ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এমপি রফিকুল ইসলাম জামাল


বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এমপি রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠী-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহত্তর বরিশালের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সাতবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, ১৩তম জাতীয় সংসদের স্পিকার এবং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে এমপি জামালের পুত্রও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বৃহত্তর দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সম্ভাবনা এবং জনকল্যাণমূলক নানা বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

সাক্ষাৎ শেষে এমপি মো. রফিকুল ইসলাম জামাল বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম অত্যন্ত অমায়িক, আন্তরিক ও প্রজ্ঞাবান একজন ব্যক্তি। একজন সফল, সৎ ও দূরদর্শী নেতার যেসব গুণাবলি থাকা প্রয়োজন, তার সবই তাঁর ব্যক্তিত্বে বিদ্যমান।

তিনি দেশ ও জাতির কল্যাণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: মিরসরাইয়ে সড়ক সংস্কারের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী (চট্টগ্রাম)

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: মিরসরাইয়ে সড়ক সংস্কারের শুভ উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর থেকে হাইতকান্দি, সাহেরখালী, ভোরবাজার–অলি আহম্মেদ–আব্দুর রহমান সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজামসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এতে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরবে এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্র যোগ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে মো. সোহাগ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়িতে আসামির নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এলাকাবাসীও সহায়তা করেন বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে সোহাগের দখলে থাকা ২৮ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবির পর এবার উত্তপ্ত ঢাকা কলেজ ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


জবির পর এবার উত্তপ্ত ঢাকা কলেজ ক্যাম্পাস

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার পর বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং মহড়া দেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কলেজ শাখা শিবিরের অফিস সম্পাদক আবদুল মালেকের নেতৃত্বে ৫ থেকে ৬ জন সদস্য গ্যালারি সাজানোর কাজ করছিলেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশাররফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে অতর্কিতে মালেকসহ অন্যান্যদের ওপর হামলা চালান।’

শিবির নেতার দাবি, আবদুল মালেকের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী বলেন, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিপুলসংখ্যক বহিরাগত কর্মী জড়ো হন। এ সময় তারা সাধারণ ছাত্রদল কর্মীদের উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করেন এবং এক ছাত্রদল কর্মীকে মারধর করেন। তিনি আরও জানান, বহিরাগতদের হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন। এতে শিবিরের কর্মীরা পুনরায় চড়াও হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


বার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন
 
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রামে দীর্ঘদিনের কবরস্থানের সংকট নিরসনে এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনি বসুয়া গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী জানান, নিজস্ব কবরস্থান না থাকায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য রাজশাহী শহরসহ বিভিন্ন এলাকার কবরস্থানে যেতে হচ্ছে। এতে শোকাহত পরিবারগুলোকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের বক্তব্য শুনে আরডিএ চেয়ারম্যান কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%