শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
১১:৫১ পি.এম
দুর্গাপূজার মণ্ডপে দেওয়া বক্তব্যের জন্য সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি ধর্মীয় বিতর্ক সৃষ্টি করা বক্তব্যের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন।
নিজান তার বিবৃতিতে উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে।
তিনি আরও বলেন, যে অংশটি ধর্মীয়ভাবে বিতর্কের সৃষ্টি করেছে, তার জন্য তিনি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছেন এবং সবার কাছে দুঃখ প্রকাশ করছেন।
ফেসবুক পোস্টে হুইপ নিজান জানান, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহর কাছে তার ঈমান আরো সুদৃঢ় করার এবং সকলকে কল্যাণের কাজে নিয়োজিত রাখার দোয়া করছেন। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।
এর আগে গত সপ্তাহে রামগতি উপজেলার একটি পূজামণ্ডপে শাড়ি বিতরণ করতে গিয়ে বক্তব্য দেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি তখন বলেন, ‘আমি ভগবানের কাছে প্রার্থনা করব, কেউ আমার পাশে থাকুক বা না থাকুক, ভগবান যেন আমাকে শক্তি দেন, সমর্থন দেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।’
এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে মুসলমানদের জন্য শাড়ি দেওয়া হলে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় কেন দেওয়া হবে না? এ কারণে প্রধানমন্ত্রী তাদের জন্যও শাড়ি পাঠিয়েছেন। তার এই বক্তব্যের ফলে সামাজিক ও ধর্মীয় অঙ্গনে সমালোচনা সৃষ্টি হয়।
এই বিষয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মদিনা থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে হুইপ নিজান বলেন, ‘একজন মানুষ হিসেবে আমার বক্তব্যে ভুল হতে পারে। তাছাড়া আমি তো মুসলমান। সে হিসেবে আমার বক্তব্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে এর জন্য আমি সবার আগে আমার আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তায়ালা যেন আমাকে ক্ষমা করে দেন।’
নিজান আরও বলেন, পবিত্র ওমরাহ পালনের জন্য বর্তমানে তিনি মদিনায় আছেন। বাংলাদেশের সবার জন্য তিনি দোয়া করবেন। একই সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে (আল-খলিল) ইসরাইলি সেনাদের ওপর গুলি করে হত্যার ঘটনায় গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর একটি জোট প্রশংসা জানিয়েছে। শুক্রবারের ওই প্রতিশোধমূলক ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত ও তিনজন আহত হন। এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিব শাসনব্যবস্থার অবিরাম নিষ্ঠুরতার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে।
পপুলার রেসিট্যান্স কমিটি (পিআরসি) শুক্রবার এক বিবৃতিতে এ অভিযানের প্রশংসা করে। বিবৃতিতে বলা হয়েছে, এটি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি কর্তৃপক্ষ, ইসরাইলি সামরিক বাহিনী এবং চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত নৃশংস অপরাধের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছে।
সংগঠনটি আরও উল্লেখ করেছে, ইসরাইলের ধারাবাহিক অপরাধ দখলদার শক্তির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না কিংবা ফিলিস্তিনি জনগণের মনোবল ভাঙতে সক্ষম হবে না। তাদের মতে, এ গুলির ঘটনায় ইসরাইলের নিরাপত্তা, সামরিক ও গোয়েন্দা ব্যবস্থাও বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনাকে ‘বীরত্বপূর্ণ’ বলে অভিহিত করেছে। তবে হামলা চালানোর দায় স্বীকার করেনি সংগঠনটি।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও এ অভিযানের প্রশংসা করেছে। তাদের ভাষ্য, হত্যা, গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও পবিত্র স্থানগুলোতে হামলাসহ ইসরাইলের চলমান অপরাধের বিরুদ্ধে এটি ‘স্বাভাবিক ও বৈধ প্রতিক্রিয়া’ হিসেবে বিবেচিত।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই সেনার নাম ২৩ বছর বয়সী স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইউভাল শাই সভিলেম। রয়টম্যান একটি সেনাদলের কমান্ডার ছিলেন বলে জানা গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ফিলিস্তিনি ৩৫ নম্বর সড়কে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে একটি বড় ধরনের হামলা পরিকল্পনা করছিল। তবে তারা বুঝতে পেরেছিল যে তারা হাইওয়েতে পৌঁছাতে পারবে না, তাই তারা পরিবর্তে অস্থায়ী চেকপয়েন্টে গুলি চালানোর সিদ্ধান্ত নেয়।
ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে একটি গাড়িতে করে ওই দুই ফিলিস্তিনি হেবরন শহরের বাইরে সেনাদের স্থাপন করা অস্থায়ী চৌকির কাছে পৌঁছান। এরপর পাশের একটি সড়কে গাড়ি থেকে নেমে তাঁরা একটি অ্যাসল্ট রাইফেল ও একটি পিস্তল নিয়ে গুলি চালান। এ সময় আশপাশের ভবনগুলো আড়াল হিসেবে ব্যবহার করেন বলে দাবি ইসরাইলি বাহিনীর।
ঘটনার ভিডিও ফুটেজে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের দীর্ঘ সময় ধরে বন্দুকযুদ্ধের দৃশ্য দেখা গেছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এই সংঘর্ষ ২০ মিনিটেরও বেশি সময় ধরে চলে।
সূত্র: প্রেস টিভি
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুক্রবার দুপুরে এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা।
তাদের আশঙ্কা, বালু উত্তোলন অব্যাহত থাকলে ভেঙে যেতে পারে বেড়িবাঁধ। এতে আকিলপুর ছালাদার জামে মসজিদসহ আশপাশের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এ সময় অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় এক চঞ্চল্যকর রহস্যে পুলিশিংয়ের বৃত্ত ভেঙে জনবান্ধব ও মানবিক পুলিশিং সেবার এক অনন্য নজির স্থাপন করেছেন বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হান। থানায় যোগদানের পর থেকে তার সততা ও কঠোর অপরাধ দমন নীতির কারণে পুরো উপজেলায় ছয়টি ইউনিয়নে সকল প্রকার মাদক, সন্ত্রাসী ও সাধারণ অপরাধের চিত্র সম্পূর্ণ বদলে গেছে কাঠালিয়া উপজেলা।
ওসি আবু নাছের রায়হান দায়িত্ব গ্রহণের পর থেকেই কাঠালিয়া থানায় মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই সরাসরি আইনি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে তিনি নিজের কক্ষে একটি ‘উন্মুক্ত দুয়ার’ (Open-door policy) নীতি বজায় রেখেছেন। যেকোনো সাধারণ নাগরিক এখন কোনো মাধ্যম ছাড়াই সরাসরি ওসির কাছে এসে নির্ভয়ে অভিযোগ জানাতে পারছেন এবং তাৎক্ষণিক আইনি প্রতিকার পাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি বিশ্বাস ও আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
ওসির এই কঠোর অবস্থানের কারণে কাঠালিয়া থানায় যোগদানের পর থেকে সেবাপ্রত্যাশীদের আর কোনো দালালের দ্বারস্থ হতে হচ্ছে না। অতীতে যেখানে সাধারণ মানুষকে সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করতে এসে নানা ভোগান্তির শিকার হতে হতো, বর্তমানে ওসির সরাসরি হস্তক্ষেপে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা মধ্যস্থতা ছাড়াই সাধারণ মানুষ এখন ওসির কক্ষে প্রবেশ করে সরাসরি তাদের আইনি সমস্যার সমাধান পাচ্ছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পূর্বে কচুয়া, বাসস্ট্যান্ড ও দক্ষিণ চেঁচরীসহ উপজেলার কয়েকটি স্পটে চিহ্নিত মাদক কারবারিদের যে প্রকাশ্য দৌরাত্ম্য ছিল, পুলিশের নিয়মিত চিরুনি অভিযানের কারণে তা এখন অনেকটাই বন্ধ। ওসির কঠোর অবস্থানের কারণে স্থানীয় অনেক প্রভাবশালী মহল তদবির করার সাহস পাচ্ছেন না, যার ফলে অপরাধীরা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
অনুসন্ধানে জানা যায় যে সাম্প্রতিক সময়ে পারিবারিক সহিংসতা ও চুরির ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের কারণে সাধারণ নারীরাও এখন নির্ভয়ে থানায় এসে আইনি সহায়তা নিচ্ছেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উপজেলার প্রতিটি অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সাম্প্রতিক শারদীয় দুর্গোৎসবে বিশেষ নিরাপত্তা প্রোটোকল ও ২৪ ঘণ্টা পুলিশি মনিটরিং নিশ্চিত করার মাধ্যমে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
জনবান্ধব পুলিশিংয়ের পাশাপাশি অপরাধীদের দমনে অত্যন্ত অনমনীয় ভূমিকা পালন করছেন ওসি মোঃ আবু নাছের রায়হান। উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি। এক বিশেষ বার্তায় অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ওসি বলেন, "মাদক কারবারিরা যত বড়ই প্রভাবশালী নেতা বা মাস্তান হোক না কেন, আবু নাছের রায়হানের হাত থেকে তারা পার পাবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। এই ঘোষণার পর থেকে কাঠালিয়ার পশ্চিম আউরা,কচুয়া, সদর বাসস্ট্যান্ড, আমুয়া, মরিচবুনিয়া ও দক্ষিণ চেঁচরীসহ বিভিন্ন এলাকায় পুলিশি চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ অভিযান অব্যহত থাকবে।
স্থানীয় সাধারণ জনগনের কাছ থেকে জানা যায়, কাঠালিয়া থানার ওসির এই সাহসী, আপসহীন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের ফলে কাঠালিয়া উপজেলার সামগ্রিক পরিবেশ এখন অনেক বেশি সুশৃঙ্খল, নিরাপদ এবং শান্তিপূর্ণ। সাধারণ মানুষ এখন কোনো ভয়ভীতি ছাড়াই তাদের আইনি অধিকার আদায়ের জন্য সরাসরি থানায় আসতে পারছেন, যা একটি আদর্শ মডেল থানার বাস্তব রুপ নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, পরিকল্পিত উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল খান প্যালেসে পর্যটন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ এবং বিস্তীর্ণ বালুকাময় উপকূল কুয়াকাটাকে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে। যথাযথ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এ সৈকত আরো আকর্ষণীয় হয়ে উঠবে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তুলতে পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, উন্নত যোগাযোগব্যবস্থা ও মানসম্মত আবাসন নিশ্চিত করা অপরিহার্য। পাশাপাশি আধুনিক গণশৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত বসার স্থান, তথ্যকেন্দ্র, পার্কিং সুবিধা ও জরুরি চিকিৎসাসেবা চালু করার প্রয়োজন রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ, উদ্ধারব্যবস্থা জোরদার এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনাও নিশ্চিত করা আবশ্যক।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অপরিহার্য। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্পৃক্ত করে পর্যটনসেবার মান বাড়ানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি পেলে সরকারের আয়ও বৃদ্ধি পাবে।
তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকত হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এতে দেশের পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