ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান : ট্রাম্প


হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালির ওপর টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান দ্বারা ভূপাতিত হয়েছে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ঘটনার জবাব দেবার পদক্ষেপ নেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ট্রাম্প বলেন, "আমাদের মহান সামরিক বাহিনীর কাছ থেকে আমি মাত্রই জানতে পেরেছি যে গত রাতে হরমুজ প্রণালির ওপর টহলরত আমাদের অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারগুলোর একটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে। হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন এবং তারা দুজনই নিরাপদ ও অক্ষত আছেন।"

তিনি আরও জানিয়েছেন, "তবুও এই হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।"

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ৫.৮৪ কোটি রুপির স্বর্ণ চোরাচালান জব্দ

এর আগে খবর পাওয়া যায় যে, ৮ জুন ওমান উপকূলের কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এর দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, হেলিকপ্টারটি কী কারণে ভূপাতিত হয়েছে বা ট্রাম্পের দাবি সম্পর্কে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৮.৩৪%

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়ালে ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৩১ এম


রিয়ালে ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো!

ফুটবল বিশ্বে দলবদলের বাজারে বড় একটি খবর নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, প্রায় এক যুগ পর সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও ফিরছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহো। তিনি ‘দ্য স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত এবং দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। ক্লাবের সাম্প্রতিক সভাপতি নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেজের পুনরায় জয়লাভের পর থেকেই মরিনহোর ফেরার গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর পরই পেরেজ মরিনহোকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন।

মরিনহোকে মাদ্রিদে ফিরিয়ে আনতে রিয়াল মাদ্রিদকে বড় অঙ্কের রিলিজ ক্লজ গুনতে হচ্ছে। কারণ, তিনি বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। লস ব্লাঙ্কোসরা ১৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে তাকে মুক্ত করেছে। ইতোমধ্যে বেনফিকা তাদের নতুন কোচ হিসেবে মার্কো সিলভার নাম ঘোষণা করেছে।

প্রাথমিকভাবে মরিনহোর সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি হচ্ছে তিন বছরের জন্য (দুবছর নিশ্চিত এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরো এক বছর বৃদ্ধির সুযোগ)। গত দুই মৌসুমের ট্রফিহারা মৌসুম কাটিয়েছেন এবং সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাবের ১৬তম চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে আসাই এখন তাদের লক্ষ্য।

মরিনহোর পরামর্শে ইতোমধ্যেই দল গোছানোর কাজ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। তারা ডিফেন্স শক্তিশালী করতে লিভারপুলের ইব্রাহিমা কোনাতে এবং ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিসকে দলে ভেড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পুনঃনির্বাচিত সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মরিনহোর প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা কোচ এবং একজন খাঁটি মাদ্রিদিস্তা হোসে মরিনহোকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত গর্বিত। তার হাত ধরেই রিয়াল মাদ্রিদ আবার তার চেনা আগ্রাসী রূপে ফিরবে।’

খ্যাতনামা দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, চুক্তি সই এবং আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ সম্পন্ন করতে মরিনহো গতকাল মাদ্রিদে এসে পৌঁছেছেন। ক্লাবের পক্ষ থেকে যেকোনো মুহূর্তে জমকালো প্রেজেন্টেশনের মাধ্যমে তাকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এটি উল্লেখযোগ্য যে, মরিনহো আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের ডাগআউটে ছিলেন। সে সময়ে পেপ গার্দিওলার সর্বজয়ী বার্সেলোনাকে রুখে দিয়ে রিয়ালকে রেকর্ড ১০০ পয়েন্টের ঐতিহাসিক লা লিগা ও কোপা দেল রে জিতিয়েছিলেন।

এখন প্রশ্ন হলো, দ্বিতীয় মেয়াদে বার্নাব্যুর হটসিটে বসে মরিনহো রিয়ালকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্যের যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৩৬ এম


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্যের যোগদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীনকে ৪ (চার) বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) পদে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, সদ্য বিদায়ী উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসুর পরিচালক, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও পরিবেশ ব্যবস্থাপনায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশে নিষ্ঠাবান শিক্ষাবিদ, গবেষক ও প্রশাসক হিসেবে স্বীকৃত। তিনি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন গবেষণায় নেতৃত্বদানকারী একজন অগ্রগণ্য ব্যক্তিত্বও। ৩৭ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বসহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বর্তমানে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (IFESCU) এর গ্রেড-১ অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে বন-বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, কার্বন সিকোয়েস্ট্রেশন ও জিআইএসভিত্তিক গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, জার্মানির গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে Population Genetics এবং Isozyme Studies বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে বন অভিযোজন বিষয়ে তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩১ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (BFRI) সহ গবেষণা কর্মকর্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আন্তর্জাতিক স্তরেও তিনি সুপরিচিত। এশিয়া-প্যাসিফিক ফরেস্ট্রি এডুকেশন কো-অর্ডিনেশন মেকানিজম (APFECM)-এর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য এবং এশিয়া-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অব ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশনস (APAFRI)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বাংলাদেশ সরকারের REDD+ জাতীয় কমিটির বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দীর্ঘদিন কাজ করেন। তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাথে যুক্ত রয়েছেন এবং সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৪২ এম


কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুটিং চলাকালীন গলায় অপ্রত্যাশিত তীব্র অস্বস্তিবোধ হলে তাকে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার কথা নিজেই জানান নির্মাতা অমি। বর্তমানে তিনি ৭ দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকেরা একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন।

পোস্টে অমি আরও জানিয়েছেন, দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। কিন্তু তিনি তা নিয়ে 'ব্যাচেলর পয়েন্ট' নাটকের শুটিংও করেছিলেন। শুটিং স্পটে হঠাৎ করেই তিনি কথা বলতে পারবেন না। দ্রুত হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা নির্মাতার গলায় একটি সিস্ট খুঁজে পান। যদি ৭ দিন বিশ্রামে থাকার পর কোনো উন্নতি না হয়, তবে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে অমির।

পোস্টের শেষে দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করেন কাজল আরেফিন অমি। দ্রুত সুস্থ হতে সবার কাছে দোয়া চান নির্মাতা।

সময়ের পাঠকের জন্য নির্মাতা কাজল আরেফিন অমির ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে এবং আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি ঠিকমত বিশ্রাম নিতে পারিনি এবং 'ব্যাচেলর পয়েন্ট'-এর জন্য আবার শুটিং শুরু করে দিয়েছি।

কিন্তু আজ শুটিং চলাকালীন অপ্রত্যাশিত কিছু একটা ঘটলো। হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যেই মুহূর্তটা আনন্দের হওয়ার কথা ছিল, সেই মুহূর্তে হঠাৎ আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।

আমাদের শুটিং গুটিয়ে ফেলতে হলো এবং আমি হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার গলায় একটি সিস্ট খুঁজে পেয়েছেন এবং আমাকে ৭ দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন — একদমই কথা বলা যাবে না। যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে? এটা বেশ বেদনাদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আমি আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো। আমি শুধু আপনাদের দোয়া প্রয়োজন। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের সবার দোয়ায় রাখবেন। ধন্যবাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৪৮ এম


ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জামায়াতে ইসলামী, মানে বিবেচ্য ‘ইসলাম’ নয় এই বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন যে, ধর্মের দোহাই দিয়ে কিছুতেই মুক্তি পাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক আগের সময়ে যে হরিলুট, রাজনৈতিক নিয়োগ ও ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছিল, সেসবের সুষ্ঠু তদন্ত করবে।

মঙ্গলবার (৯ জুন) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ৬৮ বিধিতে এক সাধারণ আলোচনার ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলি বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন হয়।

সংসদে, ‘দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারগুলো বৈধ ও প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণ এবং ব্যাংকের ব্যবস্থাপনায় অন্যায় হস্তক্ষেপ বন্ধ’ করতে এ আলোচনার প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এই প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের উপর তীব্র সমালোচনা করেন।

ব্যাংকটির সাবেক নিয়ন্ত্রকদের (জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট) দিকে ইঙ্গিত করে তিনি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা উদ্ধৃত করে বলেন, ‘কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে...।’

সালাহউদ্দিন আহমদ বলেন, একবার যে ব্যাংক আজান দিয়ে, তাকবির দিয়ে দখল করা হয়েছিল, সেই ব্যাংকটি যখন বেদখল হয়ে যাবে, তখন কী যাতনা, তা আমরা বুঝতে পারি।

এখন পর্দার আড়ালে থেকে গ্রাহক সাজিয়ে রাস্তায় আন্দোলন করানোর চেষ্টা হচ্ছে। ইসলামের নাম নিয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানানো হচ্ছে। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়। তাই ইসলাম নাম দিয়ে অযথা স্পর্শ করা ঠিক নয়।

ব্যাংকটির পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নারী গ্রাহক নির্ভর প্রকল্প। ভোটের আগে নারীদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে— কোরআনের দলে ভোট না দিলে জান্নাতে যেতে পারবে না, ভোট দিলে জান্নাত মিলবে এবং আরও ১০ হাজার টাকা পাওয়া যাবে। এই আরডিএস প্রকল্পের অধীনে মোট ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যেখানে ৫ আগস্ট (২০২৪) পরবর্তী সময়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যার কোনো হদিস নেই।

ইসলামী ব্যাংকে গণহারে চাকরিচ্যুতি ও রাজনৈতিক নিয়োগের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটি দখল করার পর কোনো আইন-কানুন না মেনে অন্যায়ভাবে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। বিপরীতে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় ৬ হাজার নতুন নিয়োগ দেওয়া হয়েছে। ১৩ হাজার জনকে নিয়মবহির্ভূতভাবে দুই-তিনটি করে প্রমোশন দেওয়া হয়েছে। এসমস্ত অনিয়ম ইসলামের নাম ব্যবহার করেই করা হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি।

ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। ‘প্রিজাম্পশন অব ইনোসেন্স’ নীতি অনুসারে তিনি সুবিধা পাবেন। যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, তবে নিশ্চয়ই তদন্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইনের ৪৫, ৪৬, ৪৭ ও ৫৭ ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় পর্ষদ বাতিল করার অথবা নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পূর্ণ এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক নয়। জামায়াতে ইসলাম ব্যাংকের মালিক নয়। আবার বলে ইসলামের ওপরে হাত দেবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সুতরাং সবকিছুতেই ইসলামের উপর হাত দেবেন না দোহাই দেওয়াটা কিন্তু ঠিক নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%