০৯:৫৪ পি.এম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, বিএনপির নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। তিনি উল্লেখ করেন, "এটি এই সরকারের একটি সফলতা। এতে আমরাসহ সবাই সন্তুষ্ট।"
আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে কেন্দ্রীয় শ্মশানঘাটে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম তদারকির অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তদারকি ও নির্দেশনা এবং মাঠপর্যায়ে সরকারি প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় এবারের দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপে মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার ইতিবাচক ফল। সম্প্রীতির এই শান্তিপূর্ণ ধারা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!
এ সময় তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিমা বিসর্জনে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন। এর আগে তিনি হালুয়াঘাটের উত্তর খয়রাকুড়ি এবং তাঁর নিজ গ্রামে ধারা ঋষিবাড়ি পূজামণ্ডপে বিজয়া দশমীর আনন্দ উৎসবে যোগ দেন। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন