ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সবিহীন দুই আইসক্রিম কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা


ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সবিহীন দুই আইসক্রিম কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

 

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ‘মুন্নী আইসক্রিম ফ্যাক্টরি’ ও ‘বৈশাখী আইসক্রিম ফ্যাক্টরি’কে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, কারখানা দুটিতে প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, ফুড গ্রেড নয় এমন রং ও ফ্লেভার ব্যবহার এবং খোলা অবস্থায় আইসক্রিম সংরক্ষণের মতো অনিয়ম পাওয়া যায়।
এ ছাড়া উৎপাদিত আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মুন্নী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা এবং বৈশাখী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় সংরক্ষিত আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
পাশাপাশি প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত কারখানা দুটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে শহীদ দারোগালী পৌর পার্কে বেলা ২টা বাজলেই খাবারের অপেক্ষায় অসহায় মানুষ,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনজেন চুক্তি স্থগিতের জেরে ইতালিকে পাল্টা সতর্কবার্তা স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ এম


সেনজেন চুক্তি স্থগিতের জেরে ইতালিকে পাল্টা সতর্কবার্তা স্পেনের

স্পেন এবং ইতালির মধ্যে সাম্প্রতিক অভিবাসী সংকটকে কেন্দ্র করে একটি কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকার ভূখণ্ড সেউটায় হাজার হাজার অভিবাসীর নজিরবিহীন ও মর্মান্তিক অনুপ্রবেশের পর ইতালি এবং স্পেনের মধ্যে এই বিরোধের সূচনা ঘটে।

এই ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার গত ৩১ জুলাই সীমান্ত সুরক্ষার কঠোর অবস্থান নিয়ে এক মাসের জন্য স্পেনের সঙ্গে সেনজেন চুক্তির অধীনে মুক্ত চলাচল স্থগিত ঘোষণা করে। ইতালির এই পদক্ষেপের ফলে সামুদ্রিক ও আকাশপথের প্রবেশদ্বার বন্ধ করার পাশাপাশি স্থল সীমান্তের নিয়ন্ত্রণও জোরদার করা হয়।

স্পেন সরকারের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে যে ইতালির এই পদক্ষেপটি 'অন্যায্য, ইইউর স্বার্থের পরিপন্থী এবং স্প্যানিশ জনগণের প্রতি বৈষম্যমূলক।' স্পেন অবিলম্বে ইতালীয় সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে এবং স্প্যানিশ নাগরিকদের অন্যান্য ইউরোপীয় নাগরিকদের মতো দেখার জন্য বলেছে।

এছাড়া আগামী রোববারের (৯ আগস্ট) মধ্যে ইতালি তাদের সীমান্ত চেক তুলে না নিলে স্প্যানিশ নাগরিকদের স্বার্থ ও মর্যাদা রক্ষার্থে আনুপাতিক পাল্টা ব্যবস্থা বা কাউন্টারমেসার্স গ্রহণের হুমকি দিয়েছে মাদ্রিদ। তবে সম্ভাব্য এই প্রতিশোধমূলক ব্যবস্থাগুলো কী হতে পারে, সে সম্পর্কে স্পেন সুনির্দিষ্ট কিছু জানায়নি।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তা রক্ষার্থে এবং সম্ভাব্য নেতিবাচক প্রভাব এড়ানোর জন্য একটি 'অসাধারণ ব্যবস্থা' হিসেবে অভিহিত করেছেন। এর আগে সেউটা ঘটনার পর তিনি অন্যান্য ইইউ নেতাদের সাথে মিলিয়ে ভিসা-মুক্ত সেনজেন অঞ্চল থেকে স্পেনকে সাময়িক স্থগিত করার দাবিও করেছেন, যদিও আইনগতভাবে এ ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

স্পেন সরকারের মতে, অভ্যন্তরীণ নির্বাচনী স্বার্থ হাসিলের জন্য এই ধরনের দূরত্ব এবং নিষ্ফল দ্বন্দ্ব তৈরি করা উচিত নয়। তারা আশা প্রকাশ করেছে যে ইউরোপীয় ভাবাবেগ, সাধারণ জ্ঞান এবং সদিচ্ছার জয় হবে।

উল্লেখ্য, স্পেনের সরকারি হিসাব অনুযায়ী সেউটায় পৌঁছানো ৭২ হাজার অভিবাসীর মধ্যে ৭০ হাজার মানুষ মরক্কোতে ফিরে গেছেন এবং এই ঘটনায় ৮০ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। অন্যদিকে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সীমান্তে ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০ জনেরই মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

এছাড়া সেউটায় থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে শত শত অপ্রাপ্তবয়স্ক শিশুও রয়েছে, যারা বর্তমানে খাদ্য, পানি, আশ্রয় ও স্যানিটেশনের তীব্র সংকটসহ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেউটা সীমান্তে গণঅভিবাসনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ এম


সেউটা সীমান্তে গণঅভিবাসনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

মরক্কোর জাতীয় মানবাধিকার পরিষদ (সিএনডিএইচ) জানিয়েছে, স্পেন নিয়ন্ত্রিত সেউটা ছিটমহলে গত সপ্তাহের ব্যাপক অনুপ্রবেশের চেষ্টার পটভূমিতে মরক্কোর অংশে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে।

শুক্রবার (৭ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানায় সংস্থাটি। স্পেনের সরকারি তথ্য অনুযায়ী, ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় মোট ৮০ জনের মত্যু হয়েছে বলেও জানিয়েছে পরিষদ।

এর আগে মরক্কোর অংশে নিহতের সংখ্যা ১১ জন বলে জানানো হয়েছিল, কিন্তু নতুন তথ্য অনুযায়ী, সেই সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে।

সিএনডিএএইচ সেউটায় অনিয়মিত অভিবাসীদের পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করে বলেছে, অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সেখানকার কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।

সংস্থাটির দাবি, সেউতার কর্তৃপক্ষ রেস্তোরাঁ, ক্যাফে ও বড় দোকান বন্ধের নির্দেশ দিয়েছিল, ফলে অভিবাসীরা খাবার ও পানির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

এ ছাড়া, সিএনডিএইচ সেউটার ভেতরে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী ঘটনার নথিভুক্ত করার কথা জানায়। তাদের অভিযোগ, অভিবাসীদের জন্য প্রদানকৃত সুরক্ষা ও মানবিক সহায়তা ছিল অপর্যাপ্ত।

পরিষদের তথ্য অনুযায়ী, ঘটনায় মোট ১৩৬ জন বেসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে বেশির ভাগের হাড় ভেঙে যায় অথবা সিটি স্ক্যানের প্রয়োজন হয়।

এদিকে, মরক্কোর নিরাপত্তা বাহিনীর ৮৭ সদস্যকে চিকিৎসা পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদানের খবরও দিয়েছে পরিষদ। কিন্তু স্পেনের নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য আহত হয়েছেন, সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক।

স্পেন নিয়ন্ত্রিত মেলিলা ছিটমহলের কাছে উত্তরাঞ্চলীয় শহর বেনি আনসারে একটি পৃথক ঘটনায় ২৩ জনকে নাদোর আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দুজন বিদেশি নাগরিক। একই ঘটনায় ১১ অপ্রাপ্তবয়স্ককে বিচারিক তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

এ ছাড়া, ফনিদেক ও বেনি আনসার সীমান্ত এলাকায় ৬১টি ব্যক্তিগত গাড়ি, ১৫টি মোটরসাইকেল এবং মরক্কোর নিরাপত্তা বাহিনীর ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পরিষদ।

২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত সেউটার সীমান্ত বেড়ার কাছে কয়েক হাজার মরক্কোর নাগরিক জড়ো হন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি ছিল ছিটমহলটিতে প্রবেশের সবচেয়ে বড় অনিয়মিত অভিবাসন প্রচেষ্টা। পরে অধিকাংশ অভিবাসী মরক্কোর ফনিদেক শহরে ফিরে যান।

