০৪:১৪ পি.এম
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি লিস্টিওয়াতি রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে এই বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: রেমিট্যান্স বাড়লেও ডলারের বাজারে স্বস্তি নেই
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।
এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিক্স সামগ্রী, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব খাতে রপ্তানি সম্প্রসারণ হলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করার সুযোগ তৈরি হবে বলে আলোচনা চলাকালীন উঠে আসে।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।
সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াহিউ রিয়াদি, মিনিস্টার কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি; রবি ফিরলি হারখা, থার্ড সেক্রেটারি ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা এবং সাপতো রুদিয়ান্তো, কর্মকর্তা।
আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকার ১৫ স্কিমে বিতরণ ১১ হাজার ৯৬০ কোটি, বরাদ্দের বড় অংশ অব্যবহৃত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন