ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে এগিয়ে রোনালদো


মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে এগিয়ে রোনালদো

সর্বকালের সেরা ব্যালন ডি’অর নিয়ে আয়োজিত ভোটাভুটিতে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন। ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ভোটের ফলাফলে রোনালদো এগিয়ে রয়েছেন। ফুটবলপ্রেমীদের জন্য এই ভোটে অংশ নিতে ১ ইউরো খরচ করতে হবে। ভোট দেওয়ার সুযোগ থাকবে ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগের সন্ধ্যা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ২৮ অক্টোবর আনুষ্ঠানিক ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে, ফ্রান্স ফুটবল জানিয়েছে, ‘অল-টাইম ব্যালন ডি’অর’ কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়। বরং ফুটবলভক্তদের মতামত প্রকাশের সুযোগ করে দিতেই এই জনভোটের আয়োজন করা হয়েছে। নতুন কোনো ট্রফি চালু করার উদ্দেশ্য নেই; বরং ভক্তরা যেন নিজেদের পছন্দের খেলোয়াড়কে বেছে নিতে এবং নিজেদের মতামত তুলে ধরতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা, ক্ষোভে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


মাদকব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা, ক্ষোভে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় এক দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে।

মানববন্ধনটি সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৯ অক্টোবর সৈয়দপুর পৌর এলাকার কয়াবাঁশবাড়ী ছাদরালেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার সময় শেফালী ও তার স্বামী সোহাগের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ছিল। এর পর ক্ষুব্ধ হয়ে ওই দম্পতি স্থানীয়দের বিরুদ্ধে ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, মামলার প্রতিবাদ জানানোয় তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুর আলম বলেন, "মাদক একটি সামাজিক ব্যাধি। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে কেউ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় নিরীহ এলাকাবাসীকে মামলায় জড়ানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।

১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন মির্জা জানান, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, "এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।"

মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব আমিরাতে আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দেওয়ার আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


আরব আমিরাতে আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দেওয়ার আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রদর্শনীগুলি আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের মাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইডেক্স ও ন্যাভডেক্সে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হবে। এই প্রদর্শনীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, ‘এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি তার সম্মান ও গভীর শ্রদ্ধার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস জব্দ, দুই দোকানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস জব্দ, দুই দোকানকে জরিমানা

বরিশালের গৌরনদী বন্দরে বিএসটিআই কর্তৃক অনুমোদনহীন কসমেটিকস এবং অবৈধ পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানের ফলস্বরূপ, দুটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, জব্দ করা অনুমোদনহীন পণ্যগুলো সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এই অভিযানটি সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গৌরনদী বন্দরের অভি কসমেটিকস ও আবির কসমেটিকসে পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম। এ সময় বিএসটিআই কর্মকর্তা মোঃ মামুন তালুকদার এবং গৌরনদী মডেল থানার এসআই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানের সময় অনুমোদনহীন কসমেটিকস ও অবৈধ পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুটি দোকানকে জরিমানা করার পাশাপাশি জব্দ করা পণ্যগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইব্রাহীম জানিয়েছেন যে, জনস্বার্থ রক্ষা, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমোদনহীন ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫টি ফ্যানসহ চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


জকিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫টি ফ্যানসহ চুরি

সিলেটের জকিগঞ্জে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে ১৫টি সিলিং ফ্যানসহ অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫১ হাজার ৭৫০ টাকা বলে জানা গেছে। এই ঘটনায় বিদ্যালয়ের দরজা ও জানালারও ক্ষতি হয়েছে।

কসকনকপুর ইউনিয়নের ১২১ নম্বর নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিছ আরা বেগম ২২ অক্টোবর তারিখে জকিগঞ্জ থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর বিকেলে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা কক্ষগুলো তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় বিদ্যালয়টি বন্ধ ছিল। পরে ২২ অক্টোবর কয়েকজন স্থানীয় ব্যক্তি বিদ্যালয়ের মাঠে ফ্যানের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। তাঁরা বিদ্যালয়ের দরজা খোলা ও তালা ভাঙা থাকার বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন কক্ষের তালা ভাঙা দেখতে পান। তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে চারটি, প্রাক্‌-প্রাথমিক শ্রেণিকক্ষ থেকে চারটি, প্রথম শ্রেণিকক্ষ থেকে চারটি, দ্বিতীয় শ্রেণিকক্ষ থেকে দুটি এবং তৃতীয় শ্রেণিকক্ষ থেকে একটি সিলিং ফ্যান চুরি হয়েছে। এছাড়া একটি ওজন মাপার যন্ত্র, একটি ঘণ্টা এবং বিভিন্ন শ্রেণিকক্ষের ১৩টি বৈদ্যুতিক বাল্বও চুরি হয়েছে। অফিস কক্ষের কিছু জরুরি কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, চুরির ঘটনা জানার পরপরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যালয়টিতে দপ্তরি কাম প্রহরী না থাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। তবে এলাকার লোকজন তৎপর হলে দ্রুত প্রতিকার পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেরাজ জানান, বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় তদন্ত চলছে। পুলিশের একটি দল কাজ করছে এবং দ্রুত ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%