প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ‘মুন্নী আইসক্রিম ফ্যাক্টরি’ ও ‘বৈশাখী আইসক্রিম ফ্যাক্টরি’কে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, কারখানা দুটিতে প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, ফুড গ্রেড নয় এমন রং ও ফ্লেভার ব্যবহার এবং খোলা অবস্থায় আইসক্রিম সংরক্ষণের মতো অনিয়ম পাওয়া যায়।
এ ছাড়া উৎপাদিত আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মুন্নী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা এবং বৈশাখী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় সংরক্ষিত আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
পাশাপাশি প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত কারখানা দুটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন