প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় এক চঞ্চল্যকর রহস্যে পুলিশিংয়ের বৃত্ত ভেঙে জনবান্ধব ও মানবিক পুলিশিং সেবার এক অনন্য নজির স্থাপন করেছেন বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হান। থানায় যোগদানের পর থেকে তার সততা ও কঠোর অপরাধ দমন নীতির কারণে পুরো উপজেলায় ছয়টি ইউনিয়নে সকল প্রকার মাদক, সন্ত্রাসী ও সাধারণ অপরাধের চিত্র সম্পূর্ণ বদলে গেছে কাঠালিয়া উপজেলা।
ওসি আবু নাছের রায়হান দায়িত্ব গ্রহণের পর থেকেই কাঠালিয়া থানায় মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই সরাসরি আইনি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে তিনি নিজের কক্ষে একটি ‘উন্মুক্ত দুয়ার’ (Open-door policy) নীতি বজায় রেখেছেন। যেকোনো সাধারণ নাগরিক এখন কোনো মাধ্যম ছাড়াই সরাসরি ওসির কাছে এসে নির্ভয়ে অভিযোগ জানাতে পারছেন এবং তাৎক্ষণিক আইনি প্রতিকার পাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি বিশ্বাস ও আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
ওসির এই কঠোর অবস্থানের কারণে কাঠালিয়া থানায় যোগদানের পর থেকে সেবাপ্রত্যাশীদের আর কোনো দালালের দ্বারস্থ হতে হচ্ছে না। অতীতে যেখানে সাধারণ মানুষকে সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করতে এসে নানা ভোগান্তির শিকার হতে হতো, বর্তমানে ওসির সরাসরি হস্তক্ষেপে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা মধ্যস্থতা ছাড়াই সাধারণ মানুষ এখন ওসির কক্ষে প্রবেশ করে সরাসরি তাদের আইনি সমস্যার সমাধান পাচ্ছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পূর্বে কচুয়া, বাসস্ট্যান্ড ও দক্ষিণ চেঁচরীসহ উপজেলার কয়েকটি স্পটে চিহ্নিত মাদক কারবারিদের যে প্রকাশ্য দৌরাত্ম্য ছিল, পুলিশের নিয়মিত চিরুনি অভিযানের কারণে তা এখন অনেকটাই বন্ধ। ওসির কঠোর অবস্থানের কারণে স্থানীয় অনেক প্রভাবশালী মহল তদবির করার সাহস পাচ্ছেন না, যার ফলে অপরাধীরা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
অনুসন্ধানে জানা যায় যে সাম্প্রতিক সময়ে পারিবারিক সহিংসতা ও চুরির ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের কারণে সাধারণ নারীরাও এখন নির্ভয়ে থানায় এসে আইনি সহায়তা নিচ্ছেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উপজেলার প্রতিটি অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সাম্প্রতিক শারদীয় দুর্গোৎসবে বিশেষ নিরাপত্তা প্রোটোকল ও ২৪ ঘণ্টা পুলিশি মনিটরিং নিশ্চিত করার মাধ্যমে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
জনবান্ধব পুলিশিংয়ের পাশাপাশি অপরাধীদের দমনে অত্যন্ত অনমনীয় ভূমিকা পালন করছেন ওসি মোঃ আবু নাছের রায়হান। উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি। এক বিশেষ বার্তায় অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ওসি বলেন, "মাদক কারবারিরা যত বড়ই প্রভাবশালী নেতা বা মাস্তান হোক না কেন, আবু নাছের রায়হানের হাত থেকে তারা পার পাবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। এই ঘোষণার পর থেকে কাঠালিয়ার পশ্চিম আউরা,কচুয়া, সদর বাসস্ট্যান্ড, আমুয়া, মরিচবুনিয়া ও দক্ষিণ চেঁচরীসহ বিভিন্ন এলাকায় পুলিশি চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ অভিযান অব্যহত থাকবে।
স্থানীয় সাধারণ জনগনের কাছ থেকে জানা যায়, কাঠালিয়া থানার ওসির এই সাহসী, আপসহীন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের ফলে কাঠালিয়া উপজেলার সামগ্রিক পরিবেশ এখন অনেক বেশি সুশৃঙ্খল, নিরাপদ এবং শান্তিপূর্ণ। সাধারণ মানুষ এখন কোনো ভয়ভীতি ছাড়াই তাদের আইনি অধিকার আদায়ের জন্য সরাসরি থানায় আসতে পারছেন, যা একটি আদর্শ মডেল থানার বাস্তব রুপ নিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন