ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বালিয়াকান্দিতে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমিতে বালি ফেলে দখলের চেষ্টার অভিযোগ


বালিয়াকান্দিতে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমিতে বালি ফেলে দখলের চেষ্টার অভিযোগ
 

 

 

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমিতে বালি ফেলে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আব্দুস সালাম মোল্লার মেয়ে সুফিয়া বেগম বাদী হয়ে গত ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে তেঁতুলিয়া গ্রামের মোঃ আজিজ প্রামানিকের ছেলে রওশন আলী ফরহাদ, মোঃ সেলিম প্রামানিক, আজিজুল ইসলামের ছেলে হাবিব ও আজিজ প্রামানিককে বিবাদী করে মামলা দায়ের করেছে। 
সুফিয়া বেগম মামলার অভিযোগে বলেন, তার পিতা আব্দুস সালাম মোল্লা বিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে ১৯৮৮ সালের ১৭ মে ২২৩৭ নং এবং ১৯৯৮ সালের ২ মার্চ ৯৯১ নং কবলা দলিলমূলে ক্রয় করেন। পিতার মৃত্যুর পর তার ভাই-বোনরা জমিতে বসতবাড়ী নির্মাণ ও গাছপালা রোপন করে ভোগদখলে আছেন। জমিটি দখল করার পয়তারা করে আসছে তেঁতুলিয়া গ্রামের মোঃ আজিজ প্রামানিকের ছেলে রওশন আলী ফরহাদ, মোঃ সেলিম প্রামানিক, আজিজুল ইসলামের ছেলে হাবিব ও আজিজ প্রামানিক। গত ২৯ আগস্ট সকাল ১০টায় তারা বিভিন্ন লোকজন নিয়ে জোড়পুর্বক দখল করতে যায়। স্থানীয় লোকজনের বাধার মুখে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। 
এ ঘটনায় ১৪৪-১৪৫ ধারায় মামলা দায়ের করলে বিচারক শান্তি-শৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ও এসিল্যান্ডকে সরেজমিন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ নিয়ে বালিয়াকান্দি থানার এএসআই মোঃ মাহফুজ আহম্মেদ উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষায় নোটিশ প্রদান করেন।
বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখাযায়, জমিতে থাকা গাছপালা কেটে সরিয়ে ফেলা হয়েছে। নিচু জমিতে বালি ফেলে ভরাট করা হচ্ছে। বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের পাশে টিনের ছাপড়া ঘর উত্তোলন করা হচ্ছে।
অভিযুক্ত রওশন আলী ফরহাদ, হাবিব ও সেলিম প্রামানিক বলেন, আমরা ১৭.৮৭৫ শতাংশ জমি ক্রয় করেছি। ক্রয়কৃত জমিতে বালি দিয়ে ভরাট করছি। ১৪৪ ধারা অমান্য করে কাজের বিষয়ে বলেন, কাজ করতে কোন নিষেধাজ্ঞা নেই। ক্রয়কৃত জমি তাই কাজ করছি। 
বালিয়াকান্দি থানার এএসআই মোঃ মাহফুজ আহম্মেদ বলেন, উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ প্রদান করা হয়েছে। কাজের বিষয়ে আমার কিছু জানা নেই।

আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সালেহা আক্তার ইতি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


টাঙ্গাইল সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সালেহা আক্তার ইতি

টাঙ্গাইলের রাজপথ থেকে শুরু করে সাধারণ মানুষের পরিচিত নাম সালেহা আক্তার ইতি। আসন্ন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যার নাম এখন জনতার মুখে মুখে উচ্চারিত হচ্ছে। সততা, নিষ্ঠা, উচ্চশিক্ষা এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতিময় পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। শুধু একজন প্রতিশ্রুতিশীল ও তরুণ রাজনীতিক হিসেবেই নয়, বরং মানবিক মূল্যবোধ ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তিনি নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নীতি ও আদর্শে বিশ্বাসী সালেহা আক্তার ইতি তৃণমূল থেকে উঠে আসা এক ত্যাগী ও পরীক্ষিত নেত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিগত ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত টাঙ্গাইল জেলা শাখার সদস্য এবং ২০২২-২০২৩ মেয়াদে জেলা বিএনপির সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দলের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি রাজপথে থেকেছেন সম্মুখ সারিতে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। শুধু আন্দোলন-সংগ্রামেই সীমাবদ্ধ থাকেননি, দলের যেকোনো প্রয়োজনে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, বাড়িয়ে দিয়েছেন আর্থিক ও মানসিক সহায়তার হাত। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি এক বিশ্বস্ত আশ্রয়স্থল।সালেহা আক্তার ইতির রাজনৈতিক রক্ত ও পারিবারিক ঐতিহ্য অত্যন্ত সুসংগঠিত এবং বিএনপি পরিবারের সাথে গভীর রক্তের বন্ধনে আবদ্ধ। তার শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ আলী মিয়া ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং দলীয় রাজনীতিতে একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার স্বামী রফিকুল ইসলাম স্বপন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক, জেলা যুবদলের সাবেক সম্পাদক এবং শহর যুবদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করে রাজপথে বিশেষ অবদান রেখেছেন। তার ভাসুর অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমানে টাঙ্গাইল জেলার ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি তাদের সন্তান আদনান ইসলাম নাফীও রাজপথের ছাত্রদলের একজন উদীয়মান ও সক্রিয় নেতা। পুরো পরিবারের এমন ত্যাগের পটভূমি তাকে জাতীয়তাবাদী দলের একজন নিখাদ ও আদর্শিক সৈনিক হিসেবে গড়ে তুলেছে।
তবে কেবল রাজনৈতিক পরিচয়েই সালেহা আক্তার ইতিকে সীমাবদ্ধ রাখা কঠিন। তার আসল পরিচয় লুকিয়ে আছে তার কর্মে, একজন প্রখ্যাত সমাজসেবিকা হিসেবে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে বইমুখী করার জন্য তিনি স্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করেছেন ‘মুক্ত পাঠাগার’। শিক্ষানুরাগী এই নেত্রী মনে করেন একটি শিক্ষিত ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই।
সামাজিক ও সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তার অবদান সর্বজনবিদিত। টাঙ্গাইল সদরের বিভিন্ন মসজিদ নির্মাণে তিনি সরাসরি আর্থিক সহায়তা প্রদান করেছেন। এলাকার এতিমখানাগুলোতে পিতৃহীন শিশুদের সুশিক্ষা ও জীবনধারণের সুবিধার্থে নিয়মিত নগদ অর্থ ও অনুদান পৌঁছে দিচ্ছেন। সেই সাথে বিভিন্ন হাফেজিয়া ও কওমি মাদ্রাসার সার্বিক পরিচালনা ও প্রসারে তিনি প্রতিনিয়ত নিজস্ব তহবিল থেকে অর্থ যোগান দিয়ে আসছেন। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ চলাকালীন যখন পুরো দেশ স্থবির হয়ে পড়েছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে গিয়ে দাঁড়ান। বিগত ২০২০ সালের কঠোর লকডাউনের সময় থেকেই তিনি বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন। পাশাপাশি সাধারণ জনগণকে করোনা মহামারি থেকে রক্ষা করতে নিজ উদ্যোগে হাজার হাজার মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। বিপদের দিনে মানুষের জন্য তার এই নিঃস্বার্থ ত্যাগ তাকে সাধারণ মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে দিয়েছে।দলীয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বিগত ২০২৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি নিজস্ব অর্থায়নে একটি মহিলা মাদ্রাসায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। দলীয় প্রধানের সুস্থতার জন্য তার এই একক উদ্যোগ দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। এছাড়া গত বছর জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে দলের জন্মদিন পালন করেছেন দলের একনিষ্ঠ আস্থাভাজন নেত্রী সালেহা আক্তার ইতি। তাছাড়া প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসব-পার্বণেও পিছিয়ে পড়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে যুক্তরাষ্ট্রের আইনবিরোধী যুদ্ধ, হরমুজে সেনা না পাঠাতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ইরানে যুক্তরাষ্ট্রের আইনবিরোধী যুদ্ধ, হরমুজে সেনা না পাঠাতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্রের 'আইনবিরোধী' যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে বুধবার দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ করেছে সাধারণ নাগরিক। দেশটির সরকারকে হরমুজ প্রণালিতে সেনা না পাঠানোর আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।

সিউলে মার্কিন দূতাবাসের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় বিক্ষোভকারীরা। সেখানে লেখা ছিল, ‘আগ্রাসী যুদ্ধে যোগ দেবেন না।’ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীরা বলছে, আমাদের তরুণদের মৃত্যুর মুখে পাঠাতে পারি না।’ 

হরমুজ প্রণালির পরিস্থিতি দেখতে একটি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানোর কথা জানানোর এক দিন পর এই বিক্ষোভ হয়। তবে দক্ষিণ কোরিয়ার সরকার বলেছে, সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুক্রবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের নিজস্ব সামরিক প্রস্তুতিতে সমস্যা না হলে হরমুজ প্রণালিতে মার্কিন নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করার বিষয়টি বিবেচনা করবে তারা। তবে ইরান সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া সেখানে সেনা পাঠালে তা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতি সরাসরি সমর্থন হিসেবে বিবেচিত হবে। যার ফলে গুরুতর পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছে তেহরান। 

এদিকে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় কমে গেছে। প্রাথমিক ট্র্যাকিং তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই জলপথ দিয়ে মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। আগের দিন সোমবার এ সংখ্যা ছিল নয়টি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রয়টার্সের উদ্ধৃত কেপলারের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২টি জাহাজ চলাচল করেছে। সেই হিসাবে মঙ্গলবারের জাহাজ চলাচলের সংখ্যা স্বাভাবিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে ট্র্যাকিংয়ের এই সংখ্যা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে। কারণ সমুদ্রযাত্রার সময় কিছু জাহাজ নিরাপত্তা বা অন্যান্য কারণে তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখে। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার চলাচল করা ছয়টি জাহাজের মধ্যে পাঁচটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে এবং একটি বের হয়েছে। এসব জাহাজের মধ্যে একটি পানাম্যাক্স ও একটি ইন্টারমিডিয়েট ট্যাংকার ছিল। সূত্র: আল-জাজিরা, আরব নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেটিংয়ে পে স্কেল, শিগগিরই প্রকাশ হবে গেজেট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ভেটিংয়ে পে স্কেল, শিগগিরই প্রকাশ হবে গেজেট

 

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রজ্ঞাপনের খসড়া রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) হয়ে অর্থ মন্ত্রণালয়ে পৌঁছানোর পর বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়ায় রয়েছে।

 

আইনি যাচাই সম্পন্ন হলে এসআরও নম্বরসহ প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, গত ২ সেপ্টেম্বর রেজল্যুশনটি বিজি প্রেসে পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

 

বর্তমানে সেখানে প্রজ্ঞাপনটি যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, পে-স্কেলের গেজেট প্রকাশে সরকারের পক্ষ থেকে অযথা সময়ক্ষেপণের সুযোগ নেই। প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা শেষ হলেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেলের অনুমোদন দেওয়া হয়েছিল।

 

নতুন কাঠামোর বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই এ বিষয়ে আদেশ জারি হতে পারে। তবে ভেটিংসহ কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে।

নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানো হচ্ছে। ২০তম গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

তবে নতুন বেসিকের পুরোটা একবারে কার্যকর হবে না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে বাড়তি বেতন মূল বেতনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের অর্ধেক প্রথম ধাপে, এক-চতুর্থাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি এক-চতুর্থাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বাড়তি অংশের ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে নতুন বেসিক কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বেসিক বেড়ে ২০ হাজার টাকা হবে। তিন ধাপে যথাক্রমে ১৪ হাজার ১২৫ টাকা, ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং ২০ হাজার টাকা হবে মূল বেতন।

প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে বেসিক বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। তিন ধাপে মূল বেতন দাঁড়াবে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং ১ লাখ ৫৬ হাজার টাকা।

নবম গ্রেডেও মূল বেতন দ্বিগুণ হয়ে ২২ হাজার টাকা থেকে ৪৪ হাজার টাকা হবে। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা ও ৪৪ হাজার টাকা।

নতুন পে স্কেলে বাড়তি বেসিক কার্যকর হলেও সব ভাতা একই সময়ে নতুন হারে দেওয়া হবে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোয় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের ব্যয়ও বৃদ্ধি পাবে। বেতন, ভাতা ও পেনশন খাতে নতুন কাঠামো কার্যকর করতে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ের হিসাব করা হয়েছে। এতে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ সুবিধার আওতায় আসবেন।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, একবারে পুরো বেতন কাঠামো কার্যকর করা হলে সরকারের রাজস্ব ও বাজেট ব্যবস্থাপনায় বড় চাপ তৈরি হতো। এ কারণে রাজস্ব আদায়, মূল্যস্ফীতি ও সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বেতন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


সংসদের অধিবেশন শুরু

সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%