ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

পেলে-মেসির রেকর্ড ছোঁয়ার সামনে ওলিসে


পেলে-মেসির রেকর্ড ছোঁয়ার সামনে ওলিসে

ফ্রান্সের তরুণ মিডফিল্ডার মাইকেল ওলিসে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন চলতি বিশ্বকাপে। তার অসাধারণ পারফরম্যান্সের ফলে ভাঙার পথে রয়েছে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি, পেলে ও লিওনেল মেসির একাধিক রেকর্ড।

ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি সম্প্রতি মন্তব্য করেছেন যে, কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ‘এমভিপি’ হন, তবে ওলিসে হচ্ছেন এই মুহূর্তে দলের মোস্ট ইমপর্ট্যান্ট প্লেয়ার ‘এমআইপি’।

চলতি বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করে উনি তার মোট অ্যাসিস্ট সংখ্যা পাঁচে উন্নীত করেছেন। এর মাধ্যমে তিনি এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় জায়গা করে নিয়েছেন, যেখানে পেলে, ম্যারাডোনা, থমাস হাসলার মতো একাধিক কিংবদন্তির নাম রয়েছে।

আরও পড়ুন: ইংল্যান্ড দলে যোগ দিলেন বেলিংহাম ভ্রাতৃদ্বয়, বাদ পড়লেন পালমার

অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে এক আসরে সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্ট করেছিলেন। সেই রেকর্ড এখন খুব কাছেই রয়েছেন ওলিসে। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোয় মাঠে নেমে তার সামনে রেকর্ড ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে, লিওনেল মেসি ও হুয়ান মাতা এক মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন। ওই তালিকায়ও এখন হুমকি হয়ে উঠেছেন ওলিসে। এই মৌসুমে তার মোট অ্যাসিস্ট সংখ্যা ৩২-এ পৌঁছেছে।

আর মাত্র দুটি অ্যাসিস্ট করলে মেসি ও মাতার রেকর্ড স্পর্শ করবেন তিনি, আর তিনটি অ্যাসিস্ট করলে এককভাবে শীর্ষে উঠে যাবেন এই ফরাসি তারকা।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ডা. রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


রামিসার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ডা. রফিকুল ইসলাম

নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার শোকাচ্ছন্ন মায়ের শারীরিক অবস্থার খবর নিতে বুধবার (১ জুলাই) রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং রামিসার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হাসপাতাল সূত্রে তথ্য পাওয়া গেছে, কন্যাশোকে মানসিকভাবে ভেঙে পড়া রামিসার মা গত ২৩ জুন অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের তত্ত্বাবধানের মধ্যে হাসপাতালে ভর্তি হন। তিনি মানসিক আঘাতের পাশাপাশি পরিপাকতন্ত্র, স্নায়বিক সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভরতি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, যেমন এমআরআই ও আল্ট্রাসনোগ্রাম সম্পন্ন করা হয়।

চিকিৎসকদের মতে, তার মানসিক অবস্থার উন্নয়নে ইতিমধ্যে দুদফা কাউন্সেলিং করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

অধ্যাপক ডা. রফিকূল ইসলামকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রামিসার মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বারবার বলেন, ‘আমি এখনো প্রতিদিন রামিসার ডাক আমার কানে শুনতে পাই।’ মেয়েকে হারানোর এই অসহনীয় যন্ত্রণার আর্তনাদে হাসপাতালে উপস্থিত সবাই ভারী হয়ে ওঠে।

এ সময়ে রামিসার বাবা চিকিৎসকদের উদ্দেশে আবেগঘনভাবে বলেন, ‘আপনারা আমার রামিসার মাকে সুস্থ করে ফিরিয়ে দিন।’ তার এই আকুতি উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চলমান চিকিৎসার ফলে রামিসার মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এখনও তার বেশ কিছু শারীরিক ও মানসিক জটিলতা রয়ে গেছে।

পরিবারের অন্য কেউ রামিসার ছোট বোনের দেখভাল করার মতো না থাকায় পরিবারের অনুরোধে বুধবার তাঁকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দীর্ঘমেয়াদে চিকিৎসা ও মানসিক পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম রামিসার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শোকাহত মায়ের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে রেস্টুরেন্ট মালিককে কারাদণ্ড, প্রতিষ্ঠান সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


নরসিংদীতে রেস্টুরেন্ট মালিককে কারাদণ্ড, প্রতিষ্ঠান সিলগালা

 সদর উপজেলার নাগরিয়াকান্দি বিনোদন পার্ক ও রেস্টুরেন্ট এলাকায় একজন রেস্টুরেন্ট মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই সাথে ওই রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ বুধবার নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায়, নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে এই শাস্তির আদেশ প্রদান করেন।

মোবাইল কোর্টে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ওই রেস্টুরেন্ট মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়েছে। এরপর সাজা পরোয়ানার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে কারাগারে পাঠানো হয়।

এ সময় সংশ্লিষ্টরা জানান, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইবিতে তদন্ত কমিটি গঠন করল প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইবিতে তদন্ত কমিটি গঠন করল প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নারী শিক্ষার্থী অজ্ঞাত ব্যক্তি দ্বারা যৌন হয়রানির অভিযোগের একটি ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, ১ জুলাই সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের করিডোরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তি আপত্তিকর এবং যৌন হয়রানি ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে, অভিযুক্তকে শনাক্ত করা এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মাননীয় উপাচার্যের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনুর রহমান। সদস্য হিসেবে আছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্বে আছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।

অফিস আদেশে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করার এবং প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্য হিসেবে বলা যায়, আজ বুধবার ১ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভিডিও ধারণের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন। ঘটনার পর, তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের নতুন ডিসি হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মামুন খন্দকার

আন্তর্জাতিক ডেস্ক

​হুমায়ুন কবির, বরিশাল

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


বরিশালের নতুন ডিসি হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মামুন খন্দকার

বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ মামুন খন্দকার।

আজ বুধবার, ০১ জুলাই ২০২৬ (১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ মামুন খন্দকারকে (পরিচিতি নম্বর: ১৬৬৭৫) জনস্বার্থে বরিশাল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একই সাথে এই আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%