০৯:৪৮ পি.এম
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ সুমন (৩০) নামের একজন ‘কুখ্যাত ছিনতাইকারীকে’ আটক করেছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানার অন্তর্গত গণভবন ক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সুমন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সি ব্লকের মো. ইউসুফ আলীর পুত্র।
আরও পড়ুন: ঢাকায় সরকারি বাসা নেওয়া চাকরিজীবীদেরকে কড়া হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, সুমন একজন কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, দ্রুত বিচার এবং মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে। এ সম্পর্কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন