ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ধানমন্ডিতে অনুষ্ঠিত হলো তোফায়েল আহমেদের জানাজা


ধানমন্ডিতে অনুষ্ঠিত হলো তোফায়েল আহমেদের জানাজা

রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বাদ মাগরিবে ওই জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ধানমন্ডিতে জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। এরপর মঙ্গলবার (২ জুন) হেলিকপ্টার অথবা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে ভোলায় নিয়ে যাওয়া হবে। সেখানে ভোলার দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে। এর পূর্বে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ভোলা সরকারি হাই স্কুল মাঠে।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টায় মারা যান ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। তার মৃত্যুকালে বয়স ছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন বর্ষীয়ান এ নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশির মৃত্যু

মৃত ঐ হজযাত্রীদের মধ্যে ৩০ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মক্কায়, বাকি ১১ জন মদিনায়। বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের বরাতে জানা গেছে এই তথ্য।

সর্বশেষ রোববার (৩১ মে) যে দুই বাংলাদেশি মারা গেছেন, তারা হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ। তিনি মদিনায় মারা গেছেন। শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও। তার মৃত্যু ঘটেছে মক্কায়।

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন দেশে ফিরছেন হাজিরা। গত রোববার পর্যন্ত সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে ২৬ মে। ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়েছে ১৮ এপ্রিল, শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত।

২০২৬ সালের হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন, বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছেন।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে গড়ে ১৫ লাখের বেশি মুসল্লি দেশটিতে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া চেম্বার নির্বাচনে অংশ নিচ্ছেন ৪৪ প্রার্থী, মনোনয়ন জমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


বগুড়া চেম্বার নির্বাচনে অংশ নিচ্ছেন ৪৪ প্রার্থী, মনোনয়ন জমা

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনটি পদে। সোমবার (১ জুন) মনোনয়নপত্র জমার শেষ দিনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুনের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন সাধারণ ব্যবসায়ী ঐক্য পরিষদের সেলিম-এরশাদ পরিষদ, বাদল-হিরু প্যানেল এবং লালু-শিপন প্যানেলের প্রার্থীরা। পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মানিক সরকার এবং এমদাদ আহমেদ।

এসময় নির্বাচন কমিশনের সদস্য বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী ৫ জুলাই বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিনটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে চারজন, সহ-সভাপতি পদে ৮ জন এবং পরিচালক পদে ৩২ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৭ জন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৩ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে পৌঁছাতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


গৌরীপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও
 
 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
সোমবার (১ জুন) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ অনিয়ম, চলমান মামলা এবং সাময়িক বরখাস্তের নির্দেশনা অমান্যের অভিযোগ তুলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শফিকুল ইসলাম পূর্বে একটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন।
এ বিষয়ে গত ৬ আগস্ট ২০২৫ তারিখে বিদ্যালয়ের এক অভিভাবক মোঃ মোস্তফা কামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তার বেতন-ভাতা স্থগিত করার দাবি জানানো হয়।
পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১” এর ধারা ১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নির্দেশনা পাঠানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে ১৮ আগস্ট ২০২৫ তারিখে প্রেরিত এক স্মারকে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আপিয়া আমিন পাপ্পা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ শিহাব উদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়।
তদন্ত কমিটির তথ্যমতে, প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য ২ আগস্ট ২০২৪ তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৫ আগস্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ময়মনসিংহের যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে মামলা নং ৭৭/২০২৪ বর্তমানে বিচারাধীন রয়েছে।
এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। নীতিমালা-২০২১ এর ধারা ১৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে বলেও প্রতিবেদনে মত দেওয়া হয়।
এদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেন, এতসব অভিযোগ ও প্রশাসনিক সুপারিশ থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে তার চাকরি এমপিওভুক্ত করা হয়েছে। তারা দ্রুত তাকে স্থায়ীভাবে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও সংশ্লিষ্ঠ কতৃর্পক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কিভাবে প্রধান শিক্ষক এমপিও ভুক্ত হলো জানতে চাইলে তিনি বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে বিষয়টি জানিয় চিঠি দেওয়া হবে।  বিষয়টি তারা খতিয়ে দেখবেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেট ফুয়েল রপ্তানি সাময়িক বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


জেট ফুয়েল রপ্তানি সাময়িক বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

রাশিয়া বিমান চলাচলে ব্যবহৃত যে জেট ফুয়েল বা বিমান জ্বালানি, তা রপ্তানির বা বিক্রির বিষয়ে একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং তেলের দাম স্থিতিশীল রাখার দিকে নজর দেওয়া।

সোমবার ক্রেমলিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তটি জানানো হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

রুশ সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পণ্য বিনিময়ের উদ্দেশ্যে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনা জেট ফুয়েলের ক্ষেত্রেও এই নতুন বিধিনিষেধ সমানভাবে প্রযোজ্য হবে।

ক্রেমলিন এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছে, ‘এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা।’

এদিকে, রুশ প্রশাসন এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে বেশ কিছু বিশেষ ছাড় বা ব্যতিক্রমের কথা উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পূর্বে সম্পন্ন হওয়া শুল্ক প্রক্রিয়া এবং বিভিন্ন দেশের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তির অধীনে থাকা জ্বালানি সরবরাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%