ঘটনাটি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী এলাকার চাঁনগাঁও গ্রামে ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, প্রায় পাঁচ দিন আগে ঘটে যাওয়া একটি ভিডিও মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, পারিবারিক বিরোধের কারণে শিশুটির পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথেই তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, অভিযুক্ত লতা বেগম পারিবারিক কলহের কারণে রেগে গিয়ে তিন মাস বয়সী শিশু রিজিকের পা মোচড় দেন। এই সময় শিশুটির মা গোপনে ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করে। পরবর্তীতে, গত ১১ জুলাই তিনি ভিডিওটি তার ভাই ইব্রাহিমের কাছে পাঠিয়েছিলেন। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটির তদন্ত করা হচ্ছে।

তদন্তে ভাইরাল ভিডিওতে প্রচারিত তথ্য এবং শিশুটির মা-বাবার বক্তব্যের মধ্যে অমিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ওসি বলেন, শিশুর পা ভেঙে যাওয়ার দাবির সত্যতা পাওয়া যায়নি। শিশুটির বাবা জহিরুল হক জহির এবং মা সাইফা বলছেন, ঘটনাটি পারিবারিকভাবে তিন দিন আগেই মীমাংসা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং তার পা ভাঙেনি। এমনকি পায়ে কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। এর সাথে, তাদের কোনো অভিযোগও নেই। তারা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য যুক্ত করে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউছার আহমেদ, শ্বশুর আলমাছ মিয়া এবং শাশুড়ি শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। পুলিশ এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করেছে।

এদিকে ভিডিওটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পুলিশ জানিয়েছে, পলাতক লতা বেগমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%