০৮:৩০ এম
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে।
কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে।
এই তথ্য সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
গত ২৩ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। তবে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতির ভিত্তিতে এই হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯১ বিলিয়ন ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন