ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পেশাদারির পরিচয় দিয়ে প্রশংসিত হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক


পেশাদারির পরিচয় দিয়ে প্রশংসিত হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে প্রকাশ্যে হুমকি প্রদান করেছেন অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা। জামায়াত নেতার উচ্চবাচ্যের মধ্যেও নির্বাহী পরিচালক শান্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। এই ঘটনার জন্য তিনি ধৈর্য ও পেশাদারির পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন।

আজ বৃহস্পতিবার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতা আক্তারুজ্জামান বিমানবন্দর নির্বাহী পরিচালককে বলেন, ‘কাজ করেন না, কিছু করেন না। ঘাড় ধরে বের করে দেব।’ তিনি নির্বাহী পরিচালককে হুমকি দিয়ে বলেন, ‘মার খেতে চান।’ আখতারুজ্জামান আরও বলেন, ‘আমরা প্রতিদিন সাফার করছি। চাকরি ছেড়ে এখান থেকে চলে যান।’

ভিডিওতে নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদকে শান্ত থাকতে দেখা যায়। তিনি অসাধারণ ধৈর্য ও পেশাদারির পরিচয় দিয়ে ওই নেতাকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেন।

আরও পড়ুন: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মানে জিহবাটা বের করে হাঁফাচ্ছে: মো. তারেক

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদের প্রশংসা করা হচ্ছে। সাকিব নামের একজন লিখেছেন, ‘ভদ্রতারও লিমিট থাকে, পরিচালক তার উদাহরণ।’ অন্য একজন নির্বাহী পরিচালকের উদ্দেশে মন্তব্য করেছেন, ‘লোকটা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।’

জানা গেছে, বিজি৩৮৮ ফ্লাইটে আসার পর জমজমের পানিসহ আক্তারুজ্জামানের একটি লাগেজ নিয়ে এই ঘটনা ঘটে। এই বিষয়কে কেন্দ্র করে জামায়াত নেতা নির্বাহী পরিচালকের ওপর ঔদ্ধত্য প্রদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত অন্যান্য জামায়াত নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, তদন্তে কমিটি গঠন জামায়াতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি শক্তির যাঁতাকলে বসনিয়ার জাতীয় নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


বিদেশি শক্তির যাঁতাকলে বসনিয়ার জাতীয় নির্বাচন

দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত জাতিগতভাবে বৈচিত্র্যময় প্রজাতন্ত্র বসনিয়া। আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সাবেক যুগোস্লাভিয়ার এই দেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচন দেশটির ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রচেষ্টাকে প্রভাবিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রভাবকেও প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, ইইউতে যোগদানের আলোচনা দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক সংকটের কারণে দেশটির মানুষের মধ্যে হতাশা বাড়ছে। প্রায় ৩০ লাখ মানুষের বসনিয়ায় চলমান রাজনৈতিক সংকট দেশটির বিভক্তির আশঙ্কা তৈরি করেছে।

১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধের পরও বিভাজন কাটিয়ে উঠতে পারেনি বলকানের এই ছোট্ট দেশটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৫ বছর ধরে দেশটির জনসংখ্যা কমছে। বিনিয়োগে স্থবিরতা, দুর্নীতি এবং তরুণদের বিদেশে পাড়ি জমানোর প্রবণতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

যুদ্ধকালীন জাতিগত বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন দেশটির ভোটাররা। তবে বাস্তবে রাজনীতি এখনো সেই বিভাজনেই আটকে রয়েছে। প্রার্থীরা সাধারণত নিজেদের শক্ত ঘাঁটির বাইরে খুব বেশি প্রচারণা চালান না।

দেশটির রাজধানী সারায়েভোর ৪৭ বছর বয়সী ভোটার দামির বার্তা সংস্থা রয়টার্সকে জানান, "নির্বাচনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ, বিচারব্যবস্থার সংস্কার এবং জাতিগত বিভাজনের অবসান প্রত্যাশা করি।" তিনি ইউরোপের আরও সক্রিয় ভূমিকার আশাও প্রকাশ করেন।

জটিল ভোটব্যবস্থা

বসনিয়া দুটি প্রধান অঞ্চলে বিভক্ত—সার্ব-অধ্যুষিত রিপাবলিকা সার্পস্কা এবং বসনিয়াক-ক্রোয়াট ফেডারেশন। দুর্বল কেন্দ্রীয় সরকারের মাধ্যমে অঞ্চল দুটি যুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯৯৫ সালে বসনিয়ায় সাড়ে তিন বছরের ভয়াবহ গৃহযুদ্ধের অবসান ঘটানো ঐতিহাসিক ‘ডেটন শান্তিচুক্তি’ দেশটিতে শান্তি বজায় রাখতে সহায়তা করলেও সমালোচকদের মতে, এটি জাতিগত বিভাজনকে আরো দীর্ঘস্থায়ী করেছে।

আগামী রবিবার ভোটাররা কেন্দ্রীয় ত্রিপক্ষীয় প্রেসিডেন্সি ও জাতীয় সংসদের পাশাপাশি দুটি ফেডারেল অঞ্চলের আইনসভা নির্বাচনে ভোট দেবেন। পরদিন সোমবার থেকে প্রাথমিক ফল প্রকাশ শুরু হতে পারে।

নির্বাচনে বসনিয়াকদের এসডিএ, সার্বদের এসএনএসডি এবং ক্রোয়াটদের এইচডিজেড বায়এইচ—জাতীয়তাবাদী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বহুজাতিক বিরোধী জোট, যার নেতৃত্বে রয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)।

রাজনৈতিক সংকট ও বিদেশি প্রভাব

ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্ত এবং রাশিয়ার মিত্র সার্বিয়ার মাঝামাঝি অবস্থানের কারণে বসনিয়া দীর্ঘদিন ধরে বড় বড় বিদেশি শক্তিগুলোর প্রভাব বিস্তারে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। বলকান অঞ্চলে নিজেদের সদস্যসংখ্যা বাড়ানোর চেষ্টা করলেও ইইউর সঙ্গে বসনিয়ার ধীরগতি দেখা যাচ্ছে।

রয়টার্স জানাচ্ছে, গত বছর সার্ব নেতা মিলোরাদ দোদিককে আন্তর্জাতিক শান্তি দূতের আদেশ অমান্যের দায়ে বসনিয়ার একটি আদালত এক বছরের কারাদণ্ড দেয়। পরে সেই সাজা জরিমানায় রূপান্তর করা হয়। দোদিকের প্রতি রাশিয়া সমর্থন জানালেও যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গত বছর তার ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

এদিকে, বসনিয়াক-ক্রোয়াট ফেডারেশন যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য ১৫০ কোটি ডলারের একটি পাইপলাইন প্রকল্প এগিয়ে নিচ্ছে। তবে প্রকল্পটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একটি প্রতিষ্ঠান যুক্ত থাকায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা উদ্বেগ জানিয়েছেন।

বসনিয়ার ডেটন চুক্তি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক হাই রিপ্রেজেন্টেটিভের ভূমিকা নিয়েও ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে মতবিরোধ রয়েছে।

জার্মান সরকারের সাবেক কর্মকর্তা ক্রিশ্চিয়ান শ্মিট গত মে মাসে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পদত্যাগ করার পর এ পদটি এখনো শূন্য রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন কূটনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশঝাড়ের মালিকানা নিয়ে দুই পক্ষের ঝগড়া, দিনমজুরকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


বাঁশঝাড়ের মালিকানা নিয়ে দুই পক্ষের ঝগড়া, দিনমজুরকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দেবীদ্বারে দুই পক্ষের মধ্যে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে ঝগড়ার সময় ছুরিকাঘাতে এক দিনমজুরকে হত্যা করেছে প্রতিপক্ষের সদস্যরা। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝাড়ে।

মৃত দিনমজুরের নাম সফিকুল ইসলাম (৪৫)। তিনি বারুর গ্রামের মৃত মহাজ উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সফিক একজন দিনমজুর হিসেবে কাজ করতেন। তিনি বাঁশ-বেত দিয়ে বিভিন্ন সামগ্রী যেমন ওরা, খাড়ি, জুলাই, জাবার, চালনি, চুরিসহ বাজারে বিক্রি করতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির পাশে নিজের ঝাড় থেকে বাঁশ কাটতে যান। এই সময় মৃত এনু মেম্বারের ছেলে লিমন (৪৭) এবং লিমনের বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ (২৬) সফিককে বাঁশ কাটতে বাধা দেয়। সফিকুল তখন দাবি করেন যে তিনি তার নিজের ঝাড় থেকে বাঁশ কাটছেন। প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে দা, ছোরা এবং হাতুড়ি দিয়ে সফিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিশাদ হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে সফিককে গুরুতর আহত করে। এ সময় লিমন তার হাতে থাকা ছোরা দিয়ে সফিকের পেটে আঘাত করে, ফলে পেটের ভুঁড়ি বেরিয়ে যায়। পরে স্থানীয়রা সফিকের পেটে গামছা বেঁধে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নার্গিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "স্বামীকে আমার চোখের সামনে লিমন ও নিশাদ হাতুরি দিয়ে পিটিয়ে হাত থেতলে দেয়, দা দিয়ে কুপিয়ে পরে ছুরি দিয়ে পেট কেটে হত‍্যা করে।"

এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, "বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের ঝগড়ায় সফিক নামের এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলে না গিয়ে ঢাকায় চাকরিতে, তিন ছাত্রী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


স্কুলে না গিয়ে ঢাকায় চাকরিতে, তিন ছাত্রী উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় গিয়ে চাকরিতে যোগ দিয়েছিল। নিখোঁজের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকার শ্যামপুরের একটি ডাইং কারখানা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো-দাড়িয়াল গ্রামের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)। তারা সবাই দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে তারা স্কুলে যায়নি এবং বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে হাফসা ও নাদিয়ার বাবা বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে তিন ছাত্রীর অবস্থান ঢাকায় শনাক্ত করা হয়। পরে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেনের নির্দেশনায় এসআই নাজমুল মোল্লা ও এসআই সবিতা রানীর নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় শ্যামপুর এলাকায় অভিযান চালায়। বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে শ্যামপুরের সোনিয়া ডাইং হাউস নামের একটি ছাপা কারখানা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবর্ণার প্রতিবেশী সুমি (৩০) ঢাকায় চাকরি করেন। পূর্বপরিচয়ের সূত্রে সুবর্ণার সঙ্গে তার যোগাযোগ ছিল। ওই যোগাযোগের মাধ্যমে তিন ছাত্রী চাকরির উদ্দেশ্যে ঢাকায় যায়। পরে তারা সোনিয়া ডাইং হাউসে কাজে যোগ দেয়। পুলিশ তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যায়।

বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন ছাত্রীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বাকেরগঞ্জ থানা-পুলিশ কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ের গর্ব ব্যারিস্টার মাহদিন চৌধুরী জালালাবাদ নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


দিরাইয়ের গর্ব ব্যারিস্টার মাহদিন চৌধুরী জালালাবাদ নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি

ঢাকায় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দিরাইয়ের কৃতী সন্তান ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ব্যারিস্টার মাহদিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহদিন চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু একাডেমিক শিক্ষা অর্জনের সময় নয়; এটি নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকশিত করার গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%