০৯:০৩ এম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা প্রদর্শন করেন। এর পর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন। তাই আমি বলতে চাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে যেমন সারাদেশে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করছে, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি গণতান্ত্রিক, দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে, এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব।
তিনি আরো বলেন, আমরা মনে করি, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে সবার ভূমিকা ও অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন