ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে রেস্তোরাঁর রান্নাঘরে অভিযান, তিন লাখ টাকা জরিমানা


চট্টগ্রামে রেস্তোরাঁর রান্নাঘরে অভিযান, তিন লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদে অবস্থিত রেস্তোরাঁ ও ফাস্ট ফুড চেইন ‘সাদিয়াস কিচেন’র প্রধান রান্নাঘরে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা কর্তৃক পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়ের অফিসার ফরহানুল ইসলামসহ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপির একটি টিম।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত ‘সাদিয়াস কিচেন’-এ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ দেখতে পায়। সেখানে পচা ডিম ও ব্রেডক্রাম্প ব্যবহার করা হচ্ছিল এবং ফ্রিজে উচ্ছিষ্টের সঙ্গে মুরগির মাংস ও খোলা অবস্থায় দই সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া, প্রক্রিয়াকরণ কেন্দ্রের মধ্যে ইঁদুর, তেলাপোকা ও মশা-মাছির উপদ্রবের পাশাপাশি খোলা ড্রেনেজসহ নানা অসঙ্গতি লক্ষ্য করা যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ নিবন্ধন) উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদনের মতো নানা অনিয়ম ধরা পড়ে। এসব কারণে সাদিয়াস কিচেনের মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা বলেন, ‘অভিযানের সময় নানা অনিয়ম পাওয়ার কারণে তিন লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রোয়েশিয়ার নতুন কোচ স্লাভেন বিলিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ক্রোয়েশিয়ার নতুন কোচ স্লাভেন বিলিচ

ক্রোয়েশিয়ার জাতীয় দলের নতুন কোচ হিসেবে স্লাভেন বিলিচকে নিয়োগ দিয়েছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন।

ফিফা বিশ্বকাপে পর্তুগালের কাছে লজ্জাজনক পরাজয়ের পর জ্লাতকো দালিচ কোচের পদ ছেড়েছেন। দালিচের বিদায়ের সঙ্গে সঙ্গেই ক্রোয়েশিয়ার কোচ হিসেবে পুরানো মুখ স্লাভেন বিলিচকে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্লাভেন বিলিচ আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ওই সময়ে তিনি ৬৫ ম্যাচে ৪২ জয়, ১৫ ড্র এবং ৮টি হার নিয়েছিলেন। সেই পরিসংখ্যান অনুযায়ী, দালিচের তুলনায় বিলিচের জয়ের হার ছিল বেশি।

বিলিচের আগের মেয়াদে ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রোয়েশিয়া বড় সাফল্য পেয়েছিল। সে সময় দলটি কোয়ার্টার ফাইনালে উঠেছিল, কিন্তু শেষ আটের লড়াইয়ে তুরস্কের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিতে হয়েছিল ক্রোয়েশিয়াকে।

কোচিং করানোর বিশাল অভিজ্ঞতা রয়েছে বিলিচের, ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ান এবং ওয়াটফোর্ডের মতো ক্লাবেও তিনি কোচ হিসেবে কাজ করেছেন।

জাতীয় দলের দায়িত্ব ফিরে পেয়ে আত্মবিশ্বাসী বিলিচ। তিনি বলেছেন, "২০০৬ সালের তুলনায় এবার আরও পরিপক্ব ও অভিজ্ঞ কোচ হিসেবে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। ক্রোয়েশিয়াকে আবারও শক্তিশালী, সাহসী ও সফল দল হিসেবে গড়ে তোলার ইচ্ছা আমার আগের মতোই আছে। আমাদের প্রধান লক্ষ্য ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে ভালো ফল করা।"

তবে বিলিচের সামনে চ্যালেঞ্জ কম নয়। কারণ জ্লাতকো দালিচের অধীনে ক্রোয়েশিয়া নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সময় কাটিয়েছে। দালিচের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা

বরিশালের কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাংলাদেশ কোস্ট গার্ড একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে। একই সঙ্গে এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরে, ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বরিশাল স্টেশনের সদস্যরা কীর্তনখোলা নদীতে অভিযান চালান। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটকের সময় চারজনকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর (৩০), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকার মো. আব্দুল হাকিম (২৫), ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন (১৮) এবং মো. রাকিব (১৮)।

পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া, আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, নদীতীরবর্তী ফসলি জমি এবং বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিপ লাইন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিপ লাইন’

নাটকের দল বাতিঘর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে দলের দর্শকনন্দিত নাটক ‘র‍্যাডক্লিপ লাইন’। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন হয়। এটি দলের অষ্টম প্রযোজনার ৩৮তম মঞ্চায়ন হয়ে থাকে।

র‍্যাডক্লিফ হলো একটি রেখার নাম। তবে সেই রেখা শুধু মানচিত্রে নয়; মানুষের ইতিহাস, স্মৃতিতে এবং সম্পর্কের মাঝে আঁকা হয়েছে। নাটকটির কাহিনি ব্রিটিশ ভারতের দেশভাগ এবং দুই বাংলার সীমানা ও মানবতার গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে।

