০৪:৪০ পি.এম
ঢাকায় গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ৬ নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয় গুলশান থানা পুলিশ দ্বারা।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), সাবেক ছাত্রলীগ নেতা ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক নান্নু মিয়া (৩৮), চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন (৩৩), ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আমিনুর রহমান পলাশ (৪২) এবং কর্মী সজল আহমেদ (২৯)।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ওই রেস্তোরাঁয় বসে তারা চৌগাছা উপজেলা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কমিটি গঠন করছিলেন। মেহেদী মাসুদ চৌধুরীকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলকে পৌর আওয়ামী লীগের সভাপতি, এসএম রেজওয়ান হাবিব আলিফকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইব্রাহিম হোসেনকে উপজেলা যুবলীগের সভাপতি এবং আমিনুর রহমান পলাশকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং চৌগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমকে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নান্নু মিয়াকে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়ার পর তারা ঢাকায় মিছিলের পরিকল্পনা করছিলেন।
সেখানে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম সাইফুর রহমান বাবুলসহ চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন তবে পুলিশ ঠেকিপেয়ে তারা পালিয়ে যায়।
সূত্র জানায়, পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী নওফেলের সাবেক পিএস ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ভারতে পালাতক অমিত কুমার বসুর নির্দেশনায় অমিতের ঘনিষ্ঠ বন্ধু নান্নু মিয়া এই কমিটি গঠনের বিষয়টি সমন্বয় করছিলেন। চৌগাছায় দলের বর্তমান সরকার দলের নেতাকর্মীদের রোষানলে পড়ার ভয়েই তারা ঢাকায় বসে কমিটি গঠন ও মিছিলের পরিকল্পনা করেন। এর আগেও এসব নেতা কর্মীরা চৌগাছা থেকে বাস রিজার্ভ করে ঢাকায় গিয়ে মিছিল করে এসেছেন বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন