ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকির তথ্য নেই: ডিবি


৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকির তথ্য নেই: ডিবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে ঘিরে কোনো প্রকারের নিরাপত্তা হুমকির তথ্য নেই।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকির তথ্য নেই, যা গোয়েন্দাদের কাছে এসেছে।

শফিকুল ইসলাম আরও বলেন, ‘কাল বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। এখানে যেকোনো অনুষ্ঠান থাকলে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের ৫ আগস্টকে নিয়ে বাড়তি সতর্কতাও রয়েছে এবং আমরা আশা করছি সব কিছু শান্তিপূর্ণ হবে।’

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বয়স ১২০ পেরোলেও কারও মৃত্যুর খবর শুনলেই কোদাল হাতে ছুটে যান ‘তারু মিয়া’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


বয়স ১২০ পেরোলেও কারও মৃত্যুর খবর শুনলেই কোদাল হাতে ছুটে যান ‘তারু মিয়া’

বয়সের ভারে শরীর ন্যুব্জ হয়ে গিয়েছে। কিন্তু ১২০ বছর বয়সেও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের কৃষক তারা মিয়া কারো সাহায্য ছাড়া নিজে নিজে চলাফেরা করেন।

স্থানীয় মানুষের কাছে তিনি ‘তারু মিয়া’ নামেই বেশি পরিচিত। তিনি দীর্ঘ জীবনযাপন করার পর কৃষিকাজের পাশাপাশি মানুষের শেষ ঠিকানা কবর খননকে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।

প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মতে, এই বয়সেও এলাকার কারো মৃত্যুর খবর পেলেই তিনি কবর খুঁড়তে বের হয়ে যান। তিনি আজ থেকে প্রায় ৮০ থেকে ৮৫ বছর ধরে নিঃস্বার্থভাবে মানুষের কবর খনন করে আসছেন।

এতদিনে তিনি সাতবিলা ও ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় এক হাজার মানুষের কবর খুঁড়েছেন। এর জন্য তিনি কারো কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি।

তারু মিয়ার বর্তমানে এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তার স্ত্রী ও আরেক ছেলে তিন বছর আগে মারা গেছেন। তার ছেলে সালাম মিয়া, পুত্রবধূ, মেয়ে ও নাতি-নাতনিরা তার দেখভাল করেন।

কবর খননের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের শেষ ঠিকানা কবর। এই কবরেই একদিন শায়িত হতে হয়। ৩০-৩৫ বছর বয়স থেকে আমি মনোযোগ দিয়ে কবর খোঁড়ার কাজটি করে আসছি। প্রায় ৮০-৮৫ বছর ধরে এ কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘সাতবিলা ও ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় এক হাজার মানুষের কবর খুঁড়েছি ও এর বিনিময়ে কাউর কাছ থেকে কোনো অর্থকড়ি নিইনি। আত্মীয়-স্বজন, নিজ গ্রাম অথবা পাশের গ্রামের কারো মৃত্যুর খবর শুনলেই কবর খুঁড়তে ছুটে যাই। তবে এখন শরীর তেমন সায় দেয় না। কারণ এখন বয়স এসে গেছে।’

ছয়কুড়ি বয়সী এই বৃদ্ধ আরো জানান, ‘বয়স ছোট থেকেই মৃত মানুষের কবর খনন করে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটি একটি মানবিক কাজ। একজন ক্ষুদ্র মানুষ হিসেবে যদি ভালো কাজ করতে পারি তাহলে শান্তি পাই।’

নিজের জীবনযাপন সম্পর্কে তারু মিয়া বলেন, ‘আমি ৭ কানি জমিতে কাজ করে আয়-রোজগার করে সংসার চালাচ্ছি। আমার একমাত্র ছেলে সালামও কৃষিকাজ করে। আমি মনে প্রাণে, মানবিকতা থেকে মানুষের জন্য সারা জীবন কবর খননের কাজ করি। যতদিন বাঁচব, ততদিন মানুষের মঙ্গলের জন্য মানবিক কাজ করে বাঁচতে চাই। কিন্তু এখন আর বিশেষভাবে পারি না।’

প্রতিবেশী মোহাম্মদ মহসিন মিয়া বলেন, ‘তারু চাচা সহজ-সরল মানুষ। তিনি সব সময় হাসিখুশি থাকেন। কবর খনন করা তার মহৎ গুণের একটি। তিনি ছোটবেলা থেকেই কবর খোঁড়া শুরু করেন।’

ছলিমাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘অনেকদিন ধরে দেখছি, তারা চাচা কবর খনন করছেন। কবর খননের বিষয়টি মানবিক এবং প্রশংসনীয়।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘কবর খনন করা একটি মহৎ কাজ। এটি অন্য কেউ করতে পারে না। যারা মানবিক, তারাই নিঃস্বার্থভাবে এই কাজ করে।’

তারু মিয়ার ছেলে সালাম মিয়া (৭০) বলেন, ‘আব্বা নিজের কাজ নিজেই করেন। তিনি বয়স্ক ভাতা নিতে চান না। আমি দেখেছি, যেটুকু আয় করেন, সেটুকুই ব্যয় করেন। অন্যদের ওপর নির্ভর হতে চান না। নিয়ম মেনে চলাফেরা ও খাবার খান। এজন্য ১২০ বছর বয়সেও তার কোনো জটিল অসুখ বিসুখ নেই।’

বয়সের দীর্ঘ পথ পেরিয়েও মানুষের প্রয়োজনে পাশে থাকার এই অভ্যাস তিনি ধরে রেখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কাজ করে যেতে চান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এমপি রফিকুল ইসলাম জামাল

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি মো:রাজিব তালুকদার

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এমপি রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠী-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহত্তর বরিশালের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সাতবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, ১৩তম জাতীয় সংসদের স্পিকার এবং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে এমপি জামালের পুত্রও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বৃহত্তর দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সম্ভাবনা এবং জনকল্যাণমূলক নানা বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে এমপি মো. রফিকুল ইসলাম জামাল বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম অত্যন্ত অমায়িক, আন্তরিক ও প্রজ্ঞাবান একজন ব্যক্তি। একজন সফল, সৎ ও দূরদর্শী নেতার যেসব গুণাবলি থাকা প্রয়োজন, তার সবই তাঁর ব্যক্তিত্বে বিদ্যমান।

তিনি দেশ ও জাতির কল্যাণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: মিরসরাইয়ে সড়ক সংস্কারের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী (চট্টগ্রাম)

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: মিরসরাইয়ে সড়ক সংস্কারের শুভ উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর থেকে হাইতকান্দি, সাহেরখালী, ভোরবাজার–অলি আহম্মেদ–আব্দুর রহমান সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজামসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এতে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরবে এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্র যোগ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে মো. সোহাগ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়িতে আসামির নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এলাকাবাসীও সহায়তা করেন বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে সোহাগের দখলে থাকা ২৮ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%