সোমবার সেউটা কর্তৃপক্ষ জানায়, গণঅনুপ্রবেশের পর ৬৯ হাজারের বেশি মানুষ মরক্কোতে ফিরে গেলেও, ছিটমহলটির ভেতরে এখনো ৩ হাজার থেকে ৫ হাজার অভিবাসী অবস্থান করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ এম


আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬

সালাত বা নামাজ হল ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য নামাজ পড়া ফরজ। কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে প্রথমে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্ত অনুযায়ী ফরজ নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ। তাই এটি জরুরি যে, নামাজের সময়সূচি জানা থাকুক।

আজকের নামাজের সময়সূচি:

নামাজ ওয়াক্ত শুরু:

ফজর: ০৪:১১ মিনিট

জুমা: ১২:০৮ মিনিট

আসর: ০৪:৪১ মিনিট

মাগরিব: ০৬:৪১ মিনিট

এশা: ০৮:০২ মিনিট

নামাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে না, বরং আত্মাকেও পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনযাত্রার ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলা, পালটা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪২ এম


রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলা, পালটা হামলায় নিহত ৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটা-পালটি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি লজিস্টিকস কেন্দ্রে হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (৭ আগস্ট) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন, কামান ও আকাশ থেকে নিক্ষেপ করা বোমার হামলায় দুইজন নিহত এবং ছয়জন আহত হওয়ার খবর রয়েছে।

অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, পাঁচটি জেলায় হামলা হয়েছে এবং মাত্র একদিন আগেই একই অঞ্চলে রুশ হামলায় আরও পাঁচজন নিহত হয়েছিলেন। তিনি দাবি করেন, শুক্রবার অঞ্চলটিতে অন্তত ৫০টি হামলা চালায় রুশ বাহিনী।

দক্ষিণাঞ্চলের খেরসনে একটি রুশ ‘মলনিয়া’ ড্রোন সড়কে চলন্ত একটি গাড়িতে আঘাত হানলে ৭৭ বছর বয়সি এক নারী নিহত হন। এ ছাড়া পৃথক হামলায় বাসযাত্রীসহ আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

খারকিভে ক্লাস্টার গোলাবারুদের হামলায় দুইজন নিহত হওয়ার খবর আছে। অঞ্চলটির গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে অন্তত ২১টি বসতিতে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৮ জন আহত হন। অন্যদিকে দোনেৎস্ক অঞ্চলে গোলাবর্ষণে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে।

এদিকে, রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলে দুইজন নিহত হওয়ার তথ্য দিয়েছেন রুশপন্থি প্রশাসন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্রথমবারের মতো সরকারি সফরে সার্বিয়া পৌঁছান। তিনি জানান, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সার্বিয়ার সঙ্গে এই বৈঠক মস্কোর অসন্তোষের কারণ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, ইউক্রেন রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের ইয়েকাতেরিনবার্গের একটি লজিস্টিকস কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। হামলার আগে কেন্দ্রটি খালি করে নেওয়া হলেও পরে সেখানে বড় ধরনের আগুন লাগে। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সহায়তা করছে—এমন অভিযোগ এনে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ওয়াইল্ডবেরিজের একাধিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন। যদিও রাশিয়া ও প্রতিষ্ঠানটি এ অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেনের দাবি, গত ৪০ দিনের ধারাবাহিক অভিযানে তারা রাশিয়ার ১৪টি তেল শোধনাগার, একাধিক তেল ডিপো ও লোডিং টার্মিনাল, ১৪টি সামরিক বিমান এবং চারটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফটোগাজ জানিয়েছে, শুক্রবার ভোরে ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের সাতটি তেল ও গ্যাস উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে গুরুত্বপূর্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান সেরহি ফেদোরেইঞ্চকো অভিযোগ করেন, শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে অকার্যকর করে তুলতেই রাশিয়া পরিকল্পিতভাবে এসব হামলা চালাচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দাবি করেছে, কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত দুটি কার্গো জাহাজ এবং পিভদেননি বন্দরের জ্বালানি সংরক্ষণাগারে সফল হামলা চালানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%