প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হুমায়উন কবির হাওলাদার (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যু ঘটেছে মঙ্গলবার সকালে ৭ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি (জেপি)-এর চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর (সুমন) এমপি।
ইকড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাচ্চু হাওলাদার জানান, বুধবার সকালে ১০টায় মরহুমের নিজ বাড়ি ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন