ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গণতান্ত্রিক সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদ ফিরে আসতে পারে: অধ্যাপক নার্গিস


গণতান্ত্রিক সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদ ফিরে আসতে পারে: অধ্যাপক নার্গিস

জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যদি ব্যর্থ হয়, তবে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, আজ তাদের দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন এবং অশালীন বক্তব্য দিয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছেন।

শনিবার (১ আগস্ট) যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত ‘অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতিবিরোধী যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করে জেলা যুবদল।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, তারেক রহমান ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও শূন্য রাজকোষের দায়িত্ব নিয়ে জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। কিন্তু কিছু ব্যক্তি শুরু থেকেই সরকারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য ও হুংকার দিচ্ছেন। তারা ফ্যাসিস্ট ও অর্থপাচারকারীদের বিচার নিশ্চিতের কথা বলছেন না। বিএনপির দীর্ঘ লড়াই ও ত্যাগের ইতিহাস তুলে ধরে তিনি নেতাকর্মীদের সব ধরনের বিভ্রান্তি ও অরাজকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানার পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুমন এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বস্তির আড়ালেও গাজায় কাটছে না আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


স্বস্তির আড়ালেও গাজায় কাটছে না আতঙ্ক

গাজায় দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধ ও মানবিক সংকটের মাঝে হামাসের সম্ভাব্য নিরস্ত্রীকরণ পরিকল্পনা নতুন করে আশার আলো দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হামাস একটি নতুন রোডম্যাপের আওতায় নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে। এই বিষয়ে হামাসও সম্মতির কথা জানিয়েছে।

 

তবে গাজার সাধারণ মানুষের মধ্যে আশার সাথে সাথে রয়েছে একটি গভীর সংশয়। তাদের আশঙ্কা হল, হামাস অস্ত্র পরিত্যাগ করলেও ইসরায়েল হয়তো তাদের সেনা প্রত্যাহার করবে না এবং সংঘাতের অবসানও ঘটবে না।

 

গাজার বাসিন্দারা বলছেন, তারা আগেও বহুবার যুদ্ধ বন্ধের এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি শুনেছেন। কিন্তু বাস্তবে, ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও স্থায়ী শান্তির দিকে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বহু মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় শরণার্থী শিবির বা অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। খাদ্য ও ওষুধের সংকটের পাশাপাশি, অস্বাস্থ্যকর পরিবেশে রোগবালাই শ্রীদ্রুত ছড়িয়ে পড়েছে।

 

একজন আহত গাজাবাসী এপিকে জানিয়েছেন, রাজনৈতিক আলোচনা বা অস্ত্র নিরস্ত্রীকরণের চাইতে, তাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে নিরাপত্তা, খাদ্য এবং চিকিৎসা। মানুষের জীবনযাত্রার উন্নতি না হলে, কোনো চুক্তিই তাদের কাছে অর্থবহ হবে না।

 

নতুন প্রস্তাবিত রোডম্যাপে উল্লেখ করা হয়েছে, হামাসের অস্ত্র একটি নতুন টেকনোক্র্যাটিক সরকারের কাছে হস্তান্তর করা হবে। এতে উল্লেখ রয়েছে যে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের সরাসরি অংশগ্রহণ থাকবে না এবং এই পুরো প্রক্রিয়া চলাকালে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ রাখতে হবে, যাতে পুনর্গঠন এবং স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়।

 

তবে গাজার অনেক বাসিন্দা মনে করছেন, হামাস এবং ইসরায়েল উভয় পক্ষই অতীতে চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। যদিও কেউ কেউ হামাসের অস্ত্র একসময় পরিত্যাগের পক্ষে মত দিয়েছেন, তবুও তারা বিশ্বাস করেন যে, এটি সহজে বাস্তবায়ন হবে না।

 

