০৫:৩৯ পি.এম
জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির সাথে যেসব অনিয়মের বিষয় উঠে এসেছে, সেগুলোর বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে মাঠে নামবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২ আগস্ট) দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে এ কথা বলেন, যোগদান করে।
ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ২০২৫ সালের জরিপ বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকারের সময় সেবাখাতে দুর্নীতির পরিমাণ ১০ শতাংশের বেশি বেড়ে গেছে। এ জরিপের প্রেক্ষিতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সকল কর্মকাণ্ড দুদককে তদন্তের নির্দেশ দিতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়েও সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ
এসব অভিযোগের বিষয়ে নতুন দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার এবং সংসদে উঠে আসা দুর্নীতির অভিযোগগুলো নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবে দুদক। এছাড়া, দুদক সম্পর্কে বিভিন্ন দুর্নাম রয়েছে। তাই সংস্থাটির ইমেজ বৃদ্ধি করতে সংস্কারসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রায় ৫ মাস ধরে কমিশনশূন্য অবস্থায় থাকার কারণে সংস্থাটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নতুন সচিব সাইদুর রহমান খান বলছেন, খুব দ্রুত কমিশন নিয়োগের মাধ্যমে কাজের গতি ফিরিয়ে আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন