ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী


৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, স্বাধীনতাপ্রিয় এবং গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট এক ঐতিহাসিক বিজয়ের দিন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বীর ছাত্র-জনতা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং ‘রাহুমুক্ত’ হয় বাংলাদেশ। এই রক্তস্নাত দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে।

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের পতন এবং দেশে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ নানা রাজনৈতিক দল এবং ভিন্নমতের মানুষেরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অসংখ্য মানুষ গুম, খুন, অপহরণ, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এ আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে থাকতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

তিনি উল্লেখ করেন, গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ গড়ে তোলা হয়েছিল। সেখানে দীর্ঘ সময় ধরে অসংখ্য মানুষকে অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। অনেককে চিরতরে গুম করে ফেলেছে। বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমসহ অনেক নেতাকর্মীর আজও কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। সংবিধান উপেক্ষা করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। একই সঙ্গে ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারকে স্বাভাবিক ঘটনা হিসেবে পরিণত করা হয়েছিল এবং দেশে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে সবকিছুর শেষে তা টেকেনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্ত শ্রেণী-পেশার মানুষ—বীর ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাচালক, মুটে-মজুর, পোশাকশ্রমিক, হোটেল-রেস্তোরাঁকর্মী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গৃহবধূ, নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিলেন।

তিনি বলেন, অভ্যুত্থান দমনে মরিয়া ফ্যাসিস্ট সরকার রাজপথে গণতন্ত্রকামী জনগণের উপর গুলি চালিয়ে পাখির মতো মানুষ হত্যা করেছে। এমনকি জনগণের ওপর হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছে। স্বৈরাচারের বেপরোয়া গুলি থেকে মায়ের কোলে থাকা শিশুও রেহাই পায়নি।

আরও পড়ুন: ক্যাবের সিলিন্ডার গ্যাসের দাম না বাড়ানোর দাবি, বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারের বন্দুকের সামনে রংপুরের শহীদ আবু সাঈদ, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এবং ঢাকার শহীদ মুগ্ধসহ অসংখ্য সাহসী সন্তান গণতন্ত্রবিষয়ক মানুষের প্রেরণায় পরিণত হয়েছিলেন। শুধু জুলাই-আগস্টের অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। শত শত মানুষ হাত-পা ও শরীরের অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন।

তিনি বলেন, হাজারো প্রাণের আত্মত্যাগ এবারে বৃথা যায়নি। গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত আন্দোলনের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্টরা গণভবন ছেড়ে পালিয়েছে। জাতীয় সংসদ ছেড়ে কথিত সংসদ সদস্যরা পালিয়েছে। আদালত ছেড়ে প্রধান বিচারপতি এবং মন্ত্রিসভা ছেড়ে মন্ত্রীরাও পালিয়েছে। ফ্যাসিবাদের দোসররা আত্মগোপনে চলে গেছে।

তার ভাষায়, ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, তা শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক ইতিহাসেও এক নজিরবিহীন ঘটনা। বাণীতে প্রধানমন্ত্রী কেন বলেন, ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা অর্জন ও রক্ষা, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি বাঁকে লাখো মানুষ আত্মত্যাগ করেছেন।

তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সকল শহীদদের স্মরণ করেন এবং বলেন, দেশ ও জনগণের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য শহীদরা নিজেদের প্রাণ উৎসর্গ করে জাতিকে ঋণী করে গেছেন। প্রতিটি শহীদ পরিবারের কাছেও বাংলাদেশ ঋণী। এখন শহীদদের প্রতি সেই ঋণ পরিশোধের পালা।

আরও পড়ুন: নৌবাহিনীর সদস্যরা প্রথমবার সমুদ্রে সফলভাবে ফ্রি-ফল জাম্প সম্পন্ন

তিনি বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই শহীদদের প্রতি ঋণ পরিশোধের আন্তরিক প্রচেষ্টা বাস্তবায়িত হতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা যে কোনো মূল্যে রক্ষা করা সবার দায়িত্ব। গণতন্ত্রে ভিন্নমত থাকবে, তবে সেই ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি ও গোষ্ঠীকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া হবে না এবং দেশকে কখনোই তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। এসব মৌলিক প্রশ্নে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ যেমন কখনো ভোলেনি, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না।

আরও পড়ুন: কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানি উৎপাদনের ৪ প্রতিষ্ঠান সিলগালা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ এম


যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার পরিণতি হিসেবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যে তেলের ঘাটতি সৃষ্টি হয়েছে। দেশটির জ্বালানি বিভাগের সর্বশেষ তথ্য মতে, চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ১৯৮৩ সালের পরে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

একসপ্তাহের মধ্যে মজুদের পরিমাণ ২.৮ মিলিয়ন ব্যারেল কমে ৩০৪.৮ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। এক সময় যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়ামের জরুরি মজুদ ৭০০ মিলিয়ন ব্যারেলের বেশি ছিল, কিন্তু এখন তা অর্ধেকেরও নিচে চলে এসেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধবাজ নীতি চালিয়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর কারণে যুক্তরাষ্ট্রকে এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। ৪৩ বছরের মধ্যে কৌশলগত মজুদ সবচেয়ে নিচে নেমে যাওয়ার ফলে দেশটিতে তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

এভাবে চলতে থাকলে, ট্রেডস্টেশনের গ্লোবাল হেড অব মার্কেট স্ট্র্যাটেজি ডেভিড রাসেল মার্কেট ওয়াচকে পাঠানো এক ই-মেইলে বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত জরুরি পেট্রোলিয়ামের মজুদ কমে যাওয়া মানে হলো, হঠাৎ করে সরবরাহ ঘাটতি বা ভবিষ্যতে সংকট সামাল দেওয়ার জন্য যে অতিরিক্ত সক্ষমতা ছিল, তা এখন আর অবশিষ্ট নেই। বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বর্তমানে যেভাবে তীব্র অনিশ্চয়তা বিরাজ করছে, এটি সত্যিই উদ্বেগজনক।

অন্যদিকে, মজুদ কমবার এই নেতিবাচক চাপটা সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মার্কিন ভোক্তাদের ওপর। পেট্রল পাম্পে গিয়ে তাদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে। প্রতি দিন পেট্রলের দাম পর্যবেক্ষণের কাজ করা আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতি গ্যালন (৩.৭৮ লিটার) পেট্রলের গড় মূল্য ৪.০৯ ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ এম


১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, গত ১৮ বছরে মানবসম্পদ তৈরি না করে ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রতিষ্ঠানে বিল্ডিং বানিয়ে ব্যবসা-বাণিজ্য করছে এবং লুটপাত করছে। কিন্তু এ বড় বড় সেবা প্রতিষ্ঠান চালাতে যে জনবল লাগবে, সেই জনবলই তারা তৈরি করেনি। মেডিকেল কলেজ থেকে যে ছাত্র-ছাত্রী বের হয়েছে, তাদের পাবলিক সার্ভিস পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে চিন্তা-ভাবনা করেনি।

তিনি বলেন, এটা তো প্রকট সমস্যা। কারণ গত ১৮ বছর জায়গামতো ডাক্তার নিয়োগ বলেন, কোনো কিছুই ঠিকমতো হয়নি। প্রতিটি উপজেলায় আমাদের ডাক্তারের অভাব ও জনবলের অভাব আছে। এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তারা চেষ্টা করছেন এটি ওভারকাম করার।

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, এই গ্যাপ পূরণের জন্য আমাদের একটু সময় দিন। ইনশাল্লাহ, আমি যেটা আলোচনা করে জানি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। শিগগিরই ২-১ মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা হচ্ছে। তখন ইনশাল্লাহ আমাদের সদর হাসপাতালে ডাক্তার সমস্যা কিছুটা দূর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ এম


সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ করেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তিনি দাবি করেছেন, পুনর্নির্বাচনে সমর্থন না দেওয়া হলে ‘ব্ল্যাকমেইল’-এর মাধ্যমে জর্ডান ফুটবল ফেডারেশনের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা আটকে রাখার ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে প্রিন্স আলী উল্লেখ করেছেন যে, ২০২৫ সালের আরব কাপে রানার্সআপ হওয়ার পরেও জর্ডানের খেলোয়াড়রা এখন পর্যন্ত তাদের প্রাপ্য অর্থ পাননি। এ ছাড়াও, বিশ্বকাপ চলাকালীন সময়ে জর্ডানের সমর্থকদের ভিসা এবং অন্যান্য বিষয়ে ফিফার সহযোগিতা পাওয়া যায়নি।

এদিকে, ইনফান্তিনোর নেতৃত্ব চাপের মুখে পড়েছে। ফিফার ব্যর্থ ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সংস্থার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম এবং প্রধান গ্লোবাল ডেভেলপমেন্ট কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার সমালোচনা করেছেন। গ্রাফস্ট্রোম অভ্যন্তরীণ এক ই-মেইলে পুরো ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন। অন্যদিকে, ওয়েঙ্গার জানিয়েছেন, পরিকল্পনাটি বাতিলের সিদ্ধান্ত অবশ্যই ‘প্রয়োজনীয়’ ছিল।

ইংল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড এবং সার্বিয়ার পরবর্তীতে গ্রিসও ইনফান্তিনোর পুনর্নিরাচনে সমর্থন প্রত্যাহার করেছে বলে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরও বেশ কয়েকটি ইউরোপীয় ও কনকাকাফভুক্ত দেশও একই পথে হাঁটার কথা ভাবছে।

ফিফার সঙ্গে যোগাযোগ করা হলে প্রিন্স আলী অভিযোগের বিষয়ে মন্তব্য জানাতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা প্রদর্শন করেন। এর পর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন। তাই আমি বলতে চাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে যেমন সারাদেশে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করছে, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি গণতান্ত্রিক, দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে, এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব।

তিনি আরো বলেন, আমরা মনে করি, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে সবার ভূমিকা ও অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%