ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নারীর অর্থনৈতিক ক্ষ-মতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী


নারীর অর্থনৈতিক ক্ষ-মতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

এ লক্ষ্যে সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আজ শুক্রবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

মন্ত্রী বলেন, সংসারে অর্থের প্রয়োজন সবারই রয়েছে। বিশেষ করে সন্তানরা মায়ের কাছেই বেশি আবদার করে। সেজন্য পরিবারে পুরুষের পাশাপাশি নারীদেরও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সরকার মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাষাবাদের জন্য সরকারি প্রণোদনারও ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সে কারণে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় তিনি সিলেট সদরের শিক্ষার্থীদের কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে চাষাবাদ নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত বিশেষ অতিথির বক্তব্য দেন।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী নগরীর লাক্কাতুরা চা-বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা’ বাস্তবায়নের বিষয়ে তিনি জানিয়েছেন যে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণ হবে। এছাড়া তিনি উল্লেখ করেন যে, পাঠ্যবইয়ের মধ্যে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে এবং কোনো ধরনের বিকৃতি চলবে না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখতে পাচ্ছি। কারিগরি শিক্ষা এবং জীবনমুখী শিক্ষা - এসব বিষয়কে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে ৩১ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করব।’ বইয়ের কনটেন্ট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।’

শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় একটি নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। তিনি আরও বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রোনালদোসহ যারা রয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রোনালদোসহ যারা রয়েছেন

২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা অনেক ফুটবলারের পাশাপাশি হতাশার সৃষ্টি করেছেন বেশ কয়েকজন তারকা। টুর্নামেন্ট শেষে সেই হতাশাজনক পারফরম্যান্সের ভিত্তিতে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ব্লিচার রিপোর্ট ‘সবচেয়ে বাজে একাদশ’ বা ‘ফ্লপ একাদশ’ প্রকাশ করেছে।

এই একাদশের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে, পর্তুগালের ভিতিনিয়া, জার্মানির লেরয় সানে, ইংল্যান্ডের রিস জেমস, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালহায়েস, জার্মানির জোনাথন তাহ, ফ্রান্সের লুকাস দিন ও ইংল্যান্ডের নোনি মাদুয়েকে।

ব্লিচার রিপোর্টের মতে, বিশ্বকাপে প্রত্যাশার তুলনায় সবচেয়ে বেশি হতাশ করেছেন নয়্যার। আন্তর্জাতিক ফুটবলে অবসর ভেঙে ফিরে এলেও জার্মানির হয়ে নিজের সেরা ছন্দে তিনি ছিলেন না। গ্রুপ পর্বে একাধিক ভুলের পাশাপাশি নকআউট পর্বেও তিনি দলকে বাঁচাতে পারেননি।

রক্ষণভাগে মূলত চোটের কারণে রাখা হয়েছে রিস জেমসকে। পুরো টুর্নামেন্টে সম্ভাব্য ৭২০ মিনিটের মধ্যে মাত্র ৩১৮ মিনিট খেলতে সক্ষম হয়েছেন তিনি। অন্যদিকে, ব্রাজিলের গ্যাব্রিয়েল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অবস্থানগত ভুল করে সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে নরওয়ের বিপক্ষে আর্লিং হলান্ডকে ফাঁকা হেডের সুযোগ করে দেওয়াকে তাঁর সবচেয়ে বড় ভুল হিসাবে উল্লেখ করেছে ব্লিচার রিপোর্ট।

জার্মান ডিফেন্ডার জোনাথন তাহও প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে প্রথম শট উড়িয়ে দিয়ে জার্মানির বিদায় ত্বরান্বিত করেন তিনি। আর ফ্রান্সের লুকাস দিনের ভুল থেকে স্পেন সেমিফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টি পায়।

মাঝমাঠে উরুগুয়ের অধিনায়ক ভালভার্দের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। পুরো টুর্নামেন্টে গোল কিংবা অ্যাসিস্ট কোনোটিই তিনি করতে পারেননি। একই অবস্থা ভিতিনিয়ার। ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটালেও তিনি পর্তুগালের হয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন। প্রতিটি ম্যাচেই বদলি হওয়ার ঘটনাকে তাঁর হতাশাজনক বিশ্বকাপের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছে ব্লিচার রিপোর্ট।

জার্মানির লেরয় সানে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন। সিদ্ধান্তহীনতা ও ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে তাকেও এই একাদশে রাখা হয়েছে।

এদিকে দলের কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্তিনেজ। ব্লিচার রিপোর্টের দাবি, দলটির কৌশলের চেয়ে রোনালদোকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। ফলে ভারসাম্য হারিয়ে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পর্তুগালকে, যারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করে।

ব্লিচার রিপোর্টের বিশ্বকাপ ফ্লপ একাদশ: ম্যানুয়েল ন্যয়ার (গোলকিপার); রিস জেমস, গ্যাব্রিয়েল মাগালেস, জোনাথন তাহ, লুকাস দিগনে; ফেদে ভালভের্দে, ভিতিনহা, লেরয় সানে; ইয়ান দিওমান্ডে, ননি মাদুয়েকে ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ: রবার্তো মার্টিনেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাইফুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক ‎মো. আছিফ মল্লিক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


ভাণ্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাইফুল ইসলাম

‎পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। সম্ভাব্য সভাপতি পদে তরুণ ছাত্রনেতা সাইফুল ইসলাম তৃণমূলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় উঠে আসছেন।

‎জানা যায়, সাইফুল ইসলাম পূর্ববর্তী কমিটিতে ৭ নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।
‎
‎স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, দায়িত্বশীলতা এবং নেতৃত্বের গুণাবলির কারণে সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাদের বিশ্বাস, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
‎
‎এলাকার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরাও নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও কর্মীদের সঙ্গে সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন। স্থানীয় পর্যায়ে আলোচনায় সাইফুল ইসলামের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
‎
‎এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, “আমি সবসময় সংগঠনের একজন সাধারণ কর্মী হিসেবে দলের আদর্শ ও শৃঙ্খলা ধারণ করে কাজ করার চেষ্টা করেছি। দল যদি আমার ওপর আস্থা রেখে দায়িত্ব অর্পণ করে, তাহলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”
‎
‎গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও কৌতূহল বাড়ছে। নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্য, সৎ ও কর্মীবান্ধব নেতৃত্বের মাধ্যমে সংগঠন আগামী দিনে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিলে ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


মতিঝিলে ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আহত

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী মিরাজ আহমেদ (৩৩) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

আহত মিরাজকে হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু মো. সামসুল হক। তিনি জানান, মিরাজ পেশায় শিক্ষা মন্ত্রণালয়ের একজন সরকারি কর্মচারী (অফিস সহকারী)। তিনি বলেন, “আমরা মতিঝিলে মেট্রোরেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মিরাজ আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।”

তিনি আরও উল্লেখ করেন, আহত মিরাজ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়াডাকুরি এলাকার রকিবুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি মতিঝিলের আরামবাগের ৬২ নম্বর বাসায় বসবাস করছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ফলে আহত হয়ে মিরাজ নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছেন এবং তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ ফারাবী জানান, মতিঝিল মেট্রো স্টেশনসংলগ্ন সড়কে পড়ে থাকা একটি ছাতার ভেতরে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) পাওয়া যায়।

ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে, ছাতার বোতাম চাপলেই অবিলম্বে বিস্ফোরণ ঘটতে পারত।

কে বা কারা এটি সেখানে রেখেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এখন অবধি কোন ব্যক্তি বা গোষ্ঠীকে এর দায়ে অভিযুক্ত করা হয়নি বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%