০৭:১৫ পি.এম
সোমবার রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনারে কথা বলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার উল্লেখ করেন, গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে খাদ্য পৌঁছানোই ব্যবসার মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, সাময়িক লাভের চিন্তা না করে একটি সুস্থ জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবারের টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পুষ্টিগুণও বজায় রাখতে হবে।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
সোমবার রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি হোটেল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ছাদেকুল ইসলাম।
প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পর্যায়ে সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক ও প্রশিক্ষণসহ প্রচার কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন অভিযান চালানোর পাশাপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ
তিনি জনগণের প্রতি আহ্বান জানান যে নিরাপদ খাদ্য নিশ্চিতে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের আইন প্রয়োগের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সকলকেই সচেতন হতে হবে।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় খাদ্য উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন