০৯:৫২ এম
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির উদ্দেশ্যে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশিত হয়েছে।
এই আবেদন প্রক্রিয়া আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে এবং ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে।
শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির জন্য এটি হবে সর্বশেষ তৃতীয় ধাপ।
শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) অনুসরণ করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বাধিক ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।
২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ফলাফল ৩০ অক্টোবর ২০২৬ রাত ৮টায় প্রকাশিত হবে। ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিতকরণ না হলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধাপের মাইগ্রেশনের ফল ১ নভেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। চূড়ান্ত ভর্তি ২ থেকে ৩ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
আরও পড়ুন: জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা চায় এপিইউবি
এছাড়া, যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি, অথবা আবেদন করার পর কলেজ সিলেকশন পায়নি কিংবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চিতকরণ কিংবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি, তারা তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে।
যেসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, তাদের নতুন করে অনলাইন আবেদন ফি (২২০ টাকা) দিতে হবে না। তবে পূর্বে নিশ্চিতকৃত শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে চাইলে আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে পূর্বের নিশ্চিতকরণ বাতিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী পরিস্থিতির জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আরও পড়ুন: পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবির অভিযোগে ৫ জন বহিষ্কার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন