১০:১২ এম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছে গত মঙ্গলবার। ওই দিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বর্তমানে, রোববার (১৮ অক্টোবর) সোনার দাম আগের মতোই বিক্রি হচ্ছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়।
এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।
আরও পড়ুন: রেমিট্যান্স বাড়লেও ডলারের বাজারে স্বস্তি নেই
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হচ্ছে, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৪১ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন