০৯:৩৪ পি.এম
সিরাজগঞ্জের তাড়াশের তালম পদ্মপাড়া গ্রামে এক ব্যক্তি আব্দুর সবুর প্রামাণিকের কারণে এডিপির অর্থায়নে নির্মাণ হতে যাওয়া জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। এতে গ্রামবাসীর মুক্তির আশা অধরাই রয়ে গেল।
উপজেলার তালম ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনাটি বিষ্ময়ের সৃষ্টি করেছে। এই জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ করেছে মো. আব্দুর সবুর প্রামাণিক, যিনি তালম পদ্মপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে, ওই রাস্তা নির্মাণের পাশাপাশি কাজ বন্ধ করার ঘটনার প্রতিবাদে গ্রামবাসীর পক্ষ থেকে একটি আবেদন সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ আকারে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে গণস্বাক্ষরযুক্ত আবেদনটি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তালম ইউনিয়নের তালম পদ্মাপাড়া গ্রামের একটি কাচা রাস্তা আছে, যেখানে প্রায় ২৫টি পরিবারের সদস্যরা বহু বছর ধরে চলাফেরা করে আসছেন। কিন্তু কাচা রাস্তাটি ভেঙে পড়ার কারণে কৃষকদের ফসল আনা নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, উপরন্তু চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তালম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হামিদ ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই রাস্তা নির্মাণের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন। ঠিকাদার সেখানে নির্মাণ উপকরণ, ইট এবং বালির মতো সামগ্রী নিয়ে গিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু আব্দুর সবুর প্রামাণিক রাস্তার জায়গাটি নিজের দাবি করার ফলে নির্মাণ কাজটি জোরপূর্বক বন্ধ করে দেন। রাস্তার কাজ বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো কথাই শুনেননি এবং ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। ফলস্বরূপ, বর্তমানে ওই রাস্তার নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে।
এদিকে, ভুক্তভোগী আব্দুল সালাম, আব্দুল মান্নান, এবং মো. আছাদুজ্জামানসহ একাধিক ব্যক্তি বলেছেন, "আমরা ২৫টি পরিবার এখানে বসবাস করি। রাস্তা না থাকায় কৃষকেরা ফসল আনা নেওয়া, ছাত্রদের স্কুলে যেতে এবং রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে।" তারা জানান, তাদের জন্য রাস্তার ইট বিছানো খুবই জরুরি ছিল, কিন্তু আব্দুর সবুর প্রামাণিকের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না।
এই প্রসঙ্গে আব্দুর সবুর প্রামাণিক বলেন, "এই জায়গাটি আমার ব্যক্তিমালিকানাধীন। তবে আমি চলাচলের জন্য রাস্তা দিয়েছি। কিন্তু সরকারি বরাদ্দকৃত অর্থে আমার ব্যক্তিগত জায়গায় কাজ করতে দেব না।"
আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
তালম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. নাজির উদ্দিন বলেন, "গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমি ইউনিয়ন পরিষদে রাস্তাটির কাজ করার প্রস্তাব পাস করেছিলাম। কিন্তু এক ব্যক্তির বাধার কারণে কাজ চলছে না।"
এ খবরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, "আমি বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন