প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হলিউডের নতুন সিনেমা ‘দ্য অডিসি’-এর প্রচারে ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার–ম্যান’ তারকা টম হল্যান্ড এবং ম্যাট ডেমন ভারত সফর করছেন। হলিউডের এই আন্তর্জাতিক তারকাদের অনাড়ম্বর সফর ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের মাটিতে পদার্পনের পর হলিউডের জনপ্রিয় সেলিব্রিটিরা বিলাসবহুল কোনো রেস্তোরাঁ নয়, বরং মুম্বাইয়ের এক শতাব্দীপ্রাচীন কফি হাউসে সময় কাটাতে চেয়েছিলেন। মুম্বাইয়ের ১০৮ বছরের পুরনো অলিম্পিয়া কফি হাউসে এসে হলিউডের তিন তারকা বসে আড্ডা দেওয়ার জন্য চা, বান-মাস্কা ও হালকা নাশতা অর্ডার করেন। সেই মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়ে গেছে। ভারতের ক্যাফে-সংস্কৃতি এবং আন্তরিক আতিথেয়তার প্রতি ভালোবাসা থেকেই ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার–ম্যান’ তারকা টম হল্যান্ড এবং ম্যাট ডেমন ভারতের অলিম্পিয়া কফি হাউসে ঢুঁ মারেন। প্রতিদিনের মতো সেদিনও ক্যাফেতে আসা লোকজনের চলছিল চায়ের সাথে জমপেশ আড্ডা। হঠাৎ সেখানে হাজির হন হলিউডের তিন তারকা অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার-ম্যান’ খ্যাত টম হল্যান্ড এবং ম্যাট ডেমন। মজার বিষয় হলো, ক্যাফের কর্মীরা তাদের কাউকেই প্রথমে চিনতে পারেননি। বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তিন ব্যক্তিত্বের অলিম্পিয়া কফি হাউস সফরে ক্যাফের ব্যবস্থাপক জানান, তিন তারকা একেবারে সাধারণ অতিথির মতো বসে চা, বান-মাস্কা ও হালকা নাশতা উপভোগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হলে গুগলে খুঁজে অতিথিদের আসল পরিচয় জানতে পারেন কর্মীরা। কিন্তু বাইরে দ্রুত ভিড় জমে যাওয়ার কারণে নিরাপত্তার জন্য মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তারা ক্যাফে ছাড়েন। এরপর ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া ওই মুহূর্তের ছবি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘দ্য অডিসি’ সিনেমার আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে মুম্বাই সফর শেষে ক্রিস্টোফার নোলান জানান, মুম্বাইয়ের দর্শকদের সিনেমার প্রতি গভীর ভালোবাসা তাকে মুগ্ধ করে। এই কারণেই তিনি আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে মুম্বাই সফর করেছেন। প্রাচীন গ্রিক মহাকবি জন্মান্ধ হোমারের লেখা প্রধান দুটি মহাকাব্য হলো 'ইলিয়াড' ও 'ওডিসি'। 'ইলিয়াড' মহাকাব্যে হোমার ট্রয় যুদ্ধের নয় বছর পর গ্রিক বীর একিলিস ও তার প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসকে নিয়ে কাহিনি বর্ণনা করেছেন। ট্রয় যুদ্ধ জয়ের পর ইথাকার রাজা গ্রিক বীর ওডিসিউসের নিজ রাজ্যে ফিরে আসার ১০ বছরের রোমাঞ্চকর ও বিপদসংকুল দীর্ঘ যাত্রার কাহিনি নিয়ে তৈরি হয় 'ওডিসি' মহাকাব্য। এই হোমারের লেখা 'ওডিসি' মহাকাব্যকেই রূপালি পর্দায় তুলে এনেছেন অস্কারজয়ী মুখার্জি ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর বিশ্বজোড়া সাফল্যের পর নতুন এ সিনেমাটিও বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের মনে ঝড় তুলবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, ‘দ্য অডিসি’ সিনেমায় টম হল্যান্ড ও ম্যাট ডেমনের পাশাপাশি অভিনয়ে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়াসহ একঝাঁক তারকা। সিনেমাটি আগামী ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন