প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশীদের সাথে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার নীতি নিয়েছে। এই নীতি দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি বয়ে আনবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সাথে সম্পর্ককে প্রাধান্য দেয়ার পরিণতি ভারতকে বহন করতে হবে।
আমরা সরকারকে বলবো, শেখ হাসিনার দৌরাত্ম বন্ধ করতে ভারতের ওপরে চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করতে হবে। কারণ মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারঙ্গমতা প্রমাণিত।
শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এসব কথা বলেন।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না, বিচারের গতি স্লথ করা যাবে না। দেশের থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যথা দেশে ফেরার ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ বারবার নেবে শেখ হাসিনা। সেই রাস্তা বন্ধ করতে দ্রুত ও ব্যাপকতার সাথে ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার করতে হবে।
তিনি আরও বলেন, একই সাথে রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন