ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

শয়তান যেভাবে নামাজে সন্দেহ সৃষ্টি করে


শয়তান যেভাবে নামাজে সন্দেহ সৃষ্টি করে

সালাত হলো মুমিনের চোখের শীতলতা, এটি ইসলামের প্রধান স্তম্ভ এবং জান্নাতের চাবি। নবীজি (সা.) বলেছেন, ‘জান্নাতের চাবি হচ্ছে নামাজ।’ (তিরমিজি, হাদিস : ৪)

এ কারণে নামাজের বরকত বিনষ্টকারী বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকা প্রত্যেক মুসলিমের কর্তব্য। শয়তান মানুষের নামাজের উপকার থেকে বঞ্চিত করতে চায়, আর এর জন্য তার প্রধান হাতিয়ার হলো ওয়াসওয়াসা বা সন্দেহ সৃষ্টি।

অজু নিয়ে সন্দেহ তৈরি : শয়তান এই প্রচেষ্টা শুরু করে পবিত্রতা থেকে। অজুর সময় সে মনে সন্দেহ জাগায় যে বায়ু বের হয়েছে কিংবা পেশাবের ফোঁটা পড়েছে। অনেকের মধ্যে এই ওয়াসওয়াসার (সন্দেহ) মাত্রা অনেক বেশি। তাদের উচিত, এই বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়া। কারণ হাদিস শরিফে এসেছে, ‘আব্বাদ ইবনে তামীম (রহ.)-এর চাচা হতে বর্ণিত : একদা আল্লাহর রাসুল (সা.)-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যেন নামাজের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। তিনি বললেন, সে যেন ফিরে না যায়, যতক্ষণ না শব্দ শোনে বা গন্ধ পায়।’ (বুখারি, হাদিস : ১৩৭)

আরও পড়ুন: আজানের ইতিহাস: কিভাবে ইসলামে প্রবেশ করল এই নিদর্শন?

নামাজের ভেতরে শয়তানের বিভ্রান্তি : অনেক সময় শয়তান নামাজির অন্তরে বিভ্রান্তি সৃষ্টি করে। সে রুকু করেছে কি না, সিজদা কি একটি করেছে নাকি দুটি করেছে—এ রকম দ্বিধায় পড়ে যায়। মহানবী (সা.) তাঁর সাহাবিদের এই সমস্যার সমাধান দিয়েছেন। উসমান ইবনে আবুল আস (রা.) মহানবী (সা.)-এর কাছে এ ব্যাপারে অভিযোগ করলে নবীজি জানান যে এটি ‘খিনযাব’ নামের শয়তান। তার উপস্থিতি অনুভব করলে তখন আউজুবিল্লাহ পড়ে বাম দিকে তিনবার থুথু ফেলবে। (মুসলিম, হাদিস : ৫৬৩১)

রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ : এটি শয়তানের আরেকটি কৌশল। এর প্রতিকার সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নামাজের মধ্যে যদি কারো সন্দেহ হয় যে তিন রাকাত আদায় করা হয়েছে, না চার রাকাত আদায় করা হয়েছে, তবে সে যে কয় রাকাত আদায় করেছে বলে নিশ্চিত হবে (তিন রাকাত), সে কয় রাকাতকে ভিত্তি ধরে অবশিষ্ট করণীয় করবে। এরপর সালাম ফেরানোর পূর্বে দুটি সিজদা করবে। এখন যদি সে পাঁচ রাকাত আদায় করে থাকে, তাহলে এই দুটি সিজদা দ্বারা তার নামাজের জোড়া পূর্ণ হয়ে যাবে। আর যদি তার নামাজ চার রাকাত হয়ে থাকে, তাহলে (এই) সিজদা দুটি শয়তানের মুখে মাটি নিক্ষেপের শামিল হবে। (মুসলিম, হাদিস : ১১৫৯)

তাড়াহুড়া করে সালাত পড়া : এটিও শয়তানের ফাঁদ। নবীজি এমন নামাজকে মোনাফিকের নামাজ বলেছেন, যেখানে মানুষ সূর্যের দিকে তাকিয়ে সময় কাটায়, তারপর দ্রুত কয়েকটি ঠোকর মেরে নামাজ শেষ করে। (মুসলিম, হাদিস : ৬২২)

এই হাদিসটি মূলত ইচ্ছাকৃত আসরের শেষ ওয়াক্তে তাড়াহুড়া করে নামাজ আদায়ের ব্যাপারে। নামাজ যে তাড়াহুড়া করে পড়া উচিত নয়, সেটাও প্রমাণ হয়ে যায়। নামাজে স্থিরতা বজায় রাখার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয় মুমিনরা সফল, যারা তাদের নামাজে বিনয়ী।’ (সুরা : মুমিনুন, আয়াত : ১-২)

আরও পড়ুন: আজ স্পেনে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রয়োজন ছাড়া এদিক-ওদিক তাকানো : এই কাজকে নবীজি (সা.) শয়তানের ছিনতাই বলেছেন। যার মাধ্যমে শয়তান বান্দার নামাজের কিছু অংশ ছিনিয়ে নেয়। (বুখারি, হাদিস : ৭৫১)

অন্যদিকে নিজের ওপর অতিরিক্ত কঠোরতা আরোপ করে বারবার একই হরফ পড়া বা অহেতুক সংশয়ে ভোগানোও শয়তানের কৌশল। এতে মানুষ ইবাদতের আনন্দ হারায়।

সুতরাং প্রতিটি মুমিনের উচিত, শয়তানের কুমন্ত্রণা ও সন্দেহে সাড়া না দিয়ে আল্লাহর জিকিরে মনোযোগ দেওয়া উচিত। মহান আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাওয়া। সন্দেহের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে নির্ভরযোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। কারণ বর্তমানে বহু মানুষ মানসিক রোগে ভোগে, যা তারা জানেও না।

মহান আল্লাহ সবাইকে খুশুখুজুর সহিত ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।

আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি প্রকাশিত, ২৬ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপের ভর্তি আবেদন শুরু ২৬ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ এম


একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপের ভর্তি আবেদন শুরু ২৬ অক্টোবর

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির উদ্দেশ্যে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশিত হয়েছে।

এই আবেদন প্রক্রিয়া আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে এবং ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির জন্য এটি হবে সর্বশেষ তৃতীয় ধাপ।

শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) অনুসরণ করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বাধিক ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ফলাফল ৩০ অক্টোবর ২০২৬ রাত ৮টায় প্রকাশিত হবে। ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিতকরণ না হলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধাপের মাইগ্রেশনের ফল ১ নভেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। চূড়ান্ত ভর্তি ২ থেকে ৩ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

এছাড়া, যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি, অথবা আবেদন করার পর কলেজ সিলেকশন পায়নি কিংবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চিতকরণ কিংবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি, তারা তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে।

যেসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, তাদের নতুন করে অনলাইন আবেদন ফি (২২০ টাকা) দিতে হবে না। তবে পূর্বে নিশ্চিতকৃত শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে চাইলে আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে পূর্বের নিশ্চিতকরণ বাতিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী পরিস্থিতির জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি, ১৮ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি, ১৮ অক্টোবর ২০২৬

আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৪৭ মিনিটে।

আসরের নামাজ শুরু হবে ৩টা ৫৩ মিনিটে।

মাগরিবের নামাজ শুরু হবে ৫টা ৩৩ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৬টা ৪৭ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৪৬ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৫৭ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতা ও সুরক্ষার জন্য দোয়া পাঠের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ এম


অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতা ও সুরক্ষার জন্য দোয়া পাঠের গুরুত্ব

মানবজীবনে সুস্থতা মহান আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। সুস্থ দেহ, শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তির মাধ্যমে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে এবং আল্লাহর ইবাদত-বন্দেগি সঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হয়। অনেক সময় মানুষ এই নিয়ামতের যথার্থ মূল্য উপলব্ধি করতে পারে না। তবে রাসুলুল্লাহ (সা.) প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিজের দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির সুস্থতা কামনা করে একটি বিশেষ দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ! আমার দেহকে সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তিকে সুস্থ ও সুরক্ষিত রাখুন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিকে সুস্থ ও সুরক্ষিত রাখুন। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।

হাদিস : বিশিষ্ট সাহাবি হজরত আবদুর রহমান ইবন আবু বাকরা (রহ.) তাঁর পিতাকে প্রশ্ন করেন, ‘হে আমার পিতা! আমি আপনাকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়তে শুনি। এর কারণ কী?’ জবাবে তাঁর পিতা আবু বাকরা (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে এই দোয়া পাঠ করতে শুনেছেন এবং তিনি তাঁর সুন্নাহ অনুসরণ করতে পছন্দ করেন। (আবু দাউদ, হাদিস: ৫০৯০)

আল্লাহ তাআলা আমাদের দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি সুস্থ রাখুন এবং তাঁর সন্তুষ্টি অর্জনে যথাযথভাবে ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদরপুরে ডেঙ্গু সচেতনতার জন্য লিফলেট ও মশার কয়েল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


সদরপুরে ডেঙ্গু সচেতনতার জন্য লিফলেট ও মশার কয়েল বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ এবং এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলায় সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের নির্দেশে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার, সড়কের মোড় এবং জনসমাগমস্থলে সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়।

উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে তার টিমের সদস্যরা এই কর্মসূচি পরিচালনা করেন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাবুরচর, পিয়াজখালী, ঢেউখালী, সদরপুর সদর ইউনিয়ন, কৃষ্ণপুর, চরচাঁদপুর এবং আমিরাবাদ চৌরাস্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে সাধারণ মানুষের মধ্যে ১ হাজার প্যাকেট মশার কয়েল এবং ২ হাজার ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

বিতরণ করা লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও দীর্ঘ সময় পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ মানুষকে সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র চিকিৎসার ওপর নির্ভর না করে রোগটি ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন এবং আশপাশের পরিত্যক্ত স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করা গেলে মশার বংশবিস্তার কমানো সম্ভব। এ ধরনের সচেতনতা তৈরির লক্ষ্যে সাধারণ মানুষের কাছে সরাসরি প্রতিরোধমূলক বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মসূচির আয়োজকেরা।

কর্মসূচির শেষে উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু বলেন, "ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের নির্দেশনায় আমরা আজ এই কর্মসূচি পালন করেছি। উপজেলায় ঘুরে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেছি। মানুষের হাতে হাতে সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করেছি। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচার চালিয়েছি।"

তিনি আরও বলেন, "ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা চাই, সাধারণ মানুষ ডেঙ্গুর বিষয়ে সচেতন হোক এবং নিজেদের পরিবার ও প্রতিবেশীদের সুরক্ষায় এগিয়ে আসুক। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।"

আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত করার মাধ্যমে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%