ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে দৈনিক সমকাল অফিসে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার


বরিশালে দৈনিক সমকাল অফিসে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের দৈনিক সমকাল অফিস থেকে পুলিশ সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলক চ্যাটার্জির মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তারা কাজ করছে।

এ ঘটনার পর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলক চ্যাটার্জি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।

আরও পড়ুন: হাঁড়িধোয়া নদী: মাছহীন ও বিষাক্ত, স্থানীয়দের উদ্বেগ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের সর্বস্ব লুটতেন আলামিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের সর্বস্ব লুটতেন আলামিন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। তিনি বিদেশফেরত প্রবাসীদের নামমাত্র ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলতেন। পরে গাড়ির ভেতরেই পরিকল্পিতভাবে তাদের নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ফাঁকা জায়গায় নামিয়ে দিতেন।

প্রবাসীদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাইয়ের জন্য গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলামিন শেখকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানের সময় আলামিনের ঘর থেকে একটি চায়নিজ কুড়াল, দুটি সুইচগিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট এবং বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়।

আলামিন শেখ মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের কালাম শেখের ছেলে।

গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার রাতে আলামিনকে গ্রেপ্তার ও জব্দ করা মালামালের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকা ও অন্যান্য স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

এদিকে, বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮০০ ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবির অপর একটি দল।

মাকসুদা উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের আবুবক্করের স্ত্রী। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় মাকসুদাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল-নালা পরিষ্কার রাখতে হবে: হুমাম কাদের চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


খাল-নালা পরিষ্কার রাখতে হবে: হুমাম কাদের চৌধুরী

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, "আমাদের বাঁচলে হলে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা রোগের উৎপত্তিস্থল নোংরা খাল ও নালা-নর্দমা পরিষ্কার রাখতে হবে।"

আজ শুক্রবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরে মৃতপ্রায় কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সাড়ে ছয় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

হুমাম কাদের আরও বলেন, "জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি রাঙ্গুনিয়ার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে হলেও খালগুলো পরিষ্কার রাখা জরুরি।"

স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে তিনি বলেন, "দেশের সেরা সন্তান এই ছেলেমেয়েরা। কারণ এরা কোনো টাকা-পয়সা বা স্বীকৃতি চায় না। তারা নিজ ইচ্ছায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করে। আবার যখন মাঠে নামতে হবে, নেমে যাচ্ছেন। এই স্বেচ্ছাসেবকরা কোনো কাজ অর্ধেক করেন না। পুরো কাজ শেষ করে তারপরই যান।"

পরিচ্ছন্নতা নিশ্চিতে পূর্বে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরে হুমাম কাদের চৌধুরী বলেন, "নির্বাচনের সময় প্রতিটি ইউনিয়ন ও বাজারে বিনামূল্যে ডাস্টবিন দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তা ব্যবহার করেননি।"

তিনি আরও বলেন, "যেহেতু বিনামূল্যে দেওয়া হয়, দেখতে সুন্দর এবং নতুন ছিল-সেজন্য ডাস্টবিনগুলো কেউ ব্যবহার করছিল না। আশপাশে ময়লা ফেলত, কিন্তু ভেতরে ফেলত না।"

এই অভিজ্ঞতা থেকে এবার পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কর্মসূচিতে বিডি ক্লিনের প্রতিনিধি জহিরুল ইসলাম রবি জানান, সংগঠনটি ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের ৫৭টি জেলা ও ১৬৫টি উপজেলায় তাদের টিম রয়েছে।

তিনি বলেন, হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী বিডি ক্লিনের কার্যক্রম দেখে রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন করার বিষয়ে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেন। পরে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচির পরিকল্পনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে ধার দেওয়া সাড়ে সাত লাখ টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে দায়ের করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ মাজহারুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তি।
থানা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর মাজহারুল ইসলাম মধুপুর থানায় জিডিটি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকার মোছাঃ মলিদা বেগম (৪৫) তাঁর কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত না দিয়ে তাঁকে দিনের পর দিন ঘোরাতে থাকেন মলিদা। একপর্যায়ে তিনি মলিদা বেগমের বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৭৭২/২৬ এবং তারিখ ৮ জুলাই ২০২৬।
জিডিতে মাজহারুল ইসলাম আরও অভিযোগ করেন, মামলার নোটিশ পাওয়ার পর মলিদা বেগমের স্বামী মোঃ আরিফুল ইসলাম (৫০) বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট বিকেলে পালবাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে মাজহারুল ইসলামকে একা পেয়ে আরিফুল ইসলাম, মলিদা বেগম ও মোঃ মাহবুব আলম (৪০) মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দেন। তিনি মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন মাজহারুল ইসলাম।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক

টাঙ্গাইলের মধুপুরে একটি বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে স্থানীয় জনতা। মধুপুর পৌরশহরের টেকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে কথিত মাদক কারবারি মো. হাফিজুর রহমান পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকিপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে মো. হাফিজুর রহমানের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে—এমন খবর পেয়ে শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বাড়ি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে হাফিজুর রহমান দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
পরে স্থানীয় লোকজন হাফিজুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা দেখতে পান। এ সময় বসতঘর ও আশপাশের এলাকা থেকে মোট প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তাঁরা জানান।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ইয়াবা জব্দ করে বলে জানা গেছে।
মধুপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পলাতক হাফিজুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
তবে উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং ঘটনার সঙ্গে হাফিজুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%