নাটকের প্রেক্ষাপট ও নাটকের কেন্দ্রীয় চরিত্র দুজন, তারা হলেন বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) জামাল এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হীরালাল। ‘নো ম্যানস ল্যান্ড’-এ একটি গরুকে কেন্দ্র করে তাদের আকস্মিক সাক্ষাৎ ঘটে এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে তাদের কথোপকথন শুরু হয়। এই কথোপকথনের দ্বারা দুই বাংলার অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, সীমান্ত হত্যা, এবং দেশভাগের নির্মমতা ও রাজনৈতিক বিভাজনের বিষয়টি উঠে আসে। মানচিত্রের কাঁটাতার সত্যিই মানুষকে কি আলাদা করতে পারে, এই প্রশ্ন নাটকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। একজন ভারতীয় সীমান্তরক্ষী এবং একজন বাংলাদেশি সীমান্তরক্ষীর আকস্মিক সাক্ষাৎ ধীরে ধীরে উন্মোচন করে দুই বাংলার অভিন্ন স্মৃতি, ভাষা, শেকড় এবং হারিয়ে ফেলা মানুষের গল্প।

সীমানা কি সত্যিই মানুষকে আলাদা করতে পারে? একটি একই নদীর জল, একই মাটির গন্ধ, একই ভাষা এবং একই সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষকে বিভক্ত করেছে রাজনীতি, ক্ষমতার লোভ এবং বিভেদের নির্মম ইতিহাস। কিন্তু মানুষের স্মৃতি, ভালোবাসা ও আত্মপরিচয় কি কখনো কাঁটাতারে আটকে রাখা যায়?

আজও পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ, বাস্তুচ্যুতি, ঘৃণা ও বিভাজনের গল্প মানুষকে ঘিরে রয়েছে। র‍্যাডক্লিফ লাইন সেই ইতিহাসের পুনরাবৃত্তিকে স্মরণ করিয়ে দেয় এবং মানবতার পক্ষেই দাঁড়ানোর আহ্বান জানায়। এটি শুধুমাত্র দুই সৈনিকের গল্প নয়, এটি দুই বাংলার গল্প। এটি মানুষের গল্প।

‘র‍্যাডক্লিফ লাইন’ নাটকটি মূলত কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের গণ্ডিতে আটকে না থেকে, দেশভাগের নামে সৃষ্ট সিস্টেম বা ব্যবস্থার জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষের ভেতরের মানবিকতা ও বেদনার গল্পকে তুলে ধরে। সিরিল র‍্যাডক্লিফ নামক যে ব্রিটিশ আইনজীবী ভারতবর্ষের মানচিত্রে কলমের আঁচড়ে ভারত ও পাকিস্তানকে বিভক্ত করেছিলেন, তার ফলে সৃষ্ট মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ট্র্যাজেডি এখানে প্রধান উপজীব্য হিসেবে উপস্থাপিত হয়েছে।

মুক্তনীল রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, সঞ্জয় হালদার ও শিশির সরকার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হুঁশিয়ারি: হরমুজ কখনোই আগ্রাসনের কারণে উন্মুক্ত করা হবে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


ইরানের হুঁশিয়ারি: হরমুজ কখনোই আগ্রাসনের কারণে উন্মুক্ত করা হবে না

যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের সঙ্গে সঙ্গতি রেখে হরমুজ প্রণালি কখনোই পুনরায় উন্মুক্ত করা হবে না, এই স্পষ্ট বার্তা ওয়াশিংটনকে দিয়েছে ইরান। গত সোমবার, তেহরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া এক জনসমাবেশে বক্তব্য প্রদান করার সময়ে বলেন, আমেরিকার যিনি অত্যন্ত আগ্রাসী এবং নীতিভ্রষ্ট প্রেসিডেন্ট, তাকে অবশ্যই আন্তর্জাতিক আইন, অন্যান্য দেশের অধিকার এবং জনগণের মর্যাদা-কে সম্মান করতে শিখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বৈরিতা কিংবা অন্য কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হরমুজ প্রণালি কখনোই উন্মুক্ত করা সম্ভব হবে না। জেনারেল আকরামি-নিয়া বললেন, এটি পুনরায় সচল করার একমাত্র উপায় হলো যুক্তরাষ্ট্রের কাছে ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন প্রয়োজন এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী শর্তাবলী যথাযথভাবে পালন করা অতীব জরুরি।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল যৌথ আগ্রাসনের পর উদ্ভূত সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে গত মাসে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। সেই চুক্তি অনুসারে, প্রতিষ্ঠানটি এই সংকীর্ণ জলপথ অতিক্রম করার জন্য বিশেষ একটি নৌপথ তৈরি করে দেয় এবং নির্ধারিত এই রুট ছাড়া অন্য কোন অবৈধ পথ ব্যবহার না করার জন্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%