ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা


জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে মো. সোহাগ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়িতে আসামির নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এলাকাবাসীও সহায়তা করেন বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে সোহাগের দখলে থাকা ২৮ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবির পর এবার উত্তপ্ত ঢাকা কলেজ ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


জবির পর এবার উত্তপ্ত ঢাকা কলেজ ক্যাম্পাস

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার পর বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং মহড়া দেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কলেজ শাখা শিবিরের অফিস সম্পাদক আবদুল মালেকের নেতৃত্বে ৫ থেকে ৬ জন সদস্য গ্যালারি সাজানোর কাজ করছিলেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশাররফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে অতর্কিতে মালেকসহ অন্যান্যদের ওপর হামলা চালান।’

শিবির নেতার দাবি, আবদুল মালেকের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী বলেন, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিপুলসংখ্যক বহিরাগত কর্মী জড়ো হন। এ সময় তারা সাধারণ ছাত্রদল কর্মীদের উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করেন এবং এক ছাত্রদল কর্মীকে মারধর করেন। তিনি আরও জানান, বহিরাগতদের হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন। এতে শিবিরের কর্মীরা পুনরায় চড়াও হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


বার বসুয়ায় কবরস্থানের সংকট নিরসনে আরডিএ চেয়ারম্যানের পরিদর্শন
 
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রামে দীর্ঘদিনের কবরস্থানের সংকট নিরসনে এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনি বসুয়া গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী জানান, নিজস্ব কবরস্থান না থাকায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য রাজশাহী শহরসহ বিভিন্ন এলাকার কবরস্থানে যেতে হচ্ছে। এতে শোকাহত পরিবারগুলোকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের বক্তব্য শুনে আরডিএ চেয়ারম্যান কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় সাবেক চেয়ারম্যান হুমায়উন কবিরের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ভাণ্ডারিয়ায় সাবেক চেয়ারম্যান হুমায়উন কবিরের ইন্তেকাল

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হুমায়উন কবির হাওলাদার (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যু ঘটেছে মঙ্গলবার সকালে ৭ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি (জেপি)-এর চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর (সুমন) এমপি।

ইকড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাচ্চু হাওলাদার জানান, বুধবার সকালে ১০টায় মরহুমের নিজ বাড়ি ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানে উদ্যোগ নিচ্ছে সরকার: ইউজিসি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানে উদ্যোগ নিচ্ছে সরকার: ইউজিসি সদস্য

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানিয়েছেন।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সেইসাথে তাদের তথ্যপ্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে অধিকতর সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আরও জানান, মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখিতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসির উদ্যোগের মাধ্যমে শিগগিরই মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষার্থী ও শিক্ষা বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় উন্নয়নের বাস্তবভিত্তিক রোডম্যাপ প্রণয়ন করা হবে। ওই কর্মশালায় নারী শিক্ষার্থী ও নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি বিশেষ জোর দেন।

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি ও সামাজিক কাঠামোর পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছে। জাতীয় উন্নয়নের এই অভিযাত্রায় মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিলস, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এসব দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জুলাই-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীরা দক্ষ, সৃজনশীল, প্রযুক্তিনির্ভর ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতিকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা জোগায়। মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক জ্ঞান, তথ্যপ্রযুক্তি দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় সমৃদ্ধ করে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহিনুল ইসলাম এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%