অন্যদিকে, অনেক ফিলিস্তিনি মনে করেন, ইসরায়েল গাজায় নিজেদের নিয়ন্ত্রণ শক্তিশালী করার নীতি থেকে সরে আসবে না। সাম্প্রতিক মাসগুলোতে, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় নতুন নিরাপত্তা অবকাঠামো নির্মাণ করেছে এবং বিস্তীর্ণ এলাকা খালি করে সামরিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারছে না।

 

ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই নতুন রোডম্যাপ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে, দেশটির কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাবটির কিছু বিষয় ইসরায়েলের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে গাজার নির্দিষ্ট নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাদের আপত্তি রয়েছে।

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং বহু মানুষকে জিম্মি করে রাখা হয়। এরপর শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে সাধারণভাবে নির্ভরযোগ্য মনে করে, তবে নিহতদের মধ্যে বেসামরিক এবং যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি।

 

যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়েও গাজার অনেক মানুষের একটাই স্বপ্ন, একদিন তারা নিজেদের বাড়িতে ফিরে যাওয়া সম্ভব করবে। বাড়িঘর ধ্বংস হয়ে গেলেও তারা বিশ্বাস করেন, শান্তি প্রতিষ্ঠিত হলে নতুন করে জীবন গড়ে তোলা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এএসআই পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


এএসআই পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, গ্রেফতার ৪

রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ক্যাডেট এএসआई (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী এবং রংপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালকসহ দালাল চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর জেলা ডিবি পুলিশ মহানগরীর হনুমানতলা এবং জাহাজ কোম্পানি মোড় এলাকায় অভিযান চালিয়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। অভিযানের সময় পুলিশ তাদের হেফাজতে থাকা ভুয়া প্রবেশপত্র, অর্থের লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট এবং বিভিন্ন ডিভাইস জব্দ করে।

শনিবার বিকেলে গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মো. আশরাফুল ইসলাম (২১), রংপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম (৪৮), দিনাজপুর বোচাগঞ্জের মো. তাজমিলুর রহমান (১৯), এবং নীলফামারী সদরের মো. নুরুল ইসলাম (৪৬)। এর মধ্যে নুরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় তাকে থানায় হস্তান্তর করা হয় এবং রবিবার আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, শুক্রবার মো. আশরাফুল ইসলামকে ১টি জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের ফেইস ডিটেকশন পয়েন্টে প্রবেশ করার সময় সন্দেহ হলে যাচাই-বাচাই করার জন্য তাকে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদে জানা যায় যে প্রবেশপত্রটি ভুয়া এবং তার সাথে আরও ৩ জন জড়িত রয়েছে। পরে তার তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ পলাতক ৩ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে কোতোয়ালী মেট্রোপলিটনে একটি মামলা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় জানিয়েছেন, এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি নাজমুল কাদের জানান, তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। ঢাকা থেকে গ্রেফতার নুরুল ইসলামকে সন্ধ্যায় হস্তান্তর করায় তাকে রবিবার আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: মীর হেলাল

জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, বিএনপি ও সরকারের মূল আদর্শ হলো আর্তপীড়িত দুঃখী মানুষের সেবা করা এবং জনগণকে দেশের মূল মালিক হিসেবে বিবেচনা করে তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করা।

শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাটের গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংস্থার সংগঠিত সদস্য ও ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের দেশের প্রকৃত মালিক হচ্ছে এদেশের সাধারণ জনগণ। আমাদের প্রত্যেকের মূল দায়িত্ব হলো জনগণের সেবা সুনিশ্চিত করা।

অতীতের ত্যাগের ইতিহাস তুলে ধরে মীর হেলাল বলেন, বিগত ১৯ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। চরম প্রতিকূলতা ও প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও দলের প্রতিটি ইউনিয়ন, থানা, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ের সদস্যরা সর্বদা দুঃখী, অসহায় ও পীড়িত মানুষের পাশে থেকে সেবা ও সহযোগিতা নিশ্চিত করেছে।

তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, আমাদের রাজনীতিতে কোনো বাছ-বিচার নেই। আমরা সম্মিলিতভাবে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে প্রতিটি বাংলাদেশি নাগরিকের পাশে দাঁড়াতে চাই এবং সেবা করতে চাই।

হাটহাজারীর সাম্প্রতিক দৃশ্যমান অগ্রগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের কাছে প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই সাড়ে পাঁচ মাসে (১৬৫ দিনে) হাটহাজারীতে সাড়ে চারশ’র বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে, যার মধ্যে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বা শেষের পথে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রভাবশালীর বাধায় রাস্তার কাজ বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


প্রভাবশালীর বাধায় রাস্তার কাজ বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

সিরাজগঞ্জের তাড়াশের তালম পদ্মপাড়া গ্রামে এক ব্যক্তি আব্দুর সবুর প্রামাণিকের কারণে এডিপির অর্থায়নে নির্মাণ হতে যাওয়া জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। এতে গ্রামবাসীর মুক্তির আশা অধরাই রয়ে গেল।

উপজেলার তালম ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনাটি বিষ্ময়ের সৃষ্টি করেছে। এই জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ করেছে মো. আব্দুর সবুর প্রামাণিক, যিনি তালম পদ্মপাড়া গ্রামের বাসিন্দা।

এদিকে, ওই রাস্তা নির্মাণের পাশাপাশি কাজ বন্ধ করার ঘটনার প্রতিবাদে গ্রামবাসীর পক্ষ থেকে একটি আবেদন সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ আকারে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে গণস্বাক্ষরযুক্ত আবেদনটি উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তালম ইউনিয়নের তালম পদ্মাপাড়া গ্রামের একটি কাচা রাস্তা আছে, যেখানে প্রায় ২৫টি পরিবারের সদস্যরা বহু বছর ধরে চলাফেরা করে আসছেন। কিন্তু কাচা রাস্তাটি ভেঙে পড়ার কারণে কৃষকদের ফসল আনা নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, উপরন্তু চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তালম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হামিদ ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই রাস্তা নির্মাণের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন। ঠিকাদার সেখানে নির্মাণ উপকরণ, ইট এবং বালির মতো সামগ্রী নিয়ে গিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু আব্দুর সবুর প্রামাণিক রাস্তার জায়গাটি নিজের দাবি করার ফলে নির্মাণ কাজটি জোরপূর্বক বন্ধ করে দেন। রাস্তার কাজ বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো কথাই শুনেননি এবং ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। ফলস্বরূপ, বর্তমানে ওই রাস্তার নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে।

এদিকে, ভুক্তভোগী আব্দুল সালাম, আব্দুল মান্নান, এবং মো. আছাদুজ্জামানসহ একাধিক ব্যক্তি বলেছেন, "আমরা ২৫টি পরিবার এখানে বসবাস করি। রাস্তা না থাকায় কৃষকেরা ফসল আনা নেওয়া, ছাত্রদের স্কুলে যেতে এবং রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে।" তারা জানান, তাদের জন্য রাস্তার ইট বিছানো খুবই জরুরি ছিল, কিন্তু আব্দুর সবুর প্রামাণিকের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না।

এই প্রসঙ্গে আব্দুর সবুর প্রামাণিক বলেন, "এই জায়গাটি আমার ব্যক্তিমালিকানাধীন। তবে আমি চলাচলের জন্য রাস্তা দিয়েছি। কিন্তু সরকারি বরাদ্দকৃত অর্থে আমার ব্যক্তিগত জায়গায় কাজ করতে দেব না।"

তালম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. নাজির উদ্দিন বলেন, "গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমি ইউনিয়ন পরিষদে রাস্তাটির কাজ করার প্রস্তাব পাস করেছিলাম। কিন্তু এক ব্যক্তির বাধার কারণে কাজ চলছে না।"

এ খবরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, "আমি বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%